10/09/2026
শতাব্দীর প্রাচীন নোয়াখালী সম্মিলনীর (নোয়াখালী জেলা সমিতি, কলকাতা) উদ্যোগে ২০২৩ সালে কলকাতায় ইন্দো-বাংলা নোয়াখালী উৎসবে অনুষ্ঠিত হয়।
কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র (EZCC) তে ৮, ৯, ১০ ডিসেম্বর ২০২৩ তিন দিন ব্যাপী এই নোয়াখালী উৎসব অনুষ্ঠিত।
উল্লেখিত নোয়াখালী উৎসবে বিশ্ব নোয়াখালীবাসীরা যোগদান করেন।
উৎসবে আমরা বেশ কয়েকজন নোয়াখালী সমিতির পক্ষে উৎসবে যোগদান করি।
কলকাতার নোয়াখালী সম্মিলনী তথা নোয়াখালী সমিতি আমাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করেন।
সেই উৎসবে আমাদের অনেককেই সম্মাননা ক্রেস্ট প্রদান করে।
ঢাকার নোয়াখালী সমিতির সাথে আমার সম্পর্ক ১৯৮৮ সাল থেকেই। সমিতির সভাপতি মুকবুল সাহেব ও সেক্রেটারি কিবরিয়া সাহেবের সাথে এলিফ্যান্ট রোড়ের ছোট অফিসটায় আমরা কাজ করতাম।
তারপর ২০২৫ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে আমি সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করি এবং বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করি।
গত ২২ আগস্ট ২০২৬ নির্বাচনের একবছরের মাথায় আমাদের অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচিত সকলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে।
১৯০৫ সালে কলকাতায় প্রতিষ্ঠিত নোয়াখালী সম্মিলনী থেকে পরে বাংলাদেশে নোয়াখালী সমিতি দুই বাংলার নোয়াখালীবাসীদের সাথে আমার সম্পর্ক পূর্ণতার জন্য আমি গর্বিত। এপার বাংলা ও ওপার বাংলা দুই বাংলায়-ই এখন নোয়াখালী সমিতির স্থায়ী কার্যালয় রয়েছে।
দুই বাংলার নোয়াখালী সমিতি-ই আমাকে সম্মানিত করেছে। এটি আমার জন্য সৌভাগ্যের।