05/06/2026
🌿 বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ আয়োজন 🌿
পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আইইউবি রোভার স্কাউট গ্রুপ এবং এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স (ETB)-এর যৌথ উদ্যোগে আগামী ৭ জুন ২০২৬ তারিখে আইইউবি উলুখোলা ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এই আয়োজনে শুধুমাত্র আয়োজক দুই সংগঠনের সদস্যরাই নয়, বরং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এর সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকেও ৩ জন ছাত্র/ছাত্রীকে অংশগ্রহণের বিশেষ সুযোগ প্রদান করা হবে।
🎉 কীভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন? এই পোস্টটি সর্বাধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করুন। পোস্টটি সর্বোচ্চ শেয়ারকারী ৩ জন শিক্ষার্থী আমাদের সঙ্গে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন। (সর্বনিম্ন ৩০ টা শেয়ার)
🌱 আসুন, সবাই মিলে একটি সবুজ, সুন্দর ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।
📅 তারিখ: ৭ জুন ২০২৬
📍 স্থান: আইইউবি উলুখোলা ক্যাম্পাস
Environmental Trailblazers IUB
IUB Rover Scout Group
🌳💚