20/10/2026
মহেশপুরে সুধীজনদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময়
শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলোয় আজ বেলা ১২টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা এলাকার সার্বিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং মহেশপুরের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, মহেশপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমরান হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম শাহজামান মোহন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান রিপন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছা. নার্গিস সুলতানা দ্বীপা, সাবেক ছাত্রনেতা মো. আমিনুল ইসলাম বাবলু, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আলমগীর হোসেন এবং ঢাকাস্থ মহেশপুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভাটি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ও পারস্পরিক মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।
#মহেশপুর #ঝিনাইদহ #অ্যাটর্নি_জেনারেল #ব্যারিস্টার_রুহুল_কুদ্দুস_কাজল #মতবিনিময়_সভা #সুধীজনদের_সঙ্গে_মতবিনিময় #মহেশপুরের_সংবাদ #স্থানীয়_সংবাদ #বাংলাদেশের_সংবাদ #শহিদুল_ইসলাম