10/08/2026
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের এডহক কমিটির পরিচিতি সভা অদ্য ১০/০৮/২০২৬ইং তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। সভার শুরুতে সভাপতি মহোদয় সকলকে শুভেচ্ছা প্রদান করেন। সভাপতি মহোদয়ের বক্তব্যে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন, তিনি খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে সুষ্ঠ পরিকল্পনা গ্রহন করে তা বাস্তবায়নের জন্য সকলকে আহবান করেন এবং আর্থিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন স্পন্সরকারী/অংশীদারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন। সর্বশেষে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।
সভা শেষে সকলের সাথে নৈশ্যভোজে অংশগ্রহন করেন।