Hexa Mission Brazil-হেক্সা মিশন ব্রাজিল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Hexa Mission Brazil-হেক্সা মিশন ব্রাজিল

Hexa Mission Brazil-হেক্সা মিশন ব্রাজিল 2026 FIFA WORLD CUP FOOTBALL UPDATE

ব্রাজিল দলের কোচ তিতে চলে যাবার পর যারা কোচিংয়ে এসেছিলো।রোমান মেনজেস, ফার্নান্দো দিনিজ, ডরিভাল জুনিয়র। তারা আসার পর ক্যা...
03/06/2026

ব্রাজিল দলের কোচ তিতে চলে যাবার পর যারা কোচিংয়ে এসেছিলো।
রোমান মেনজেস, ফার্নান্দো দিনিজ, ডরিভাল জুনিয়র।
তারা আসার পর ক্যাসেমিরোর নামটা এমন ভাবে মুছে দিয়েছিলো যেন আমরা আর কখনো ক্যাসেমিরোকে জাতীয় দলে পাবোনা ভেবেই নিয়েছিলাম।
কিন্তু কার্লো আনচেলত্তি আসার আভাস পাবার পর থেকে আবার মনে আশা জেগেছিল যে হয়তো ক্যাসেমিরোকে পাবো কার্লোর অধীনে। কেননা কার্লোর অধীনে ক্যাসেমিরো ছিলো রিয়াল মাদ্রিদের প্রাণকেন্দ্র।
কার্লো আনচেলত্তি আসার পরের ম্যাচেই ডাক পেলেন ক্যাসেমিরো। তারপর তো সে তার ক্লাস টা বুঝিয়েই দিলেন।
আমাদের এলাকার একটা কথা আছে বানর বুড়া হলেও গাছে ওঠা ভোলেনা। কিছু কিছু খেলোয়াড় আছেন যাদের বয়স বেশি হলেও অনেক ইয়ং খেলোয়াড়দের চেয়ে বেটার সার্ভিস দেবার সক্ষমতা এই খেলোয়াড়দের আছে।

#গ্রান্দেব্রাজিল 😍

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাজিল জাতীয় দলের প্রথম অনুশীলন সেশন পরিচালনা করছেন কার্লো আনচেলত্তি!!❤️🇧🇷২৬ জন খেলোয়াড়ের মধ্য...
03/06/2026

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাজিল জাতীয় দলের প্রথম অনুশীলন সেশন পরিচালনা করছেন কার্লো আনচেলত্তি!!❤️🇧🇷

২৬ জন খেলোয়াড়ের মধ্যে ২৫ জনই অনুশীলনে অংশ নিয়েছেন। চোট থেকে সেরে ওঠা নেইমারই ছিলেন একমাত্র অনুপস্থিত!!❤️

আগামী ৬ই জুন রাত ৭জুন ভোর ৪ টায় রবিবার মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশের দুটি পরিবর্তন হবে ডিফেন্ডার মার্কুইনহোস এবং গ্যাব্রিয়েল ম্যাগালহায়েসের অন্তর্ভুক্তি হবে যারা ব্রেমার এবং লিও পেরেইরার রিপ্লেস হবেন!!হয়তো সেকেন্ড হাফে না হয় শুরুর একাদশে নেতৃত্ব দিবেন!!❤️🇧🇷

মিশরের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আরও পরীক্ষা-নিরীক্ষা হতে পারে যার ফলে স্কোয়াডে থাকা একাধিক খেলোয়াড় কে দেখা যেতে পারে!!❤

#গ্রান্দেব্রাজিল 😍

বিশ্বকাপ খেলতে আমেরিকা আসার আগে আনচেলেত্তির এক সাক্ষাৎকার! যেখানে সংক্ষিপ্ত ভাবে খেলোয়াড়দের যোগ্যতা প্রকাশ করেছেন আনচেলে...
03/06/2026

বিশ্বকাপ খেলতে আমেরিকা আসার আগে আনচেলেত্তির এক সাক্ষাৎকার!
যেখানে সংক্ষিপ্ত ভাবে খেলোয়াড়দের যোগ্যতা প্রকাশ করেছেন আনচেলেত্তি 🎙️🇧🇷

🧤 অ্যালিসন — নিরাপত্তা (Security)
🛡️ গ্যাব্রিয়েল মাগালহায়েস — শক্তি (Strength)
🧠 মার্কুইনহোস — বুদ্ধিমত্তা (Intelligence)
⚡ ওয়েসলি — উদ্যম (Energy)
🎖️ অ্যালেক্স সান্দ্রো — অভিজ্ঞতা (Experience)
🎖️ দানিলো — অভিজ্ঞতা (Experience)
🧙 কাসেমিরো — প্রজ্ঞা (Wisdom)
📚 ব্রুনো গুইমারেস — সর্বজ্ঞ (Know-it-all)
💥 এন্ড্রিক — ক্ষমতা (Power)
🎨 লুকাস পাকুয়েতা — গুণমান (Quality)
⚡ রাফিনহা — উদ্যম (Energy)
✨ নেইমার — প্রতিভা (Talent)
🤝 ম্যাথিউস কুনহা — পরোপকার (Altruism)
🙏 ভিনি জুনিয়র — নম্রতা (Humility)

#গ্রান্দেব্রাজিল 😍

🚨 #ব্রেকিং নিউজ: ২৬ বিশ্ব কাপে বগ্রুপ পর্বের ৩ টি ম্যাচের জন্য ব্রাজিলের  জার্সি প্রকাশ!🔥⛔ #১ম ম্যাচ মরক্কোর সাথে হলুদ জ...
03/06/2026

🚨 #ব্রেকিং নিউজ: ২৬ বিশ্ব কাপে বগ্রুপ পর্বের ৩ টি ম্যাচের জন্য ব্রাজিলের জার্সি প্রকাশ!🔥
⛔ #১ম ম্যাচ মরক্কোর সাথে হলুদ জার্সিতে!🔥
#২য় ম্যাচ হাই ইয়েতির সাথে নীল জার্সিতে!🔥
#৩য় ম্যাচ স্কটল্যান্ডের সাথে আবার হলুদ জার্সিতে🔥

⛔ #অফিসিয়াল!🔥🇧🇷❤️
🔥🇧🇷❤️

ইগোর থিয়াগো সেন্টার ফরোয়ার্ড পজিশনে একজন দূরন্ত চৌকস খেলোয়াড়। প্রিমিয়ার লীগের ৯ নম্বর পজিশনে থেকে শেষ করা দল ব্রেন্টফোর্...
03/06/2026

ইগোর থিয়াগো সেন্টার ফরোয়ার্ড পজিশনে একজন দূরন্ত চৌকস খেলোয়াড়। প্রিমিয়ার লীগের ৯ নম্বর পজিশনে থেকে শেষ করা দল ব্রেন্টফোর্ডের হয়ে প্রিমিয়ার লীগের ২য় সর্বোচ্চ গোল স্কোরার তিনি।
যেখানে ম্যানসিটির মতো দলের হয়ে হল্যান্ড ২৭ গোল করে টপ স্কোরার সেখানে ব্রেন্টফোর্ডের হয়ে ২২ গোল করে ২য় সর্বোচ্চ গোল স্কোরার হওয়া সহজ বিষয় না। কেননা সিটিতে গার্দিওলার ট্যাকটিসে মিডফিল্ড, এ্যাটাকিং থেকে হল্যান্ড যে পরিমাণ সুযোগ পাবে এবং টেবিলের ২য় স্থান অর্জন করতে যে স্কোর করতে হবে তার সাথে ৯নম্বর পজিশনে থাকা দল থেকে ২য় সর্বোচ্চ গোল স্কোরার হতে আপনাকে অনেক পরিশ্রমি হতেই হবে। ব্রাজিল জাতীয় দলের হয়ে ২ ম্যাচে অলরেডি ২ গোল পেয়েছে থিয়াগো। যদিও গোল দুটোই পেনাল্টি থেকে পাওয়া। তবুও পেনাল্টি দুটোই গোলকিপারকে বোকা বানিয়ে অপর পাশে গোল করে স্কোর করার দক্ষতা আছে তার। স্ট্রাইকার পজিশনে লড়াই করার জন্য তার যথেষ্ট ফিজিক্যাল স্ট্রেন্থ আছে গোল করার দক্ষতার কথা তো বললামই।
সুতরাং ইগোর থিয়াগো এবারের বিশ্বকাপে স্ট্রাইকারের অভাব ঘুচিয়ে দেবেনই ব্রাজিল দলের।

#গ্রান্দেব্রাজিল 😍

🚨🇧🇷 গত ৭ দিনে বিশ্বকাপ নিয়ে ব্রাজিলিয়ান সমর্থকদের গুগলে সবচেয়ে বেশি খোঁজা ১০ টি বিষয়:1️⃣ নেইমার2️⃣ ভিনিসিয়ুস জুনিয়র3️⃣ র...
03/06/2026

🚨🇧🇷 গত ৭ দিনে বিশ্বকাপ নিয়ে ব্রাজিলিয়ান সমর্থকদের গুগলে সবচেয়ে বেশি খোঁজা ১০ টি বিষয়:

1️⃣ নেইমার
2️⃣ ভিনিসিয়ুস জুনিয়র
3️⃣ রাফিনহা
4️⃣ এন্ডরিক
5️⃣ ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ কবে?
6️⃣ কোন দেশে ব্রাজিল প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিল?
7️⃣ বিশ্বকাপ স্কোয়াডে ফ্ল্যামেঙ্গোর কতজন খেলোয়াড় ডাক পেয়েছেন?
8️⃣ ২০২৬ বিশ্বকাপের স্টিকার অ্যালবাম সম্পূর্ণ করতে কত খরচ হবে?
9️⃣ ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কে গান গাইবেন?
🔟 আমার সন্তানের ছবি দিয়ে কীভাবে বিশ্বকাপের স্টিকার বানানো যাবে?

তালিকার শীর্ষে আছে নেইমার। বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলিয়ানদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখনও সে। 🥰🌟

#গ্রান্দেব্রাজিল 😍

নেইমারের ব্রাজিল হেক্সা জয়ের লক্ষে ১ম দিনের অনুশীলনে নেমেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি তে❤️🇧🇷            #গ্রান্দেব্রাজিল...
03/06/2026

নেইমারের ব্রাজিল হেক্সা জয়ের লক্ষে ১ম দিনের অনুশীলনে নেমেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি তে❤️🇧🇷



#গ্রান্দেব্রাজিল 😍

🚨🇧🇷 দলের দুই প্রধান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস ও মারকুইনহোস ইতোমধ্যেই ব্রাজিল দলের সঙ্গে ট্রেনিং শুরু করেছেন! 💪🔥বিশ্...
03/06/2026

🚨🇧🇷 দলের দুই প্রধান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস ও মারকুইনহোস ইতোমধ্যেই ব্রাজিল দলের সঙ্গে ট্রেনিং শুরু করেছেন! 💪🔥

বিশ্বকাপ মিশনের আগে রক্ষণভাগের এই দুই স্তম্ভকে মাঠে ফিরে পাওয়া ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর। 🇧🇷🛡️
এখন পুরো শক্তির দল নিয়ে প্রস্তুতি শুরু করেছে সেলেসাও বাহিনী! ✨🏆

#গ্রান্দেব্রাজিল 😍

বিশ্বকাপের নকআউট মানেই হার্টবিট বেড়ে যাওয়া।নকআউট ম্যাচে বেশিরভাগ সময় ম্যাচ ট্রাইব্রেকারে গড়ায়।আর সেখানেই ব্রাজিলের সবচেয়...
03/06/2026

বিশ্বকাপের নকআউট মানেই হার্টবিট বেড়ে যাওয়া।
নকআউট ম্যাচে বেশিরভাগ সময় ম্যাচ ট্রাইব্রেকারে গড়ায়।আর সেখানেই ব্রাজিলের সবচেয়ে বড় দুশ্চিন্তা। 🇧🇷💔
আমার মতে, ব্রাজিল স্কোয়াডে ট্রাইব্রেকারের জন্য সেরা ৫ জন পেনাল্টি টেকার হওয়া উচিত --
🥇 নেইমার জুনিয়র
🥈 রাফিনহা
🥉 ইগোর থিয়াগো
🏅 গ্যাব্রিয়েল মার্টিনেল্লি
🏅 ক্যাসিমিরো
এদের স্নায়ুর দৃঢ়তা, টেকনিক এবং বড় মঞ্চে পারফর্ম করার সামর্থ্য ব্রাজিলকে কঠিন মুহূর্তে ভরসা দিতে পারে। 🇧🇷🔥
ফুটবলে মতের ভিন্নতা থাকবেই।
🤔 আপনার মতে ব্রাজিলের বর্তমান সেরা ৫ জন পেনাল্টি স্পেশালিস্ট কে কে ? কমেন্টে নিজের তালিকা জানান 👇🇧🇷

🇧🇷 ব্রাজিল বনাম মিশর 🇪🇬​দুই ফুটবল পরাশক্তি। দুই বিশ্বসেরা তারকা। এক অবিস্মরণীয় লড়াই। 🔥⚽​নেইমারের নেতৃত্বে ব্রাজিল এবং ম...
02/06/2026

🇧🇷 ব্রাজিল বনাম মিশর 🇪🇬

​দুই ফুটবল পরাশক্তি। দুই বিশ্বসেরা তারকা। এক অবিস্মরণীয় লড়াই। 🔥⚽

​নেইমারের নেতৃত্বে ব্রাজিল এবং মোহাম্মদ সালাহর অনুপ্রেরণায় মিশর—উত্তেজনা, গর্ব এবং বিশ্বমানের ফুটবলে ঠাসা একটি আন্তর্জাতিক ম্যাচের মঞ্চ প্রস্তুত।

​🗓️ ৭ জুন, ২০২৬
🏆 আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
​ব্রাজিলের সাম্বা জাদুই কি আবারও জ্বলে উঠবে, নাকি মিশরের ফারাওরা নিজেদের প্রমাণ করবে?

​দুই ফুটবল পরাশক্তির লড়াই শুরু হতে যাচ্ছে। আপনি কার পক্ষে? 👇

#গ্রান্দেব্রাজিল 😍

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hexa Mission Brazil-হেক্সা মিশন ব্রাজিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share