Nobojagoron Moncho Bangladesh-NMB

Nobojagoron Moncho Bangladesh-NMB Nobojagoron Moncho Bangladesh (NMB) is a youth-based preparatory platform working to build a united, aware, and responsible generation.

Founded on 27 June 2025, NMB empowers youth through awareness, leadership, and social responsibility for a better Bangl

⚽ Proud moment for Bangladesh 🇧🇩Congratulations to the U-20 Team! ✊🔥
04/04/2026

⚽ Proud moment for Bangladesh 🇧🇩
Congratulations to the U-20 Team! ✊🔥

“প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে—তরুণদেরই এখন এগিয়ে আসতে হবে।”“বাংলাদেশের নদীগুলো সংকটে—জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আসুন এখনই এ...
01/04/2026

“প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে—
তরুণদেরই এখন এগিয়ে আসতে হবে।”
“বাংলাদেশের নদীগুলো সংকটে—
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আসুন এখনই একসাথে দাঁড়াই।”

সাইফুল্লাহ আল ফারিশ
প্রধান উদ্যোক্তা-
নবজাগরণ মঞ্চ‌‌‌ বাংলাদেশ-NMB

✨ Eid Happiness is for EveryoneAlhamdulillah,On behalf of Nobojagoron Moncho Bangladesh (NMB), we have provided Eid-ul-F...
23/03/2026

✨ Eid Happiness is for Everyone
Alhamdulillah,
On behalf of Nobojagoron Moncho Bangladesh (NMB), we have provided Eid-ul-Fitr food support to a needy person. 🤍
Even a small effort can bring a big smile.
We believe true Eid joy becomes complete when it is shared with others.
🤝 Let’s stand beside those in need and spread humanity together.


"ইদ মোবারক" "ঈদ মোবারক" "ঈদ মোবারক" 💞🇧🇩
21/03/2026

"ইদ মোবারক" "ঈদ মোবারক" "ঈদ মোবারক" 💞🇧🇩

🌙✨ মানবতার স্পর্শে ঈদের আনন্দনবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর উদ্যোগে আজ এক অসহায় বৃদ্ধ মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ...
17/03/2026

🌙✨ মানবতার স্পর্শে ঈদের আনন্দ
নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর উদ্যোগে আজ এক অসহায় বৃদ্ধ মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের খাদ্য সামগ্রী।
আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় তাঁর মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 💖

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যদি সবার মাঝে ভাগ করে নেওয়া যায়, তবেই তা পরিপূর্ণতা পায়।
আমরা বিশ্বাস করি—মানবতার এই বন্ধনই আমাদের সমাজকে আরও সুন্দর ও সহানুভূতিশীল করে তুলবে।
🤝 আসুন, আমরা সবাই যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই।
ছোট ছোট উদ্যোগই পারে বড় পরিবর্তন আনতে।

🌙 আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন—
নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা সাইফুল্লাহ আল ফারিশ,
কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোঃ হাফিজুর ইসলাম,
শেরপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির হাসান শিশির
এবং সংগঠক মোঃ মুহাজির।

🇧🇩 জাগো তরুণ, গড়ো মানবিক বাংলাদেশ ✨

🌙 ইফতার ও দোয়া মাহফিল 🤲নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তার আহ্বানে আয়োজিত ইফতার ও দোয়া মাহ...
17/03/2026

🌙 ইফতার ও দোয়া মাহফিল 🤲
নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তার আহ্বানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মহোদয় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
একসাথে ইফতার ও দোয়ার এই আয়োজন আমাদের ভবিষ্যৎ পথচলায় ঐক্য ও প্রেরণার শক্তি হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
🤍 সকলের দোয়া ও সহযোগিতা কাম্য।

🇧🇩 জাগো তরুণ, গড়ো নতুন বাংলাদেশ ✨



#তারিখ_১৫_০৩_২০২৬

🌙 শবে কদরের পবিত্র রজনী ✨হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই মহিমান্বিত রাতে মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা, রহমত ও বরকত কামন...
16/03/2026

🌙 শবে কদরের পবিত্র রজনী ✨
হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই মহিমান্বিত রাতে মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা, রহমত ও বরকত কামনা করি।
এই পবিত্র রজনীতে বেশি বেশি ইবাদত, দোয়া ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি।
আল্লাহ তায়ালা আমাদের সকলের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের দোয়া কবুল করুন। 🤲
নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB) পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র শবে কদরের শুভেচ্ছা ও দোয়া।
✨ আল্লাহ আমাদের সবাইকে এই রাতের ফজিলত অর্জনের তৌফিক দান করুন।

🌙 আলহামদুলিল্লাহ 🤲আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজ নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর উদ্যোগে ১ জনের জন্য নির্ধারিত ইফতারের বাজ...
11/03/2026

🌙 আলহামদুলিল্লাহ 🤲
আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজ নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর উদ্যোগে ১ জনের জন্য নির্ধারিত ইফতারের বাজার ৬টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করতে পেরেছি।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো — খেজুর, মুড়ি, ছোলা বুট, সরিষার তেল, স্যালাইন, ট্যাং ও চিনি।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা আন্তরিকভাবে আর্থিক সহায়তা ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি নবজাগরণ মঞ্চ বাংলাদেশের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।
ইনশাআল্লাহ সামনে ঈদুল ফিতর উপলক্ষে বৃহত্তর পরিসরে ঐক্যবদ্ধভাবে ঈদের বাজার বিতরণ করার নিয়ত রয়েছে।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। 🤍
✨ মানবতার পাশে, মানুষের পাশে

🇧🇩 জাগো তরুণ, গড়ো নতুন বাংলাদেশ




11/03/2026

🌟 Alhamdulillah!
নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB) পেজে সম্পন্ন হলো ১০০ Followers।
এটা শুধু একটি সংখ্যা নয়, বরং তারুণ্যের স্বপ্ন, ভালোবাসা ও সমর্থনের একটি নতুন শুরু।
ইনশাআল্লাহ আজ ১০০, খুব শীঘ্রই হবে হাজারো মানুষের একটি বড় পরিবার।
ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। 🤍

🇧🇩 জাগো তরুণ, গড়ো নতুন বাংলাদেশ।
:

নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।আপনার মূল্যবান ...
09/03/2026

নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনার মূল্যবান অভিজ্ঞতা, জ্ঞান ও দিকনির্দেশনা আমাদের সংগঠনের পথচলাকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার প্রজ্ঞা একত্রিত হয়ে নবজাগরণ মঞ্চ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে একটি মানবিক ও সচেতন সমাজ গঠনের পথে।
নবজাগরণ মঞ্চ বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য রইল আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা।
🇧🇩 জাগো তরুণ, গড়ো নতুন বাংলাদেশ ✨

পরিবারে, সমাজে, রাষ্ট্রে নারী আমাদের প্রবলেম নয়,নারীই আমাদের পাওয়ার⚡
08/03/2026

পরিবারে, সমাজে, রাষ্ট্রে নারী আমাদের প্রবলেম নয়,নারীই আমাদের পাওয়ার⚡

❇️আলহামদুলিল্লাহ....আজ নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয...
08/03/2026

❇️আলহামদুলিল্লাহ....
আজ নবজাগরণ মঞ্চ বাংলাদেশ (NMB)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি এবং শেরপুর জেলার প্রতিনিধিদের সাথে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন
সাইফুল্লাহ আল ফারিশ — প্রধান উদ্যোক্তা, নবজাগরণ মঞ্চ বাংলাদেশ
আতাউল্লাহ শাহ বোখারী — প্রধান সমন্বয়ক।
সভায় শেরপুর জেলা কমিটি গঠন, আগামীর কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
🇧🇩 জাগো তরুণ, গড়ো নতুন বাংলাদেশ ✨

#তারিখ_০৭_০৩_২০২৬

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nobojagoron Moncho Bangladesh-NMB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share