SOSF

SOSF Working to protect and guide girls through awareness, education, and support against harmful relation

24/11/2025

আমাদের লোগো এবং ডিজাইন এখনো করা হয় নি। কেউ যদি এটি করে দিতে চান, তাহলে দিতে পারেন।

এই সংগঠনের নাম ‘সেভ আওয়ার সিস্টার্স ফাউন্ডেশন (Save Our Sisters Foundation)’ — সংক্ষেপে SOSF।এটি একটি মানবিক, অলাভজনক (N...
24/11/2025

এই সংগঠনের নাম ‘সেভ আওয়ার সিস্টার্স ফাউন্ডেশন (Save Our Sisters Foundation)’ — সংক্ষেপে SOSF।

এটি একটি মানবিক, অলাভজনক (Non-Profit), অরাজনৈতিক (Non-Political) এবং সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান।

এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যসমূহ হলো—

০১. সামাজিক অন্যায়, জুলুম, নির্যাতন ও নিগৃহের শিকার নারী, বিপদগ্রস্ত ও প্রতারণার শিকার নারীদের আইনি ও মানবিক সহায়তা প্রদান করা।

০২. ভিকটিমদের জন্য আশ্রয়, চিকিৎসা, মানসিক পরামর্শ ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

০৩. মানব পাচার, যৌন সহিংসতা ও ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে আইনসম্মত প্রতিরোধ ও প্রচারণা চালানো।

০৪. ভিকটিমদের কারিগরি ও জীবনদক্ষতা প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর করে তোলা।

০৫. সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা।

০৬. নারী সুরক্ষা ও মানবাধিকার সংক্রান্ত আইন ও নীতিমালার সংস্কারে অংশগ্রহণ করা।

24/11/2025

কোথাও কোনো নারী নিপীড়িত হলে কী করবেন?
প্রথমে অবস্থা অনুযায়ী এই নম্বরগুলোতে কল করবেন :

ডায়াল করবেন : ১০৯ নম্বরে, এটি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সহায়তার নম্বর।

ডায়াল করবেন : ১০৯৮ নম্বরে, এটি শিশু সহায়তা কেন্দ্রের নম্বর।

ডায়াল করবেন : ৯৯৯ নম্বরে, এটি জাতীয় জরুরি সেবা নম্বর।

ডায়াল করবেন : ১৬৪৩০ নম্বরে, এটি বিনা খরচে সরকারি আইন সহায়তা নম্বর।

ডায়াল করবেন : ০১৩২০০৪২০৫৫ নম্বরে, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ জরুরি সহায়তা নম্বর।

ডায়াল করবেন : ০১৩২০০০০৮৮৮ পুলিশের নারী বিষয়ক সাইবার সহায়তা নম্বর। তাদের মেইল : ([email protected])

Address

Banglabazar, Sadarghat
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when SOSF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share