12/09/2026
বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেশের জ্বালানি তেলের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।
এখন সার নিয়ে বিদ্যমান সংকট মোকাবিলায়ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হোক। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করা হোক।
উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও কৃষকদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততাকে কাজে লাগানো গেলে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে। মনে রাখবেন ডিলারদের সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কোনো অনৈতিক বোঝাপড়া নেই। সঠিকভাবে দায়িত্ব ও মনিটরিং নিশ্চিত করা গেলে অচীরেই সার ডিলারদের সকল সিন্ডিকেট ভেঙ্গে যাবে।