NatroPure Agro Tech

NatroPure Agro Tech আমাদের লক্ষ্য:
প্রকৃতির সঙ্গে সখ্যতা রেখে, মানুষের জীবনে ফিরিয়ে আনা বিশুদ্ধ, নিরাপদ ও প্রাকৃতিক সমাধান।

আমি যখন প্রথম এই বিষয়টা জানতে পারি তখন একটু ঘাঁটাঘাঁটি করে চোখ কপালে উঠেছিল যে কী ভয়াবহ সংকটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।মধ...
07/06/2026

আমি যখন প্রথম এই বিষয়টা জানতে পারি তখন একটু ঘাঁটাঘাঁটি করে চোখ কপালে উঠেছিল যে কী ভয়াবহ সংকটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা এসব জায়গায় আল্লাহ অনেক সম্পদ দিসেন তেল, গ্যাস, সোনা-রুপা ইত্যাদি দিয়ে। আমাদেরকে সেটা দিয়েছেন পানি দিয়ে।

কল পুতলে সুমিষ্ট পানি - এটা কত বড় নেয়ামত আপনি মধ্যপ্রাচ্যে গেলে বুঝবেন। সাগরের লবণাক্ত পানি পরিশোধন করে খেতে হয় ওদের।

এই পানির মতো গুরুত্বপূর্ণ ন্যাচারাল রিসোর্স আমরা আক্ষরিক অর্থেই নষ্ট করছি। গার্মেন্টস শিল্প বৈদেশিক মুদ্রা আনছে তবে এরচে বেশি হারাচ্ছি।

গার্মেন্টসের কারণে যে পরিমাণ পানি ক্যামিকেল আর বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশে নষ্ট হচ্ছে তা ভয়াবহ। (কৃষিতে পানি খরচের কথা বলতে পারেন, কিন্তু সেটা মাটির পানি মাটিতে ফিরছে নষ্ট হওয়া ছাড়া। তাই সেকথা বলে লাভ নেই।)

আধুনিক নীল চাষ বলা যায় এটাকে। সাদাপ্রভুরা আগে কৃষি মাটি নষ্ট করেছে, এখন মাটির নিচের পানি। ডলার আসছে, ইনকাম হচ্ছে, কিন্তু আমি আপনি আমাদের ন্যাচারাল রিসোর্স হারাচ্ছি।

এটা ন্যাশনাল ইস্যু হওয়া দরকার ছিল। কিন্তু কথা নেই। এর আসলে ইনস্ট্যান্ট কোনো সলিউশনও নেই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলেই তবে হয়তো রক্ষা করা যাবে আমাদের সবচে মূল্যবান সম্পদ।

করবে কারা?

-

[নোট : অসুবিধাটা পানি বেশি লাগা না। কৃষিতেও অনেক বেশি পানি লাগে। অসুবিধা হলো, পানিটা কীভাবে আবার ফিরে যাচ্ছে। অনেকে ভুল বুঝে অতিরিক্ত পানি খরচকে মূল অসুবিধা মনে করতে পারেন। এটা অসুবিধা, তবে মূল অসুবিধা না আরকি।]
©

11/04/2026

শেষ জামানায় কৃষিকাজ সবচেয়ে ভালো একটা অপশন…

নবীনের মতো আমাদের NatroPure এর এমন স্বপ্ন আছে, সফল হলে কী আমরা টিকে থাকতে পারবো বাংলাদেশের মার্কেটে…💔সবার থেকে প্রতিনিয়ত...
25/03/2026

নবীনের মতো আমাদের NatroPure এর এমন স্বপ্ন আছে, সফল হলে কী আমরা টিকে থাকতে পারবো বাংলাদেশের মার্কেটে…💔

সবার থেকে প্রতিনিয়ত শুনতে হয় তোরা বিদেশে চলে যা দেশে পারবি না, সত্যিই কী পারবো না?

আমরা কী এই ভূমিকে শক্তিশালী করতে পারবো না? নাকি ভূমিকে শক্তিশালী করতে গিয়ে নিজেই ভূমি ছেড়ে বিদেশে পাড়ি জমাতে হবে?
-Mir Arman Hosen Asif

কৃষকদের টাকা অটোমেটিক চলে যায় বিষ কোম্পানিগুলোর পকেটে। ভোক্তার টাকা যাবে হাসপাতালে। এটার নাম আধুনিক কৃষি।
23/03/2026

কৃষকদের টাকা অটোমেটিক চলে যায় বিষ কোম্পানিগুলোর পকেটে। ভোক্তার টাকা যাবে হাসপাতালে। এটার নাম আধুনিক কৃষি।

🌙✨তাক্ববাল্লহু মিন্না ওয়া মিনকুম...🫂"NatroPure" এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ...
19/03/2026

🌙✨তাক্ববাল্লহু মিন্না ওয়া মিনকুম...🫂

"NatroPure" এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক...❤️🤝

শুভেচ্ছান্তে: Sha Alam Riad
পরিচালক, ন্যাট্রোপিউর এগ্রো টেক

🌙✨তাক্ববাল্লহু মিন্না ওয়া মিনকুম...🫂"NatroPure" এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ...
19/03/2026

🌙✨তাক্ববাল্লহু মিন্না ওয়া মিনকুম...🫂

"NatroPure" এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক...❤️🤝

শুভেচ্ছান্তে: Mir Arman Hosen Asif
পরিচালক, ন্যাট্রোপিউর এগ্রো টেক

🌙✨তাক্ববাল্লহু মিন্না ওয়া মিনকুম...🫂"NatroPure" এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ...
18/03/2026

🌙✨তাক্ববাল্লহু মিন্না ওয়া মিনকুম...🫂

"NatroPure" এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক...❤️🤝

শুভেচ্ছান্তে: Iman Hossain
পরিচালক, ন্যাট্রোপিউর এগ্রো টেক

"সুপেয় পানির যু'দ্ধটা" টের পাইছেন?ইরানের হরমুজ প্রণালীর দ্বীপের মানুষের বিশুদ্ধ পানির উৎস একটাই। আর ঐখানের 'পানি শোধনাগা...
08/03/2026

"সুপেয় পানির যু'দ্ধটা" টের পাইছেন?
ইরানের হরমুজ প্রণালীর দ্বীপের মানুষের বিশুদ্ধ পানির উৎস একটাই।

আর ঐখানের 'পানি শোধনাগারে' টার্গেট করে সন্ত্রা'সী রাষ্ট্রটা হামলা করছে।

এখন কি হবে? মানুষগুলো সুপেয় পানির অভাবে ছটফট করবে! ঐখানে মহামারী দেখা দিবে!

পুরো মধ্যপ্রাচ্যের একই অবস্থা! এখন যদি ইরান ইস*রায়েলের পানি শোধনাগারে হামলা করে ধ্বং'স করে দেয় তাহলে ৭০-৮০% ই*রায়েলি পানির অভাবে ছটফট করবে!

আর যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে টার্গেট করে পুরো আরব বিশ্বে ডিজাস্টার লেগে যাবে। মানুষ পানির অভাবে হাহাকার করবে।

এদিকে আমাদের দেশে সুপেয় পানি সৃষ্টিকর্তা কৃত্তিমভাবে দিলো! তাও সীমিত।

কিন্তু আমরা এই পানিটারে সহজে পাইয়া অবমূল্যায়ন করে দিন দিন পানির উৎসকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি।

আমরা কতোটা মাথামোটা নির্বোধ জাতি জানেন?

ঐ গুরুত্বপূর্ণ পানিটা পশ্চিমাদের পোষাক বানাতে গিয়া নষ্ট করছি।

"গার্মেন্টসের সামান্য জিএসপি সুবিধার বিনিময়ে পুরো দেশের ভবিষ্যত নষ্ট করছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো।

মানে কাপড় ধোয়া, রং করা এবং ওয়াশিং প্রক্রিয়ায় বিপুল পরিমাণ পানি লাগে।

১ কেজি ডেনিম কাপড় প্রক্রিয়াজাত করতে প্রায় ১৫০–২০০ লিটার পানি লাগে, কখনো কখনো ২৫০ লিটার পর্যন্তও লাগে।

ফলে গার্মেন্টস শিল্প বছরে প্রায় ১৫০০ বিলিয়ন লিটার ভূগর্ভস্থ পানি ব্যবহার করে।

এটা এমন এক পরিমাণ পানি, যা ঢাকার কোটি মানুষের মাসের পর মাসের পানির সমান।

শিল্পাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে বলে গবেষকরা বার বার সতর্ক করছে।

এখানেই শেষ না ,যে পানি দিয়ে বিদেশিদের জন্য ফ্যাশনের জিন্স ধোয়া হয়, সেই পানি আবার রং-রাসায়নিক মিশে নদীতে ফিরে আসে।

অনেক জায়গায় বর্জ্য পরিশোধন ঠিকমতো না হওয়ায় ভারী ধাতু ও রাসায়নিক নদী-খালে ,ফসলি জমিতে চলে যায়।

ঢাকার শিল্প এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্য পানি নদীতে পড়ছে—যার বড় অংশ আসে ওয়াশিং ও ডাইং কারখানা থেকে।

অর্থাৎ যে নদী একসময় কৃষকের জমিতে সেচ দিত, এখন সেই নদীই কারখানার রঙিন রাসায়নিক বহন করে।

খাল- বিলের মাছ প্রায় বিলুপ্ত হওয়ার পথে। ন্যাচারাল মাছ ধ্বংস করে বঙ্গুরা ক্ষতিকর খাদ্য খাইয়ে বড় করা চাষের মাছ খায়।

শুধু মাছ না! বেগুনে অতিরিক্ত মাত্রার ভারি মেটাল পাওয়া যাচ্ছে! সবজিতে পাওয়া যাচ্ছে! ফ্রেশ খাবারটা দুষিত হচ্ছে কেমিক্যালে!

আর এত দূষণের পর এদেশে এখন ঘরে ঘরে ক্যান্সারসহ এই রোগ সেই রোগে ভোগছে!"

এই বাস্তবতায় “উন্নয়ন” শব্দটি এক অদ্ভুত নাটকীয় চরিত্র হয়ে দাঁড়ায়।

একদিকে কৃষকের ছেলে শহরে এসে সেলাই মেশিন চালায়, অন্যদিকে সেই কারখানার জন্য গ্রামের পানির স্তর নিচে নামে, নদী দূষিত হয়, মাছ কমে যায়।

অথচ মাত্র ৫০ লাখ গার্মেন্টসকর্মী কৃষকের ছেলে -মেয়েরা ৮-১০ হাজার টাকার চাকরির জন্য ৪ কোটি কৃষক আর ১৮ কোটি মানুষের জীবন হুমকিতে ফেলছে।

দেশের ২-৩% এলিটরা উন্নয়নের নামে টাকার পাহাড় বানাচ্ছে ,বিদেশী মুদ্রার নামে বিদেশীদের সুবিধা দিচ্ছে আর এদেশের ৪০% কৃষক মারা খাচ্ছে! ১৮ কোটি মানুষের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বেঁচে আছে!

এদেশের মানুষ বিষ খাচ্ছে বিষ! ফলে,সবজিতে,মাছে,চালে,মাংসে কোথাও বাদ নাই।

প্ল্যানহীন ,ফিউচারহীন দেশে আধুনিকতা আর উন্নয়ন বড় অদ্ভুত সমীকরণ!!!

কনজিউমারিজমে আপনাকে সস্তায় সয়াবিন তেল, রিফাইন্ড চিনি, প্রসেসড চাল, রিফাইন্ড আটা, জিএমও ফুড ইত্যাদি খাওয়ানো হয়। আর হেলথকে...
25/02/2026

কনজিউমারিজমে আপনাকে সস্তায় সয়াবিন তেল, রিফাইন্ড চিনি, প্রসেসড চাল, রিফাইন্ড আটা, জিএমও ফুড ইত্যাদি খাওয়ানো হয়। আর হেলথকেয়ার ইন্ডাস্ট্রি থেকে সুদেআসলে লাভ তুলে নেয়া হয়!

সয়াবিন তেল, চিনি, পলিশড চাল, ময়দা—এইসব খাবার উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত এবং পুষ্টিহীন। আর এগুলোই বাজারে সবচেয়ে সস্তা ও সহজলভ্য। কারণ, এগুলো মাস প্রোডাকশন হয় এবং ট্রান্সপোর্টেশন ও স্টোরেজ সহজ। অনেক সময় সরকারি ভর্তুকি থাকে। আবার কর্পোরেট লবিং সরকারের খাদ্য নীতি প্রভাবিত করে (যেমন রিফাইন্ড ভোজ্য তেলের আমদানি বাধ্যতামূলক করা।)

ফলে মানুষ এগুলো বেশি খায়। দীর্ঘমেয়াদে এগুলো ডায়াবেটিস, হাই প্রেশার, স্থূলতা, হরমোনাল সমস্যা, ক্যান্সার ইত্যাদি রোগের ঝুঁকি বাড়ায়। আর এখানেই হেলথকেয়ার ইন্ডাস্ট্রির লাভের খেলা!

যখন আপনি ওইসব সস্তা খাবারের কারণে অসুস্থ হন, তখন আপনাকে যেতে হয় হেলথকেয়ার সিস্টেমে। সেখান থেকে চিকিৎসা, ওষুধ, ল্যাব টেস্ট, সার্জারি ইত্যাদির মাধ্যমে ওদের দীর্ঘমেয়াদি লাভ জেনারেট হয়। কারণ সেখানে রোগ সম্পূর্ণ নিরাময় না করে ম্যানেজ করার চিকিৎসা দেওয়া হয়, যেন রোগী আজীবন ধরে অসুস্থ থাকে। ইনসুলিন, ব্লাড প্রেসার বা কোলেস্টেরল কমানোর ওষুধ এগুলোর বেশিরভাগই আজীবন খাওয়ার জন্য ডিজাইন করা!

Consumer Capitalism মানুষকে প্রথমে সস্তা খাবারে অসুস্থ করে, তারপর তাদের অসুস্থতা থেকে মূল লাভটা উসুল করে নেয়।
এজন্যই আপনি বাজারে সয়াবিন তেল, চিনি, পলিশড চাল, ময়দা, জিএমও ফুড এসব সস্তায় পান।
আর, এজন্যই Whole food বা অপ্রক্রিয়াজাত প্রাকৃতিক খাবার, যেমন লাল চাল, ঘানির তেল, দেশি ফলমূল, শাকসবজি, লাল আটা, গুড় ইত্যাদির দাম তুলনামূলক বেশি হয়, (কারণ এখানে Profit Cycle নেই!)

সস্তা, অস্বাস্থ্যকর, উচ্চ প্রক্রিয়াজাত খাদ্য দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা, গ্যাস্ট্রিকের কারণ হয়ে জনস্বাস্থ্যের অবনতি হয়। এরা অসুস্থ হলে ফার্মা কোম্পানিগুলো ওষুধ/চিকিৎসা সরবরাহ করে। ক্রনিক রোগের আজীবন চিকিৎসা চলে।

এদেশে শুধু গ্যাস্ট্রিকের ওষুধের বাজারই বছরে ২০,০০০ কোটি টাকার!

লোকাল জায়ান্ট প্রাণ, স্কয়ার, আকিজ গ্রুপগুলো ফুড, ফার্মা ও হাসপাতালে সমান্তরালভাবে বিনিয়োগ করে। একই কর্পোরেট গ্রুপ একইসাথে ফুড, ফার্মা, হাসপাতালে বিনিয়োগ করছে!

ফুড ডিভিশন অস্বাস্থ্যকর পণ্য বিক্রি করে রোগ সৃষ্টি করে, ফার্মা ডিভিশন তা ম্যানেজ করে লাভ কামায়।

যারা প্রসেসড খাদ্যপণ্য কনজিউম করছে এরাই কিছুদিন পর কর্পোরেশনগুলোর রোগীর জোগান দিবে।

মানুষতো আর ফুড-ফার্মা কমপ্লেক্স এর ইনভেস্টমেন্ট সাইকেল বুঝে না। সস্তার খাদ্যপণ্য গরিব, মধ্যবিত্ত, অসচেতন মানুষদেরকে আকৃষ্ট করে। একটু খরচ বাঁচাতে গিয়ে কিন্তু দীর্ঘমেয়াদে তাদের চিকিৎসা ব্যয় বাড়ে! এভাবেই এই মানুষগুলো গরিব, অসুস্থ হয়েই আজীবন কাটায়!

এই দুষ্টচক্র ভাঙতে ভোক্তা সচেতনতা ও নীতিগত হস্তক্ষেপ একসাথে প্রয়োজন।

সস্তা খাবারের প্রলোভন এড়িয়ে আপনার ও পরিবারের জন্য স্থানীয়, ঐতিহ্যবাহী, অপ্রক্রিয়াজাত, প্রাকৃতিক খাদ্য বাছাই করুন। এইটাই হলো কর্পোরেট প্রফিট সাইকেলের ফাঁদ থেকে আপনার বাঁচার উপায়!

লেখা- Muhammad Rahat Khan

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when NatroPure Agro Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share