Sabihas Light Of Hadid Haven

Sabihas Light Of Hadid Haven আলোর পথে চলুন । কুরআন ও হাদীসের আলোকে জীবন গড়ুন ���

23/02/2026

🟣 সূরা আল - ইমরান"তাওহীদ (আল্লাহর একত্ববাদ) এবং ঈমানকে মজবুত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করে এবং সত্যের উপর অটল থাকতে শেখায়।

23/02/2026

🟢সূরা আল-ইমরানের" শেষ ১০ আয়াত (১৯০-২০০ আয়াত) পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। এগুলোতে চিন্তাশক্তি, আল্লাহর স্মরণ, আন্তরিক প্রার্থনা এবং ঈমানের দৃঢ়তার বিষয়গুলো রয়েছে, যা আত্মার প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে।

23/02/2026

🟠 যে ব্যক্তি শুক্রবারে" সূরা- আল-ইমরান "পাঠ করবে, সূর্যাস্ত পর্যন্ত তার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে এবং ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করবে,
বলে Al-Islam.org এ উল্লেখ আছে।

23/02/2026

✅রাসুল (স.) বলেছেন,"যাহরাওয়াইন' বা উজ্জ্বল দুটি সূরা (বাকারা ও আলে ইমরান) পাঠ কর, কারণ তারা কিয়ামতের দিন দুই খণ্ড মেঘ বা সারিবদ্ধ পাখির ন্যায় এসে পাঠকের পক্ষে কথা বলবে ও তর্ক করবে"।

23/02/2026

🌼 রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "তোমরা কুরআন পাঠ কর, কারণ কুরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আসবে।

19/02/2026
19/02/2026

وَقُل رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

উচ্চারণ: ‘ওয়া কুর রব্বিগফির ওয়ার হাম ওয়া আনতা খইরুর র-হিমীন।’

অর্থ: ‘আর বলুন, হে আমার রব! ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।
(সূরা মুমিনুন, আয়াত, ১১৮)

19/02/2026

🌼 রমজান মাসে মুমিনকে যেসব বিষয়ের সুসংবাদ দেওয়া হয়েছে তম্মধ্যে অন্যতম একটি হলো দোয়া কবুল।
মহানবী সা. বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ বাদশা, রোজা পালনকারী—যতক্ষণ না সে ইফতার করে এবং মজলুম।
’ (তিরমিজি, হাদিস, ৩৫৯৮)

19/02/2026

🌃 রমজান মাসের ৩০ দিনের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের এবং তৃতীয় ১০ দিন নাজাতের। (সহিহ ইবনে খুজাইমা, ১৮৮৭)

08/02/2026

✅ হাদিসে কুদসীতে আছে, বান্দা যখন "সূরা - ফাতিহা "পড়ে, তখন আল্লাহ তাআলা প্রতি আয়াতের জবাবে বান্দার সাথে কথা বলেন এবং বান্দার চাওয়া পূরণ করেন [৯, ১৫]।

05/02/2026

▪️আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত,
"সূরা - ফাতিহা" বিষাক্ত প্রাণীর দংশন ও বিভিন্ন রোগের ক্ষেত্রে শেফা বা আরোগ্য হিসেবে ব্যবহৃত হতো [৮, ১০]।

04/02/2026

♦️"সায়্যিদুল ইস্তিগফার-:""
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “যে ব্যক্তি নিষ্ঠা ও বিশ্বাসের সাথে দিনে ও রাতে এই ইস্তিগফার পড়বে এবং এ অবস্থায় যে কোনো সময় মারা যাবে, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে।”
♦️-বুখারী, হা. ৬৩০৬; তিরমিযী, হা. ৩৩৯৩

Address

Pallabi
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabihas Light Of Hadid Haven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share