28/02/2026
শোক সংবাদ
"নিভে গেল সেবার এক উজ্জ্বল প্রদীপ" 🕯️
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, Bangladesh Feline Welfare-এর শাখা Animal's Rescue Team Gopalganj-এর সহ-সাংগঠনিক সম্পাদক নীলা আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাস্তার অসহায় ও বিপন্ন প্রাণীদের প্রতি তাঁর অকৃত্রিম মমতা এবং সংগঠনের প্রতিটি কাজে তাঁর একনিষ্ঠ ত্যাগ আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে। তাঁর এই অকাল প্রস্থান আমাদের টিমের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সইবার ধৈর্য দান করুন।
সবাই আমাদের সহকর্মী নীলার জন্য দোয়া করবেন।
বিনীত,
প্রতিষ্ঠাতা ও সকল সদস্যবৃন্দ
Bangladesh Feline Welfare