06/08/2026
হযরত আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাতের মাঝে আবূ বাক্র (রাঃ) হলেন আমার উম্মাতের প্রতি সর্বাধিক দয়ালু, তাদের মধ্যে আল্লাহ্র বিধান প্রয়োগে সর্বাধিক কঠোর হলেন 'উমার, তাদের মাঝে সর্বাধিক লজ্জাশীল হলেন 'উসমান, তাদের মাঝে সর্বাধিক উত্তম কুরআন পাঠকারী হলেন উবাই ইবনু কা'ব, তাদের মাঝে ফারাইয সম্পর্কে সর্বাধিক জ্ঞাত হলেন যাইদ ইবনু সাবিত এবং তাদের মাঝে হালাল-হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞাত হলেন মু'আয ইবনু জাবাল, সাবধান প্রত্যেক উম্মাতের মাঝে একজন সর্বাধিক বিশ্বস্ত লোক আছে। আমার উম্মাতের মাঝে সর্বাধিক বিশ্বস্ত লোক হলেন আবূ 'উবাইদাহ্ ইবনুল জার্রাহ্ (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু)।
সহীহ ইবনু মাজাহ।
হাদিস নং - ১৫৪.
জামে' আত-তিরমিজি।
হাদিস নং - ৩৭৯১.
হযরত আবদুর রহমান ইবনু আবী ‘উমাইরাহ্ (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) থেকে বর্ণিত,
তিনি রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম )-এর সাহাবী ছিলেন; রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) মু’আবিয়া (রাঃ)-এর জন্য দোয়া করেন: “হে আল্লাহ! তুমি তাকে পথপ্রদর্শক ও হেদায়াতপ্রাপ্ত বানাও এবং তার মাধ্যমে (মানুষকে) সৎপথ দেখাও।
জামে' আত-তিরমিজি।
হাদিস নং ৩৮৪২.
হযরত আবূ ইদরিস আল-খাওলানী (রহঃ) থেকে বর্ণিত
হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) যখন হযরত উমাইর ইবনু সা’দ (রাঃ)-কে পদচ্যুত করে সে পদে হযরত মু’আবিয়া (রাঃ)-কে হিমসের গভর্নর নিযুক্ত করলেন, তখন লোকেরা বলল, তিনি উমাইরকে পদচ্যুত করে সে পদে মু’আবিয়াকে শাসক নিযুক্ত করেছেন। উমাইর (রাঃ) বলেন, তোমরা হযরত মু’আবিয়াকে ভালভাবে স্মরণ কর। কেননা রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে আমি বলতে শুনেছি: “হে আল্লাহ! তুমি তার মাধ্যমে (লোকদের) পথ দেখাও।
জামে' আত-তিরমিজি।
হাদিস নং - ৩৮৪৩.