Bangladesh Scouts, Nawabganj Upazila

Bangladesh Scouts, Nawabganj Upazila Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Scouts, Nawabganj Upazila, Nonprofit Organization, Nawabganj, Dhaka.

মা-শুধু একটা শব্দ না, এটা পুরো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় । মা মানে এমন এক ভালোবাসা- যা কোনো হিসাব জানে না, কোনো শর্ত ম...
10/05/2026

মা-শুধু একটা শব্দ না, এটা পুরো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় । মা মানে এমন এক ভালোবাসা- যা কোনো হিসাব জানে না, কোনো শর্ত মানে না। তার একটু হাসি আমাদের দিনটা ভালো করে দেয়, আর তার দোয়া আমাদের পথটা সহজ করে দেয়। নিজে না খেয়ে আমাদের খাইয়ে বড় করা এটাই তার নীরব গল্প। ক্লান্ত শরীরেও তিনি আমাদের জন্য শক্ত হয়ে থাকেন, কোন অভিযোগ ছাড়াই।
আমাদের প্রতিটা সাফল্যের পেছনে মায়ের অদেখা ত্যাগ থাকে সুপ্ত হয়ে। আজকের দিনে শুধু ধন্যবাদ নয়- অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাই পৃথিবীর সকল মায়েদের প্রতি।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর পক্ষ থেকে সকলকে বিশ্ব মা দিবসে শুভেচ্ছা।


‘১ মে’ শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা তাদের কথা মনে করি, যারা পরিশ্রম দিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে ...
01/05/2026

‘১ মে’ শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা তাদের কথা মনে করি, যারা পরিশ্রম দিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের ঘামেই গড়ে উঠেছে আমাদের চারপাশের সুন্দর সবকিছু।
তবুও অনেক শ্রমিক এখনও প্রাপ্য অধিকার ও সম্মান থেকে বঞ্চিত। তাই চলুন, আমরা তাদের প্রতি সম্মান দেখাই এবং ন্যায্যতার পক্ষে দাঁড়াই।


Scouts, Nawabganj Upazila

"শব্দ দূষণ বন্ধ করুন,নিরাপদ ও শান্ত পরিবেশ গড়ে তুলুন।"শব্দ দূষণ একটি নীরব ঘাতক। অপ্রয়োজনীয় শব্দ ধীরে ধীরে আমাদের শ্রবণশ...
29/04/2026

"শব্দ দূষণ বন্ধ করুন,
নিরাপদ ও শান্ত পরিবেশ গড়ে তুলুন।"

শব্দ দূষণ একটি নীরব ঘাতক। অপ্রয়োজনীয় শব্দ ধীরে ধীরে আমাদের শ্রবণশক্তি নষ্ট করে , হৃদস্পন্দন বাড়ায় এবং শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে ।

তাই আসুন বিনা প্রয়োজনে হর্ন বাজানো, উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স ব্যবহার বা জনসমাগমে অতিরিক্ত আওয়াজ সৃষ্টি করা থেকে আমরা বিরত থাকি । আপনার আমার এই সম্মিলিত সচেতনতা ও একটু প্রচেষ্টাই পারে "শব্দ দূষণ" থেকে পৃথিবীর মানুষ ও প্রাণীকূলকে মানসিক ও শারীরিক ক্ষতির ভয়াবহতা থেকে রক্ষা করতে।

Bangladesh Scouts, Nawabganj Upazila

স্বাধীনতার লাল-সবুজে লেখা আমাদের অস্তিত্বশহীদদের ত্যাগে গড়া এই প্রিয় বাংলাদেশ—চিরঋণী আমরা।বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস...
26/03/2026

স্বাধীনতার লাল-সবুজে লেখা আমাদের অস্তিত্ব
শহীদদের ত্যাগে গড়া এই প্রিয় বাংলাদেশ—চিরঋণী আমরা।
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধার।

জাতীয় পতাকা দিবস ২০২৬পতাকা আবেগের নয়, ইতিহাসের মূর্ত প্রতীক।বাংলাদেশ স্কাউটস নবাবগঞ্জ উপজেলা পক্ষ থেকে জাতীয় পতাকা দিব...
02/03/2026

জাতীয় পতাকা দিবস ২০২৬
পতাকা আবেগের নয়, ইতিহাসের মূর্ত প্রতীক।

বাংলাদেশ স্কাউটস নবাবগঞ্জ উপজেলা পক্ষ থেকে জাতীয় পতাকা দিবসের শুভেচ্ছা!

জাতীয় পতাকা জাতির স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযোদ্ধাদের বীরত্ব এবং মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মৃতি বহন করে। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ১৯৭১ সালের ২ রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সভায়। সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের নতুন রূপ নেয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। আমরা সেই বীরদের শ্রদ্ধাভরে স্মরণ করি যারা দীর্ঘ নয় মাস জাতীয় পতাকার জন্য লড়াই করেছিলেন।

বিপি দিবসের আন্তরিক শুভেচ্ছা।১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি, লন্ডনে জন্ম নেওয়া ব্যাডেন পাওয়েল শুধু একজন সামরিক কর্মকর্তা ছিলেন...
22/02/2026

বিপি দিবসের আন্তরিক শুভেচ্ছা।

১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি, লন্ডনে জন্ম নেওয়া ব্যাডেন পাওয়েল শুধু একজন সামরিক কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন এক দূরদর্শী চিন্তাবিদ ও অসাধারণ সংগঠক। প্রকৃতি, শৃঙ্খলা, আত্মনির্ভরতা এবং সেবার আদর্শকে ভিত্তি করে তিনি যে স্কাউটিং আন্দোলনের সূচনা করেন, তা আজ বিশ্বজুড়ে তরুণদের নেতৃত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধে গড়ে তুলছে।

তাঁর স্বপ্ন ছিল এমন এক প্রজন্ম তৈরি করা, যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে। আজও সেই আদর্শই স্কাউটিংয়ের মূল শক্তি।

প্রতিষ্ঠাতার জন্মদিনে তাঁর আদর্শ অনুসরণ করার অঙ্গীকারই হোক আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি।

রক্তে লেখা একুশ, ভাষার জন্য অমর আত্মত্যাগ।মায়ের ভাষায় কথা বলার অধিকার-আমাদের গর্ব, আমাদের শক্তি। শহীদদের স্মরণে মাথা নত,...
21/02/2026

রক্তে লেখা একুশ, ভাষার জন্য অমর আত্মত্যাগ।
মায়ের ভাষায় কথা বলার অধিকার-আমাদের গর্ব, আমাদের শক্তি। শহীদদের স্মরণে মাথা নত, হৃদয়ে গভীর শ্রদ্ধা। বাংলা থাকুক হৃদয়ে, চেতনায় আর আগামী প্রজন্মের স্বপ্নে। ২১ ফেব্রুয়ারি- আমাদের অহংকার

সবাই কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর শুভেচ্ছা এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা।

Ramadan Mubarak 🌙1447H/2026Bangladesh Scouts Scout’s Nawabgonj Upazila
20/02/2026

Ramadan Mubarak 🌙

1447H/2026

Bangladesh Scouts
Scout’s Nawabgonj Upazila

৮ জানুয়ারি বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের৮৫ তম মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা।Be Prepared, A...
08/01/2026

৮ জানুয়ারি বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের
৮৫ তম মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা।
Be Prepared, Always

23/12/2025

Address

Nawabganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts, Nawabganj Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share