FYP A voluntary, non-political platform connecting Bangladesh’s young professionals (25–55) to network, learn, lead, and influence positive change.

Forum of Young Professionals (FYP) is a voluntary, non-political, international-standard organization that unites Bangladesh’s emerging professionals across every sector — technology, health, education, law, business, and beyond. We build leadership through mentorship, strengthen skills through training, amplify voices in policymaking, and foster collaboration with global institutions. Our mission

is to create an inclusive, equitable, and self-reliant Bangladesh powered by the energy, innovation, and integrity of its youth. Mission Statement:
To connect and empower Bangladesh’s young professionals for leadership, innovation, and national development. Vision Statement:
To build an inclusive, equitable, and self-reliant Bangladesh powered by the strength, innovation, and leadership of young professionals — where knowledge, ethics, and collaboration drive sustainable national progress.

𝗧𝗵𝗲 𝗧𝗼𝗿𝗰𝗵𝗯𝗲𝗮𝗿𝗲𝗿 𝗼𝗳 𝗗𝗲𝗺𝗼𝗰𝗿𝗮𝗰𝘆Leadership may rest, ideals live on𝗞𝗵𝗮𝗹𝗲𝗱𝗮 𝗭𝗶𝗮 (𝟭𝟵𝟰𝟱-𝟮𝟬𝟮𝟱)
30/12/2025

𝗧𝗵𝗲 𝗧𝗼𝗿𝗰𝗵𝗯𝗲𝗮𝗿𝗲𝗿 𝗼𝗳 𝗗𝗲𝗺𝗼𝗰𝗿𝗮𝗰𝘆
Leadership may rest, ideals live on

𝗞𝗵𝗮𝗹𝗲𝗱𝗮 𝗭𝗶𝗮 (𝟭𝟵𝟰𝟱-𝟮𝟬𝟮𝟱)

দীর্ঘদিন প্রবাসে থাকা বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আজ কোটি মানুষের প্রত্যাশা...
24/12/2025

দীর্ঘদিন প্রবাসে থাকা বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আজ কোটি মানুষের প্রত্যাশা। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের কণ্ঠস্বর প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা অনস্বীকার্য।

বাংলাদেশের রাজনীতিতে একটি ভারসাম্য, গণতান্ত্রিক পরিবেশ এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য তার দেশে ফেরা সময়ের দাবি। জনগণ বিশ্বাস করে ন্যায়, সত্য ও গণতন্ত্রের পথ কখনো থেমে থাকে না।

✊ আসুক একটি নতুন সকাল
✊ ফিরে আসুক গণতন্ত্র
✊ স্বদেশে ফিরুক নেতৃত্ব

ইনশাআল্লাহ, আগামীকাল আমরা তারেক রহমানকে প্রিয় মাতৃভূমিতে স্বাগত জানাতে পারবো।

আমাদের বিজয়ের অঙ্গীকার, শ্রদ্ধা জানাই সেই সকল মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের যাদের আত্মত্যাগে আজ আমাদের এই বাংলাদেশ। 🇧🇩
15/12/2025

আমাদের বিজয়ের অঙ্গীকার, শ্রদ্ধা জানাই সেই সকল মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের যাদের আত্মত্যাগে আজ আমাদের এই বাংলাদেশ। 🇧🇩

হাদি আবার ফিরবে আমাদের মাঝে.....
12/12/2025

হাদি আবার ফিরবে আমাদের মাঝে.....

প্রেস রিলিজকমিউনিটি ওয়ার্কশপ ২০২৫শ্রমজীবী মানুষের জ্ঞানবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে ...
03/12/2025

প্রেস রিলিজ

কমিউনিটি ওয়ার্কশপ ২০২৫

শ্রমজীবী মানুষের জ্ঞানবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার মোহাম্মদপুর বছিলা এলাকায় ফোরাম অফ ইয়াং প্রফেশনালস (FYP) আয়োজন করে এক বিশেষ কমিউনিটি ওয়ার্কশপ।

এই মানবিক উদ্যোগকে সফল করতে উপস্থিত ছিলেন FYP-এর সভাপতি ড. রমিত আজাদ, জনাব নাজমুল ইসলাম হিরন এবং সংগঠনের আরও অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।
ওনারা শ্রমজীবী মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন এবং

* তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খোঁজখবর নেন,
* পারিবারিক অবস্থা ও দৈনন্দিন সমস্যাবলী সম্পর্কে জানতে চান,
* প্রয়োজন ও চাহিদা সম্পর্কিত গুরুত্বপূর্ণ উপাত্ত সংগ্রহ করেন,
* পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

ওয়ার্কশপে শিক্ষা, সচেতনতা ও সাংস্কৃতিক বিনোদনের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি হয়, যা শ্রমজীবী মানুষের মাঝে আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতার জাগরণ ঘটায়।

বিজয়ের এই পুরো মাস জুড়ে শ্রমজীবী মানুষের ক্ষমতায়ন, প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে FYP আরও বেশ কিছু কমিউনিটি ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছে।

সমাজে টেকসই উন্নয়ন, মানবিক সহায়তা এবং ইতিবাচক পরিবর্তন সৃষ্টি এটাই FYP-এর মূল লক্ষ্য।
এই মহৎ উদ্যোগগুলো সফল করতে ফোরাম অফ ইয়াং প্রফেশনালস সকলের দোয়া, সহযোগিতা ও সহমর্মিতা কামনা করছে।

কমিউনিটি ওয়ার্কশপ ২০২৫শ্রমজীবী মানুষের জ্ঞানবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তুলতে আগামী ০২ ডিসেম্বর ২...
30/11/2025

কমিউনিটি ওয়ার্কশপ ২০২৫

শ্রমজীবী মানুষের জ্ঞানবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তুলতে আগামী ০২ ডিসেম্বর ২০২৫ ঢাকার মোহাম্মদপুর বেরিবাধে FYP আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ ওয়ার্কশপ।

এই মানবিক উদ্যোগকে সফল করতে আপনাদের সবার আন্তরিক উপস্থিতি কামনা করছি। চলুন শেখা, সচেতনতা ও আনন্দের মাধ্যমে একসাথে তৈরি করি ইতিবাচক পরিবর্তন।

গণতন্ত্রের  মা খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ফোরাম অফ ইয়াং প্রফেশনালসের আয়োজনে অনুষ্ঠিত হলো দোয়...
30/11/2025

গণতন্ত্রের মা খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ফোরাম অফ ইয়াং প্রফেশনালসের আয়োজনে অনুষ্ঠিত হলো দোয়া মাহফিল আয়োজন। বাদ আসর রূপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন ফোরাম অফ ইয়াং প্রফেশনালসের প্রধান সমন্বয়ক রাশেদ উল হক সরকার, মোহাম্মদ সোহাগ, বাকের, বোরহান, মিলন, সেলিম,তানভীর, ও অন্যান্য সদস্যরা। এসময় বক্তারা বলেন তার অনুপস্থিতির আশংকা দেশের তরুনদের মধ্যে অভিভাবক শূন্যতার উদ্বেগ সৃষ্টি করেছে। তাই দেশজুড়ে তার সুস্থতা কামনায় দেশজুড়ে শুরু হয়েছে দোয়া প্রার্থনার আয়োজন।

এসময় বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন মাহফিলে অংশগ্রহণকারীরা। বক্তারা বলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার অন্যতম বাতিঘর। আপোষহীন নেত্রী বেগম জিয়া তার সুশাষন ও দেশপ্রেমের কারণেই সারা দেশের মানুষের কাছে বরণীয়। একারণেই তার অসুস্থতার খবরে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দলমত নির্বিশেষে তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন সবাই। বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি ও আগামী নির্বাচনে তার নেতৃত্বেই বিজয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন আয়োজকেরা।

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় Forum of Young Professionals (FYP)–এর উদ্যোগে একটি দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন ক...
29/11/2025

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় Forum of Young Professionals (FYP)–এর উদ্যোগে একটি দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।

সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন আমিন।

29/11/2025

বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি এক সংগ্রামী নারী, যার জীবনে বেদনা, ক্ষতি ও ত্যাগ যেন অধ্যায় হয়ে রয়েছে। তবুও কখনো তিনি এই দেশ ছাড়েননি, ছেড়ে যায়নি এই দেশের মানুষকে, এই দেশের মাটি আকড়ে পরে আছেন।

‎কম বয়সেই তিনি হারিয়েছেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। কারাগারের অন্ধকারে বন্দী অবস্থায় মাকে হারিয়েছেন অসহায়, নিঃসঙ্গ, বুক ভরা ব্যথা নিয়ে। অফিসে অবরুদ্ধ অবস্থায় ছোট ছেলের জীবনপ্রস্থান তার জীবনে আরেক গভীর শোকের দেয়াল তৈরি করেছে। আরেক সন্তান নির্যাতিত হয়ে দূর দেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। যা একজন মায়ের জন্য সবচেয়ে বড় বেদনা।

‎পরপর আপনজন হারিয়ে তার চারপাশ স্বজনহারা হয়ে গেছে, এখন আপনজন বলতে আছে শুধু বাংলা মানুষ। ব্যক্তিগত জীবনে তিনি হয়েছেন স্বজনশূন্য তবুও তিনি ভেঙে পড়েননি। এই স্বজনহীন জীবনে তিনি আশ্রয় খুঁজেছেন দেশের মানুষের কাছে, দেশবাসীকেই মনে করেছেন নিজের স্বজন, নিজের শক্তি, নিজের পরিবার।

‎আজ তিনি গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর ভালোবাসা, দোয়া ও প্রার্থনা এখন সবচেয়ে বড় শক্তি। আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে দিক।

পুজিবাজারের সমস্যা গুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধান করা জরূরী।
26/11/2025

পুজিবাজারের সমস্যা গুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধান করা জরূরী।

তারুণ্যের শক্তি, রাষ্ট্র মেরামতের ভিত্তিতরুণ পেশাজীবীদের সুনির্দিষ্ট ৭ দফা দাবি ফোরাম অফ ইয়াং প্রফেশনালস (FYP) একটি স্ব...
23/11/2025

তারুণ্যের শক্তি, রাষ্ট্র মেরামতের ভিত্তি

তরুণ পেশাজীবীদের সুনির্দিষ্ট ৭ দফা দাবি ফোরাম অফ ইয়াং প্রফেশনালস (FYP) একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম যা বিভিন্ন পেশায় যুক্ত (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, উদ্যোক্তা, কৃষি-উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, সাংবাদিক, শিক্ষক, বেসরকারি চাকুরীজীবী, ও প্রযুক্তি কর্মী) বাংলাদেশি তরুণদের সমন্বয়ে গঠিত। এই ফোরামের মূল লক্ষ্য হলো- দেশের নীতি নির্ধারণী পর্যায়ে তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষা ও পেশাগত চাহিদা তুলে ধরা এবং একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত স্বনির্ভর সমাজ প্রতিষ্ঠায় কাজ করা। ফোরাম অফ ইয়াং প্রফেশনালস মনে করে, দেশের ভবিষ্যৎ তৈরি করতে সবচেয়ে বড় শক্তি হলো তরুণরা। বাংলাদেশের মোট জনসংখ্যার ৫৫.৪৬ % (১৫-৫৪ বছর বয়স) তরুন। এই বিশাল জনসংখ্যাকে জন শক্তিতে রূপান্তর করতে পারলে বাংলাদেশ অর্থনীতিতে অত্যন্ত শক্তিশালী দেশে পরিণত হবে। তাই, আমরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে তরুণ পেশাজীবীদের সার্বিক উন্নয়নে সরকারের এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে কাছে সুনির্দিষ্ট ৭ দফা দাবি পেশ করছি।

১. কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা
(ক) দেশের ডেমোগ্রাফিকে বিবেচনায় রেখে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মানসম্পন্ন (কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, খাতে) নতুন কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নিতে হবে।
(খ) সরকারি ও বেসরকারি সকল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। যেকোনে নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দুর্নীতির চিরতরে অবসান ঘটাতে হবে।
(গ) দীর্ঘ সময় ধরে বেকার থাকা শিক্ষিত তরুণদের জন্য নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেকার ভাতা ব্যবস্থা চালু করতে হবে।
(ঘ) চাকরিজীবীদের জন্য মানসম্মত বেতন কাঠামো নিশ্চিত করতে হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে নিয়মিত বেতন বৃদ্ধি করতে হবে। চাকরিতে সকল প্রকার বৈষম্য দূর করতে হবে।

২. উদ্ভাবন, উদ্যোক্তা তৈরী, গবেষণা ও স্টার্টআপে অর্থায়ন
(ক) ব্যবসাবান্ধব/ উদ্যোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।
(খ) তরুণ উদ্যোক্তাদের বাস্তবসম্মত 'স্টার্ট-আপ'-এ সহজ শর্তে, স্বল্প সুদে জামানতবিহীন ঋণ/স্টার্টআপ গ্রান্ট ও বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে হবে।
(গ) তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান গবেষণায় তরুণ গবেষকদের জন্য বিশেষ বরাদ্দ, সহজ শর্তে অনুদান এবং সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান করতে হবে।
(ঘ) নারী উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা ও গ্রামীণ উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা ও ব্যবসায়িক ইনকিউবেটর সুবিধা নিশ্চিত করতে হবে।
(ঙ) তরুণ উদ্যোক্তাদের জন্য প্রথম কয়েক বছর করছাড়, ভ্যাট ও শুল্কে ছাড় প্রদান করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) গঠনে ঋণ ও বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে হবে।

৩. দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ
(ক) দ্রুত পরিবর্তনশীল শ্রম-বাজারে তরুণদের যুগপোযোগী দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চত করতে হবে। এজন্য পেশাভিত্তিক পর্যাপ্ত আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে।
(খ) যেকোনো ডিসিপ্লিন থেকে পাস করে বের হওয়া তরুণদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় পেশাগত পরামর্শ (Mentorship) এবং কর্মজীবনের শুরুতেই গাইডলাইন দেওয়ার ব্যবস্থা করতে হবে।
(গ) বিদেশে বিশেষ প্রশিক্ষণ দিয়ে স্বল্পদক্ষ কর্মীদের রপ্তানীর ব্যবস্থা করতে হবে যাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাকুরীর সুযোগ পায়।

৪. সামাজিক নিরাপত্তা
(ক) তরুণ নারী পেশাজীবীদের সন্তানদের জন্য শিশু পরিচর্যা কেন্দ্র এবং পরিবার ও কর্মসংস্থানের ভারসাম্য নিশ্চিত করতে উপযুক্ত ছুটি ও সুবিধা প্রদান নিশ্চত করতে হবে।
(খ) পেশাজীবী/কর্মজীবী তরুণদের জন্য স্বাস্থ্যবীমা সুবিধা এবং মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
(গ) তরুণদের পেশাজীবীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করতে।
(ঘ) প্রতিটি অঞ্চলে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরি করা এবং সকল উদ্যোগে টেকসই ও পরিবেশবান্ধব নীতি নিশ্চিত করতে হবে।

৫. ফ্রিল্যান্সারদের স্বীকৃতি ও ডিজিটাল নিরাপত্তা
(ক) ফ্রিল্যান্সিং খাতকে আনুষ্ঠানিকভাবে পেশাগত স্বীকৃতি দিতে হবে এবং তাদের জন্য অনলাইন ও ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে হবে।
(খ) ডিজিটাল লেনদেন ও অনলাইন ব্যবসায়ের জন্য সহায়ক নীতি, দ্রুতগতির নেটওয়ার্ক এবং ফ্রিল্যান্সারদের জন্য সহজ লাইসেন্স ও সরলীকৃত কর কাঠামো প্রবর্তন করা।
(গ) ই-রেমিট্যান্স সহজে ও শুল্কমুক্তভাবে দেশে আনার ব্যবস্থা করতে হবে।

৬. সুশাসন, ন্যায়বিচার ও আইনগত সুরক্ষা
(ক) ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সকল স্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
(খ) সকল পেশাজীবীর জন্য আইনগত নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে যেকোনো পেশাগত বৈষম্য বা হেনস্থার বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
(গ) দলীয় প্রভাবমুক্ত রেখে পেশাজীবী সংগঠনগুলোকে তাদের সদস্যদের স্বার্থরক্ষায় ভূমিকা পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

৭. নীতি নির্ধারণে অংশগ্রহণ
(ক) সরকারি নীতিমালা, বিশেষ করে যুব-নীতি, তৈরিতে তরুণ পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ ও মতামত নিশ্চিত করা এবং তাদের সমস্যা ও প্রয়োজন বুঝে নীতি প্রণয়ন করতে হবে।
(খ) সকল প্রকার হয়রানি বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের নির্ভয়ে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।
তারুণ্যের হাত ধরে ফোরাম অফ ইয়াং প্রফেশনালস-এর সঙ্গে আধুনিক দেশ গড়ার আন্দোলনে যোগ দিন।

প্রকাশনায়:
ফোরাম অফ ইয়াং প্রফেশনালস (FYP)

গত বৃহস্পতিবারে রাজধানীর রুপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর এ Forum of Young Professionals (FYP)-এর একটি গুরুত্বপূর্ণ আলোচন...
23/11/2025

গত বৃহস্পতিবারে রাজধানীর রুপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর এ Forum of Young Professionals (FYP)-এর একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় ছিল ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ক।

Address

Rupayan Trade Center, 114 Kazi Nazrul Islam Avenue, Level/9
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when FYP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share