Asian University Ethics & Diversity Club - AUEDC

Asian University Ethics & Diversity Club - AUEDC Welcome To The Official page Of Asian University Ethics & Diversity club ( AUEDC)

আজ “Ethics and Diversity Club”-এর উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সফল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়...
12/12/2025

আজ “Ethics and Diversity Club”-এর উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সফল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ক্লাবের প্রতিটি সদস্যের নৈতিক উৎকর্ষ সাধন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা প্রদান করেন আমাদের সম্মানিত মেন্টর ড. মুহাম্মদ রাশেদুল আলম।

সভায় গৃহীত নির্দেশনাসমূহ ক্লাবের আগামী দিনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এথিক্স এন্ড ডাইভারসিটি ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করায় এথিক্স এন্ড ডাইভারসিটি ক্লাবে...
05/12/2025

এথিক্স এন্ড ডাইভারসিটি ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করায় এথিক্স এন্ড ডাইভারসিটি ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাব মেন্টর ও ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক ড. রাশেদুল ইসলাম স্যারকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন—
🌿 এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফাউন্ডার
প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক স্যার

🌿 ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান
ড. জাফর সাদেক স্যার

🌿 ক্লাবের আরেকজন সম্মানিত মেন্টর
মোহসেনা আক্তার মুশফিকা ম্যাম

🌿 গভারমেন্ট এন্ড পলিটিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান
প্রফেসর জাকির স্যার

🌿 ছাত্র কল্যাণ উপদেষ্টা
জহিরুল ইসলাম জুয়েল স্যার

এথিক্স এন্ড ডাইভারসিটি ক্লাবের সদস্যরা এ সময় স্যারের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।

আমরা স্যারের সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন এবং শিক্ষাক্ষেত্রে আরও সমৃদ্ধ অবদান কামনা করি।

Engagement Partner; AUB- Ethics & Diversity Club বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হলো IDP X The Dai...
24/11/2025

Engagement Partner; AUB- Ethics & Diversity Club

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হলো IDP X The Daily Star Higher Education Expo 2025, যা আয়োজন করেছে The Daily Star এবং City Bank।

এবারের এক্সপোতে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়েছেন। প্রতিটি দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের আলাদা বুথে সরাসরি কথা বলে ভর্তির নিয়ম, স্কলারশিপ, কোর্স স্ট্রাকচার, ফি, ক্যাম্পাস লাইফসহ নানা তথ্য সংগ্রহের সুযোগ ছিল।

🔶 Asian University of Bangladesh – Ethics & Diversity Club এ বছরের এক্সপোতে Engagement Partner হিসেবে যুক্ত থাকতে পেরে গর্বিত।

🔶 এ অনুষ্ঠানে মোহাম্মদ আসিফ, AUB Ethics & Diversity Club-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এবং ক্লাবের পক্ষ থেকে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেন।

🔶 আয়োজনের শেষে The Daily Star কর্তৃক Ethics & Diversity Club-কে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা আমাদের ক্লাবের কার্যক্রম, সম্পৃক্ততা এবং ইতিবাচক ভূমিকার প্রতি তাদের সৌহার্দ্যপূর্ণ স্বীকৃতি বহন করে।

🎓 নতুন সম্ভাবনার দুয়ারে স্বাগতম!আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, Asian University of Bangladesh (AUB) এর Ethics and Diver...
08/11/2025

🎓 নতুন সম্ভাবনার দুয়ারে স্বাগতম!

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, Asian University of Bangladesh (AUB) এর Ethics and Diversity Club (AUB EDC) গর্বের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিক্ষা আয়োজন —
“The Daily Star – IDP Higher Study Expo 2025”,
যা আয়োজন করছে The Daily Star এবং IDP,
সহযোগিতায় রয়েছে City Bank। 🌟

✨ “Ignite your goal towards your dream”
অর্থাৎ, তোমার লক্ষ্যকে জ্বালিয়ে দাও তোমার স্বপ্ন পূরণের পথে!

এই এক্সপোতে শিক্ষার্থীরা সরাসরি বিদেশি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন এবং পাবেন ভর্তি, স্কলারশিপ, কোর্স নির্বাচন ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ।

🌍 যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের নানা দেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার এটি এক অনন্য আয়োজন — সবকিছু এক ছাদের নিচে!

📅 তারিখ: ২২ নভেম্বর ২০২৫
📍 স্থান: Bangladesh China Friendship Conference Centre (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র)

💡 যা যা থাকছে:
✅ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা
✅ ভর্তি, স্কলারশিপ ও কোর্স নির্বাচনে পরামর্শ
✅ আন্তর্জাতিক শিক্ষার্থী জীবনের অভিজ্ঞতা
✅ গ্লোবাল ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা

🎯 বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই সুযোগ হাতছাড়া করবেন না!

🔗 রেজিস্ট্রেশন করুন এখনই :
https://events.register.idp.com/registration/bangladesh/F81DBTCZD6I

আজ ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও বিভিন্ন প্রোগ্রাম নিয়ে  আলোচনা হয়েছে।একতা, নৈতিকতা ও বৈচিত্র্যের পথে আমরা এগিয়ে চলেছি ...
24/10/2025

আজ ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে।

একতা, নৈতিকতা ও বৈচিত্র্যের পথে আমরা এগিয়ে চলেছি নতুন উদ্যমে! 💫

এইউবিতে ইথিক্স এণ্ড ডাইভার্সিটি ক্লাবের ❝Meet the Minds❞ প্রোগ্রাম অনুষ্ঠিত শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক...
10/10/2025

এইউবিতে ইথিক্স এণ্ড ডাইভার্সিটি ক্লাবের ❝Meet the Minds❞ প্রোগ্রাম অনুষ্ঠিত

শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্লাব হাবে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ছাত্র উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম জুয়েল, ক্লাবের মেন্টর ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব মো. রাশেদুল আলম, ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক ও ক্লাবের মেন্টর জনাবা মুহসেনা আক্তার এবং ক্লাবের সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে ক্লাবের সদস্য পরিচিত এবং পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষার্থী ফরম পূরণের মাধ্যমে ক্লাবের সদস্য পদ লাভ করেন।

Address

Ashulia, Saver
Dhaka
1341

Alerts

Be the first to know and let us send you an email when Asian University Ethics & Diversity Club - AUEDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share