Revita Bangladesh

Revita Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Revita Bangladesh, Nonprofit Organization, Dhaka.

Revolution for Integrity, Truth & Action ( সত্যের বিপ্লব )
পূর্ণরূপ:
Rev – Revolution (বিপ্লব)
I – Integrity (নৈতিকতা ও সততা)
T – Truth (সত্য)
A – Action (প্রতিক্রিয়া/কার্যক্রম)

শিশু সানজিদার মর্মান্তিক মৃত্যুতে  -এর গভীর শোক ও প্রতিবাদরংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্...
20/06/2026

শিশু সানজিদার মর্মান্তিক মৃত্যুতে -এর গভীর শোক ও প্রতিবাদ
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের ৯ বছর বয়সী শিশু সানজিদার মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক প্রকাশ করছে।
একটি শিশুর এমন মর্মান্তিক পরিণতি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। বারবার এমন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি REVITA Bangladesh-এর পক্ষ থেকে গভীর সমবেদনা।

🚨 **সতর্কতামূলক বার্তা** 🚨সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে কলমের মতো দেখতে সন্দেহজনক বস্তু ফেলে রাখা হচ্ছে...
16/06/2026

🚨 **সতর্কতামূলক বার্তা** 🚨

সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে কলমের মতো দেখতে সন্দেহজনক বস্তু ফেলে রাখা হচ্ছে—এমন তথ্য সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

⚠️ **যদি কলমের মতো দেখতে কোনো অচেনা বা সন্দেহজনক বস্তু দেখতে পান, তাহলে সেটি হাতে নেবেন না বা চাপ (প্রেস) দেওয়ার চেষ্টা করবেন না।** নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন।

✅ নিজে সতর্ক থাকুন।
✅ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদেরও সতর্ক রাখুন।

**সতর্কতায়**
রিফাত আহমেদ সাব্বির
উপ সাংগঠনিক সম্পাদক
রেভিটা বাংলাদেশ, সিলেট বিভাগ

🕋 পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা— REVITA Bangladeshঈদুল আযহা শুধু পশু কুরবানীর শিক্ষা দেয় না,এ ঈদ আমাদের শেখায় ত্যাগ, সংযম,...
27/05/2026

🕋 পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা
— REVITA Bangladesh
ঈদুল আযহা শুধু পশু কুরবানীর শিক্ষা দেয় না,
এ ঈদ আমাদের শেখায় ত্যাগ, সংযম, মানবতা ও আত্মশুদ্ধির মহান বার্তা।
আসুন, কুরবানীর এই পবিত্র শিক্ষা থেকে আমরা
নিজেদের মনের অহংকার, হিংসা, লোভ, ঘৃণা ও পশুত্বকে কুরবানী করি।
মানুষের পাশে দাঁড়াই, অসহায়ের মুখে হাসি ফোটাই,
এবং ভালোবাসা, সহমর্মিতা ও ন্যায়বোধে গড়ে তুলি একটি মানবিক সমাজ।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
দেশবাসীসহ সকলের প্রতি রইলো
পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
🌙 ঈদ মোবারক 🤍

ঈদ মোবারক🌙কুরবানী হোক রবের খুশির জন্য।  Revita Bangladesh,  কক্সবাজার জেলার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আ...
27/05/2026

ঈদ মোবারক🌙
কুরবানী হোক রবের খুশির জন্য।
Revita Bangladesh, কক্সবাজার জেলার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই আনন্দের দিনে সবার জীবন ভরে উঠুক শান্তি, সুখ আর অফুরন্ত বরকতে। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে ঈদের খুশি ভাগ করে নিন।

ইউনুস উদ্দিন জিসান
REVITA Bangladesh, Cox bazar Zilla

রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতন,খুন ও ধর্ষণের ন্যায়-বিচার, নারীর নিরাপত্তার দাবিতে রেভিটা বাংলাদেশ কক্সবাজার জেলা...
24/05/2026

রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতন,খুন ও ধর্ষণের ন্যায়-বিচার, নারীর নিরাপত্তার দাবিতে রেভিটা বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার মানববন্ধন কর্মসূচি।

 , রংপুর শাখার উদ্যোগে শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানবব...
23/05/2026

, রংপুর শাখার উদ্যোগে শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করায় রংপুরের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ এবং “বাংলার চোখ” সংগঠনের সম্মানিত পরিচালক আশরাফি ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে।
— Revita Bangladesh (সত্যের বিপ্লব)

শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ, হত্যা ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধেপ্রতিবাদ মিছিল, মানববন্ধন ও মোমবাতি প্রজ্ব...
23/05/2026

শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ, হত্যা ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে
প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি

🗓️ তারিখ: ২৩ মে ২০২৬
🕔 সময়: বিকেল ৫টা
📍স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার, রংপুর

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সকল সচেতন নাগরিককে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।
মানববন্ধন কর্মসূচি শেষে সারাদেশে নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে নিহত সকল নারী ও শিশুদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হবে।
আয়োজনে:
(সত্যের বিপ্লব)

রামিসাসহ সকল নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রেভিটা বাংলাদেশ কক্সবাজার জেলা এর উদ্যোগে প...
22/05/2026

রামিসাসহ সকল নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রেভিটা বাংলাদেশ কক্সবাজার জেলা এর উদ্যোগে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন এবং ধর্ষক ও নির্যাতনকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
Revita Bangladesh সবসময় মানবতা, ন্যায়বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাবে।
✊ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হোন।
✊ ন্যায়বিচার নিশ্চিত করুন।

Cox’s Bazar Zilla

বিচার চাই “আজ যদি শিশু রামিসার জন্য বিচার না হয়,তবে কাল আরেকটি নিষ্পাপ প্রাণ একই নৃশংসতার শিকার হবে।রাষ্ট্রের কাছে প্রশ্...
22/05/2026

বিচার চাই

“আজ যদি শিশু রামিসার জন্য বিচার না হয়,
তবে কাল আরেকটি নিষ্পাপ প্রাণ একই নৃশংসতার শিকার হবে।

রাষ্ট্রের কাছে প্রশ্ন —
আর কত লাশ দেখলে বিচার ব্যবস্থা জাগবে?
আর কত মায়ের বুক খালি হলে আইন সত্যিকারের শক্ত হবে?”

রিফাত আহমেদ সাব্বির
উপ সাংগঠনিক সম্পাদক,
সিলেট বিভাগ

🚨 শিশু রামিসা সহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ, হত্যা ও নারী-শিশু নির্যাতনেরবিচার কার্যকরের দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধ...
21/05/2026

🚨 শিশু রামিসা সহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ, হত্যা ও নারী-শিশু নির্যাতনের
বিচার কার্যকরের দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন।

🗓️ তারিখ: ২২/০৫/২০২৬
🕔 সময়: বিকেল ৩ টায়
📍স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার, কক্সবাজার জেলা।

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতে
সকল সচেতন নাগরিককে উপস্থিত থাকার আহ্বান জানানো যাচ্ছে।

✊ ধর্ষক-খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোক জনতার কণ্ঠ।

আয়োজনে:
REVITA Bangladesh ( সত্যের বিপ্লব ) কক্সবাজার জেলা

#বিচার_কার্যকর_করতে_হবে #মানববন্ধন #ধর্ষণবিরোধী_আন্দোলন #কক্সবাজার #ধর্ষন ( #সত্যের_বিপ্লব ) কক্সবাজার জেলা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Revita Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share