11/05/2026
অভিনন্দন, DPI Robotic Club 🎉
আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা যুক্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের অর্জনে আমারা EAAD সোসাইটি এলামনাই রা গর্বিত।
৮ মে ২০২৬ তারিখে United International University-তে অনুষ্ঠিত “Global Robotics Invention Competition Bangladesh National Round 2026”-এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রোবোটিক্স ক্লাবের একদল শিক্ষার্থী SDG Goals Category-তে দেশের প্রায় ১৫টি নামকরা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে Gold Medal অর্জন করে (১ম স্থান)।
একই সঙ্গে তাদের প্রজেক্টটি School, College ও University সেগমেন্ট মিলিয়ে Best Project হিসেবে নির্বাচিত হয় এবং তারা প্রায় ৪৫০+ US Dollar Voucher Prize অর্জন করে। এই সাফল্যের মাধ্যমে দলটি তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।
এছাড়াও, একই প্রতিযোগিতায় ক্লাবের সদ্য Basic Robotics Course সম্পন্ন করা শিক্ষার্থীদের একটি দল তৃতীয় স্থান অর্জন করেছে, এবং তারাও যাওয়ার সুযোগ লাভ করেছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
এছাড়া গতকাল Northern University-তে অনুষ্ঠিত “World Invention Competition and Exhibition 2026 National Round”-এ আমাদের আরেকটি দল Applied Physics and Engineering Category-তে Gold Medal অর্জন করেছে। তারা ২৫০০ টাকা Prize Money লাভ করেছে এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
এই অর্জনগুলো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য অত্যন্ত সম্মানের এবং আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও প্রযুক্তিগত দক্ষতার একটি উজ্জ্বল উদাহরণ।