24/07/2026
HSC 25,26,27 Batch তোমাদের পড়াশোনা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে জানাও!
HSC 25 সেকেন্ডটাইমারদের ছোট্ট রিমাইন্ডার দেই।দেখতে দেখতে Hsc 26 এর এক্সাম শেষের পথেই।আর তারাও এডমিশন ফেজে ঢুকে যাবে আর কিছুদিনের মাঝেই একটা প্রতিযোগিতা শুরু হবে।তখন আর তুমি চাইলেও সেই কম্পিটিশন থেকে বের হতে পারবেনা।তোমাকে পরিস্থিতিই এগিয়ে নিয়ে যাবে সামনে।তাই এখন যেই টাইম আছে পড়।যাদের এখনো একবারো সিলেবাস শেষ হয়নি তাদের জন্য লজ্জাজনক বিষয় এইটা আমি মনে করি।সেকেন্ডটাইমার হিসাবে ২মাসেই যথেষ্ট রিভিশন দেয়ার & যেহেতু তোমরা ফুল সিলেবাসের জন্য পড়ার কথা আশা করি সেগুলো শেষ করেছো এতদিনে।না করে থাকলে লজ্জার বিষয় 🙂।
সেকেন্ডটাইমার হয়েছো সবার চোখে এমনেই অবহেলার থাকবে।তাই পড়।পড়া ছাড়া আর কাজ নেই এখন।এডমিশন নভেম্বর মাঝামাঝি থেকেই স্টার্ট হতে পারে।
26batch কে দেখলাম আমাকে ইনবক্সে এখন থেকেই কত প্রশ্ন করে উত্তেজিত তারা এডমিশন নিয়ে।যাইহোক ভালো এইটা।বাট Hsc focus কর।যেই এক্সাম বাকি সেগুলোর জন্য ভালো করে প্রেপ নাও।যা এখন পড়বা তা-ই এডমিশনে কাজে আসবে।
Hsc 27 মনে হয় পৃথিবীতেই নাই।কারণ ওরা বাদ পড়েছে।hsc 26 এডমিশনে ঢুকবে তাই ওদের নিয়ে সবাই পড়ে আছে & hsc 28 batch নতুন তাই মুরগী ধরার চেষ্টা চলছে।মাঝে তোমরা বাদ গেলা।আরো ১বছর টাইম আছে বলা চলে এখন থেকে পড়লেও hsc,admission ২টাই ভালো করতে পারবা।যত সময় যাবে চোখেমুখে অন্ধকার দেখবা।অনেকে ইয়ার gap দেয়ার কথা ভাবছো ভুলেও না!এই কাজ করবানা।যেই টাইম আছে পড়।লম্বা ক্লাস না করে ছোট ক্লাস নিজে practice কর।বেশি কাজে দিবে।আর অবশ্যই বই পড়বা।বই পড়ার বিকল্প নাই।Hsc 26 থেকে শিক্ষা নাও তোমাদের প্রশ্নও কঠিন হবে।যত সামনে batch আসবে প্রশ্ন কঠিন হতে থাকবে।তাই সিরিয়াস হও।