দৈনিক চলমান

দৈনিক চলমান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক চলমান, লোহার বিল্ডিং, ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা/১০০০, Dhaka.

সত্য ও নিরপেক্ষতার সাথে পথ চলা দৈনিক চলমান। চলমান খবর, রাজনীতি, অর্থনীতি, ইসলামিক, খেলাধুলা, বিনোদন, সারাদেশ ও বিশ্বের সব খবর নিয়ে আমরা আছি আপনার সাথে। আপনার সামনে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানান। ইকরা ইসলামিক সোসাইটি বাংলাদেশ (IISB)
একটি জাতীয় ও আন্তর্জাতিক ইসলামী সংগঠন, যার লক্ষ্য —
📌 ইসলামিক জ্ঞান ও দাওয়াহ ছড়িয়ে দেওয়া
📌 আলেম ও সাধারণ জনগণকে এক প্ল্যাটফর্মে যুক্ত করা
📌 শিক্ষা, মানবসেবা

, উদ্যোক্তা উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা

👉 এখানে আলেম, ছাত্র, যুবক, উদ্যোক্তা — সকলেই সদস্য হতে পারবেন।
👉 দেশ-বিদেশে শাখা কমিটি গঠিত হবে (প্রবাসী কমিটি সহ)।

✅ Mission (মিশন)

কুরআন ও সুন্নাহ ভিত্তিক জ্ঞানচর্চার প্রসার

আলেম ও সাধারণ মানুষের সমন্বয়ে জ্ঞান–মানবসেবা প্ল্যাটফর্ম তৈরি

মসজিদ ভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়ন কর্মসূচি

যুবকদের ইসলামিক নৈতিকতা, নেতৃত্ব ও উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন

✅ Vision (ভিশন)

✨ একটি ন্যায়ভিত্তিক, জ্ঞানসমৃদ্ধ, দীনদার ও মানবিক সমাজ —
যেখানে জ্ঞান (IQRA) হবে উন্নয়নের মূল শক্তি।

✅ Welcome Post / পেজে প্রথম পোস্ট (Ready to Copy–Paste)

📣 Official Launch Announcement

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الحمد لله رب العالمين

আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি —
✅ IQRA ISLAMIC SOCIETY BANGLADESH (IISB)
“পড়ো, জানো, বদলাও” — কুরআনের প্রথম আদেশ IQRA’কে ধারণ করে আমাদের যাত্রা শুরু।

🎯 আমাদের মূল লক্ষ্যসমূহ:

ইসলামিক জ্ঞান ও দাওয়াহ প্রচার

সমাজ উন্নয়ন ও মানবসেবা

আলেম ও সাধারণ মানুষের সমন্বয়ে একটি সুসংহত প্ল্যাটফর্ম গঠন

🕌 আমাদের মিশন: জ্ঞান, নৈতিকতা ও কল্যাণমূলক কাজ — এগুলোকে কেন্দ্র করে সমাজ নির্মাণ।

🤝 আপনি আলেম, ছাত্র, যুবক, উদ্যোক্তা—যেই হোন,
➡️ আপনি IISB-এর সদস্য হতে পারবেন।

👉 আমাদের সাথে যুক্ত হন
📩 Inbox / Comment for Membership

বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার:পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন।দুর্নীতি দমন কমিশন...
14/06/2026

বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।

#বেনজির
#আইজিপি
#গ্রেফতার

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রীসব শ্রেণি-পেশার মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে। ফলে বাজেটে জনগণের প...
12/06/2026

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

সব শ্রেণি-পেশার মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে। ফলে বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন মন্ত্রী। তিনি তার বক্তব্যের প্রারম্ভে বলেন, সরকারের মাত্র তিন মাসের মধ্যে এই বাজেট দেওয়া ছিল চ্যালেঞ্জিং ব্যাপার। তিনি বাজে তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট রেজিম ও অন্তর্বর্তী সরকারের পর এই বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। সরকার প্রতিটি মানুষকে উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করছে। নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে। যেন অর্থের অপচয় না হয় সেসব ভেবেই প্রকল্প নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকারের নীতি ও দর্শনের বিষয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, বাজেট তৈরির সময় ‘সবার জন্য বাংলাদেশ’, অর্থনৈতিক গণতন্ত্র এবং নৈতিক ভিত্তির ওপর রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রী বলেন, অতীতে দেশের অর্থনীতি মূলত পৃষ্ঠপোষকতাভিত্তিক ছিল। কিছু ব্যক্তি, গোষ্ঠী কিংবা সংগঠিত স্বার্থান্বেষী মহল অর্থনৈতিক সুবিধা ভোগ করলেও অনেক মানুষ উন্নয়নের মূলধারার বাইরে রয়ে গিয়েছিল। এবারের বাজেটে সেই বৈষম্য কমিয়ে সব শ্রেণির মানুষের জন্য সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সীমিত সম্পদ ও বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাজেটে সমাজের প্রায় সব শ্রেণির মানুষের জন্য কমবেশি বরাদ্দ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। শুধু নীতিগত ঘোষণা নয়, সেগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রোডম্যাপও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ কারণেই এবারের বাজেটের প্রেক্ষাপট, দর্শন ও পরিকল্পনা অন্য সময়ের তুলনায় ভিন্ন।
সংবাদ সম্মেলনে তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরেছেন। পাশাপাশি বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে প্রণীত এ বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ।

সৌজন্যে: কালবেলা

দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা। ঈদ মোবারক
27/05/2026

দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা। ঈদ মোবারক

ঈদুল আযহা উপলক্ষে মহেশপুরবাসীকে শুভেচ্ছা জানালেন ড. মোঃ নান্নু মিয়াপবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহেশপুর উপজেলা বাসীসহ দেশবাস...
26/05/2026

ঈদুল আযহা উপলক্ষে মহেশপুরবাসীকে শুভেচ্ছা জানালেন ড. মোঃ নান্নু মিয়া

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহেশপুর উপজেলা বাসীসহ দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ড. মোঃ নান্নু মিয়া।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ত্যাগের মহিমায় ভরে উঠুক সবার জীবন। পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”

ড. নান্নু মিয়া বলেন, ঈদুল আযহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি সকলকে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তার ভাষায়,
“ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ সেই আনন্দে অংশ নিতে পারে। তাই আসুন আমরা সবাই মানবিকতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই।”

তিনি আরও বলেন, মহেশপুর উপজেলাকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. নান্নু মিয়া বলেন,
“আমি সবসময় মহেশপুরবাসীর পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। মানুষের সুখ-দুঃখ, অধিকার ও উন্নয়নের প্রশ্নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দেশের কল্যাণ, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

“ত্যাগের মহিমায় ভরে উঠুক জীবন—ঈদ মোবারক”

18/05/2026
18/05/2026

আবার শুরু হচ্ছে পাক-ভারত যুদ্ধ!
বিচ্ছিন্ন হচ্ছে ভারত: সাবেক র চিফের সতর্কবার্তা

#ভারত #পাকিস্তান #যুদ্ধ

17/05/2026

মঞ্চে বসেই শিক্ষার্থীর আশা পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী।
শিক্ষার্থী বললেন আমি যদি আপনার মেয়ে জাইমা হতাম?

#তারেরহমান #প্রধানমন্ত্রী #চাঁদপুর

16/05/2026

চীনের উপহার ফেলে দিয়েছে ট্রাম্পের সঙ্গীরা:
নষ্ট করা হয়েছে মোবাইল ফোনও

#চীন #ট্রাম্প

মারা গেছেন কারিনা কায়সার:লিভার-সংক্রান্ত তীব্র জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্র...
16/05/2026

মারা গেছেন কারিনা কায়সার:
লিভার-সংক্রান্ত তীব্র জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার। শুক্রবার (১৫ মে) ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুর বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন তার বাবা ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। এই প্রতিভাবান তরুণীর আকস্মিক বিদায় সংবাদে দেশের শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরবর্তীতে কারিনার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতার কারণে তার লিভার ফেইলিউর দেখা দেয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণের চিকিৎসা শুরু করেন এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপনের প্রস্তুতিও নিচ্ছিলেন।

কায়সার হামিদ বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ করেই কারিনার রক্তচাপ (প্রেশার) অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরির মাধ্যমে তরুণ দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করলেও সাম্প্রতিক সময়ে তিনি নিজেকে একজন দক্ষ অভিনেত্রী ও চিত্রনাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত করছিলেন। ওটিটি প্ল্যাটফর্ম এবং ছোটপর্দায় তিনি ধীরে ধীরে নিজের মেধার স্বাক্ষর রাখছিলেন। তার অভিনীত ও লেখা উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ব্যাপক আলোচিত ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’। কারিনার এই অকাল প্রয়াণে তার সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।

#কারিনাকায়সার #কনটেন্ট #অভিনেত্রী

15/05/2026

ওমান উপসাগরে হঠাৎ হামলা:
দাউদাউ করে পুড়ছে ভারতীয় জাহাজ।
হামলা চালালো কারা ইরান নাকি অন্য কেউ?
#ইরান #উপসাগর #হামলা

Address

লোহার বিল্ডিং, ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা/১০০০
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক চলমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share