12/08/2026
গণতন্ত্র আপনার কাছে কী?
অনেক তরুণের কাছে গণতন্ত্র শুধু নির্বাচন বা ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র মানে নিজের মত প্রকাশের সুযোগ, অন্যের কথা শোনা, ভিন্নমতকে সম্মান করা এবং আমাদের জীবনে প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ।
এই আন্তর্জাতিক যুব দিবসে আমরা তুলে ধরছি একজন তরুণীর গণতন্ত্রের সঙ্গে তার গল্প, কীভাবে তিনি নিজের দৈনন্দিন জীবনে গণতন্ত্রের চর্চা করেছেন এবং সেই অভিজ্ঞতা কীভাবে গণতন্ত্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে।
তার গল্প হয়তো আপনার গল্পের মতো নয়, কিন্তু তার আকাঙ্ক্ষাগুলো হয়তো আপনারও পরিচিত মনে হবে।
ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা।
এবার আপনার কথা বলার পালা - গণতন্ত্রের সঙ্গে আপনার গল্প কী?