22/03/2026
ঈদ মোবারক!
আলহামদুলিল্লাহ! প্রতি বছরের ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সুনান পরিবারের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। আমরা এই উদ্যোগের মাধ্যমে অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটানোর চেষ্টা করি। এটিই আমাদের ঈদ,আমাদের খুশি।
ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। যারা প্রতিদিন জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে, তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
সুনান পরিবার বিশ্বাস করে, মানবিকতা ও সহমর্মিতার এই ছোট ছোট উদ্যোগই সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করুন এবং যাঁরা এই কার্যক্রমে সহযোগিতা করেছেন, তাঁদের সকলের নেক আমল কবুল করুন। আমিন।