বিএডিসি সার ডিলার এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বিএডিসি সার ডিলার এসোসিয়েশন

বিএডিসি সার ডিলার এসোসিয়েশন একটি সংগঠন যেখানে একটি সাধারণ উদ্দেশ্য নিয়ে সবাই কাজ করে সেখানেই সাফল্য নিহিত।

 #বিএডিসি  #সার
15/09/2026

#বিএডিসি #সার

বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, সার সরবরাহ বিঘ্নের শঙ্কাকৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (ব...
01/09/2026

বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, সার সরবরাহ বিঘ্নের শঙ্কা

কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে দেশে আমন মৌসুম চলার পাশাপাশি বিভিন্ন এলাকায় সার সংকটের অভিযোগ রয়েছে। কৃষকদের কাছে সার সরবরাহ এবং সার ব্যবস্থাপনায় বিএডিসির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিএডিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অর্থ বিভাগের সাম্প্রতিক এক আদেশে প্রতিষ্ঠানটির বিভিন্ন উইংয়ের ৩৮টি ক্যাটাগরির পদের বেতন গ্রেড ও নিয়োগযোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে মহাব্যবস্থাপকসহ প্রতিষ্ঠানটির অধিকাংশ পদের বেতনগ্রেড এক ধাপ করে কমানো হয়েছে। একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদে চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে।

কর্মকর্তাদের অভিযোগ, নতুন আদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত পদমর্যাদা ও বেতন গ্রেডের অবনমন করা হয়েছে। এতে কর্মকর্তাদের পদোন্নতির সুযোগও সংকুচিত হবে। এ সিদ্ধান্ত জাতীয় বেতন স্কেলের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি তাঁদের।

অর্থ বিভাগের নতুন আদেশ বাতিল এবং আগের বেতনগ্রেড ও পদোন্নতির সুযোগ পুনর্বহালের দাবিতে মঙ্গলবার থেকে কর্মসূচি শুরু করেছেন বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মকর্তারা জানান, আজ মঙ্গলবার দেশব্যাপী বিএডিসির কার্যালয়গুলোতে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। রাজধানীর দিলকুশায় বিএডিসির প্রধান কার্যালয় কৃষি ভবনের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচিও পালন করেছেন তাঁরা।
দাবি পূরণ না হলে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি, এমনকি পূর্ণাঙ্গ কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউনের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের এই কর্মসূচি এমন সময়ে শুরু হলো, যখন দেশে আমন মৌসুম চলছে। এ মৌসুমে কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বিএডিসি সার আমদানি, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ফলে কর্মবিরতি দীর্ঘ হলে সার সরবরাহ ও বিতরণে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন।

প্রতি ইউনিয়ন এর জন্য  অতিরিক্ত ১ জন ডিলার  নিয়োগ দেওয়া হবে।
01/09/2026

প্রতি ইউনিয়ন এর জন্য অতিরিক্ত ১ জন ডিলার নিয়োগ দেওয়া হবে।

23/04/2026

আমরা সার ডিলার
আমরা ফ্যাসিস্ট নই।

23/04/2026

🔴 সার ডিলার বাতিল করে নতুন ডিলার দিলে—সরকার কী ধরনের চাপে পড়তে পারে?

সার ডিলার নিয়োগ ও বাতিল কোনো সাধারণ সিদ্ধান্ত নয়—এটা সরাসরি কৃষি উৎপাদন, বাজার স্থিতিশীলতা এবং সরকারের ভাবমূর্তির সাথে জড়িত।

📌 ১. সরবরাহ ব্যবস্থায় ধাক্কা
বর্তমান সার ডিলারদের অভিজ্ঞতা ও নেটওয়ার্ক থাকে। হঠাৎ করে তাদের বাদ দিলে সার সরবরাহে ঘাটতি তৈরি হতে পারে, যা চাষাবাদে সরাসরি প্রভাব ফেলবে।

📌 ২. কৃষকের ক্ষোভ ও অনিশ্চয়তা
কৃষকরা সাধারণত পরিচিত ডিলারের উপর নির্ভরশীল। নতুন ডিলার এলে আস্থা তৈরি হতে সময় লাগে—এতে কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে।

📌 ৩. রাজনৈতিক ও স্থানীয় চাপ
সার ডিলারশিপ একটি প্রভাবশালী বিষয়। পুরাতন ডিলারদের বাদ দিলে তারা আন্দোলন, লবিং বা রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে—যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

📌 ৪. দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ
নতুন ডিলার নিয়োগে স্বচ্ছতা না থাকলে “টাকা দিয়ে ডিলারশিপ” বা “নিজেদের লোক বসানো”র অভিযোগ উঠতে পারে। এতে সরকারের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।

📌 ৫. প্রশাসনিক চাপ ও ঝুঁকি
নতুন ডিলারদের প্রশিক্ষণ, তদারকি ও নিয়ন্ত্রণ করতে প্রশাসনের ওপর অতিরিক্ত চাপ পড়বে। এতে পুরো ব্যবস্থাপনা দুর্বল হয়ে যেতে পারে।

---

✅ তাহলে সমাধান কী?
✔ হঠাৎ বাতিল না করে ধাপে ধাপে মূল্যায়ন
✔ যোগ্যতা ও পারফরম্যান্স ভিত্তিক ডিলার রাখা
✔ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা
✔ নিয়মিত মনিটরিং জোরদার করা

---

💬 আপনার মতামত কী?
পুরাতন সার ডিলারদের রাখা উচিত, নাকি নতুনদের সুযোগ দেওয়া উচিত? নাকি দুইয়ের মধ্যে ভারসাম্যই সবচেয়ে ভালো পথ?

#সারডিলার #কৃষিনীতি #বাংলাদেশকৃষি #ডিলারনীতি
#বিএনপি #কৃষৃমন্ত্রানালায় #নিতিমালা২৫

06/03/2026

২০২৫ নিতিমালা বানচাল করার নানান প্রচেষ্টা চলছে। সকল বিএডিসি সার ডিলার দের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

27/01/2026

আলহামদুলিল্লাহ ❤️

23/11/2025

ডিএপি সার আমদানি কারক হওয়াতে একতরফা সিন্ডিকেট করছে বিসিআইসি বা (BFA) । যেনো নতুন নিতিমালাকে ব্যাহত করতে পারে, । কৃষি মন্ত্রানালায় এর এই বিষয় এ দৃষ্টি দেওয়া উচিৎ।

ডিএপি সার আমদানি কারক হওয়াতে একতরফা সিন্ডিকেট করছে বিসিআইসি বা (BFA) ।  যেনো নতুন নিতিমালাকে ব্যাহত করতে পারে, এবং কৃষক ...
23/11/2025

ডিএপি সার আমদানি কারক হওয়াতে একতরফা সিন্ডিকেট করছে বিসিআইসি বা (BFA) । যেনো নতুন নিতিমালাকে ব্যাহত করতে পারে, এবং কৃষক কে মেরে বেশি টাকা রোজগার করতে পারে। কৃষি মন্ত্রানালায় এর এই বিষয় এ দৃষ্টি দেওয়া উচিৎ এবং এপ্রিল এর আগমুহূর্ত পর্যন্ত বিএডিসি র মাধ্যমে অধিক সার সরবরাহ করলে, সকল ডিলার একই সমান সার বরাদ্দ পাবে। এবং কোন রকম একতরফা সিন্ডিকেট হবে না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিএডিসি সার ডিলার এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share