06/04/2026
শুভ নববর্ষ ২০২৬! ✨
খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থী এবং আমাদের প্রাণের সংগঠন OSAK-এর সকল সদস্যবৃন্দকে জানাই নতুন বছরের হৃদয়নিঙড়ানো শুভেচ্ছা।
বিগত বছরের সব প্রাপ্তিকে সাথে নিয়ে এবং অপ্রাপ্তিকে ভুলে গিয়ে আমরা পা রাখছি নতুন একটি বছরে। আমাদের বন্ধুত্বের এই সুদীর্ঘ পথচলা যেন আরও আনন্দময় এবং শক্তিশালী হয়। 'Together for Tomorrow'—এই মূলমন্ত্রকে সামনে রেখে আমরা যেন সবসময় একে অপরের সুখে-দুঃখে পাশে থাকতে পারি।
নতুন বছর আপনার এবং আপনার পরিবারের জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও দীর্ঘায়ু।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ নববর্ষ! 🌹
বিনীত,
সাইফুল ইসলাম
প্রচার সম্পাদক
OSAK পরিবার 🤝
(Old Students Association of Khilgaon Model College)