Raka ReLoaded

Raka ReLoaded A journey through life, one story at a time. Stay tuned.

Fifa World Cup 2026 FixturesBD Time
12/06/2026

Fifa World Cup 2026 Fixtures
BD Time

স্ত্রীর দুর্ব্যবহারে বসুন্ধরা সিটি মার্কেটের সপ্তম তলা থেকে লাফ দিয়ে আত্ম*হ*ত্যা করেছে স্বামী। সময় থাকতে সম্পর্কেত যত্ন ...
27/05/2026

স্ত্রীর দুর্ব্যবহারে বসুন্ধরা সিটি মার্কেটের সপ্তম তলা থেকে লাফ দিয়ে আত্ম*হ*ত্যা করেছে স্বামী। সময় থাকতে সম্পর্কেত যত্ন নিন।

Raka Reloaded এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।ত্যাগের এই পবিত্র উৎসব আপনার জীবনকে শান্তি, সুখ...
27/05/2026

Raka Reloaded এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

ত্যাগের এই পবিত্র উৎসব আপনার জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক।
ঈদ মোবারক 🤍

প্রথম বিয়ে ডিভোর্স --- একটি মেয়ে আছে, বিবাহিত যার একটি সন্তান আছে। তার মানে প্রথম স্বামীর ঘরে নাতি আছে। যাদের মায়া ছেড়ে ...
22/05/2026

প্রথম বিয়ে ডিভোর্স --- একটি মেয়ে আছে, বিবাহিত যার একটি সন্তান আছে। তার মানে প্রথম স্বামীর ঘরে নাতি আছে। যাদের মায়া ছেড়ে সে চলে এসেছে দ্বিতীয় স্বামীর ঘরে। মাসনা।

দ্বিতীয় বিয়ে ডিভোর্স --- দুটি ছেলে আছে। এদের মায়া ছেড়ে চলে এসেছে তৃতীয় স্বামীর ঘরে। সুলাসা।

তৃতীয় বিয়ে ডিভোর্স --- এই লোক চালাক আছে। যাতে আর বিয়ে করে বাচ্চা ফেলে না আসতে পারে, তাই লাইগেসন করিয়েছে। আটকাতে পারেনি। তাকে ছেড়ে চতুর্থ স্টেপ। রুবায়া।

এই ভদ্রলোক অতি চালাক - তিনি আবার ইন্ডিয়া নিয়ে গিয়ে অপারেশন করিয়ে, টেস্টটিউব বেবি নিয়েছেন। যেই বেবির হৃদয় কাঁপানো ভিডিও চিত্রে সোশ্যাল মিডিয়া সয়লাব।

আমরা বোকা নেটিজেনরা কেউ দাদীকে ধুয়ে তুলছি, কেউ পরকীয়া খুঁজছি, কেউ বা পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে নিজেরাই ডিপ্রেসড।

এই বহুগামী মহিলার মানসিক বিকার নিয়ে কত পক্ষ বিপক্ষ!! তিনটা বাচ্চা ফেলে এসেছে। চতুর্থটা পুলিশ নিয়ে গেছে। এই সিন্ড্রোমটার নাম কি?
আর পৃথিবীতে এতো নারী থাকতে যে এই বহুগামী মহিলার লাইগেসন কেটে তাকে নিয়ে ঘর করার স্বপ্ন দেখে, সে কোন প্রজাতির?

ভদ্র মহিলার স্বামী শাশুড়ীকে বিশ্বাস করছিলাম না। এখন মনে হচ্ছে, বাচ্চাকে সরিয়ে সঠিক কাজটিই করেছেন। ওনাদের লাইফে সম্ভবত একটাই সঠিক কাজ।
মা কখনও খারাপ হয় না, শশুড়বাড়ির কারণে ডিপ্রেসড হয়ে আকাম কুকাম করে মাত্র, আর কিছু না। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

পৃথিবীতে সব কিছুই সম্ভব, অবাক হওয়ার কিছু নেই। শুধু সচেতন থাকতে ভাবে।

আবারো একবার আমাদের আবেগে........ দিল।

রাকা জান্নাতিকে এই সম্মাননার জন্য আন্তরিক অভিনন্দন, আর কৃতজ্ঞতা মানবকণ্ঠকে এমন সাফল্যের গল্প তুলে ধরার জন্য।আগামীর প্রতি...
22/05/2026

রাকা জান্নাতিকে এই সম্মাননার জন্য আন্তরিক অভিনন্দন, আর কৃতজ্ঞতা মানবকণ্ঠকে এমন সাফল্যের গল্প তুলে ধরার জন্য।
আগামীর প্রতিটি পদক্ষেপ আরও শক্তিশালী হোক, নতুন স্বপ্ন আর অর্জনে ভরে উঠুক তার পথ।

মানবকন্ঠ
তারিখ: ২২ মে, ২০২৬

ধন্যবাদ Eyes on কে।
21/05/2026

ধন্যবাদ Eyes on কে।

আমাদের দেশীয় চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি অভিনেত্রী দিলারা তনয়া রাকা জান্নাতি। তার কিশোরী বয়েস ও তারুণ্যে দিলারা ইয়াসমীনের সহকর্মীরা ভেবেই নিয়েছিলেন সুন্দরী রাকাও বুঝি মায়ের দেখানো পথে হাঁটবেন। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে পড়াশোনা শেষ করে রাকা কর্পোরেট সেক্টরের চাকুরীতে জয়েন করেন। কয়েকটি কর্পোরেট হাউজে চাকুরীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। রাকা জান্নাতি বর্তমানে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান পুণ্যরিভ কর্ণধার। তিনি দেশীয় শোবিজ মিডিয়া ও বিনোদন শিল্পে একজন উদীয়মান ও সক্রিয় প্রযোজক হিসেবে কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হচ্ছেন সুন্দরী - উদ্যমী নারী উদ্যোক্তা রাকা জান্নাতি। সেদিন তার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

শুরুতেই নিজের কর্মজীবনের সূচনা নিয়ে কথা বলেন রাকা। তিনি বলেন, শুরুতেই কর্পোরেট সেক্টরে চাকুরী। প্রথমদিকে একটি এয়ারলাইন্স কোম্পানিতে চাকরির মাধ্যমে পেশাগত জীবন শুরু করি। পরবর্তীতে টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতে কাজ শুরু করি। ওই সময়ে আমি সিটিসেল এবং বাংলাদেশ ইনফো এর মতো প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম।

একটা লম্বা সময় ধরে কর্পোরেট জব করলেও রাকা'র মন সেই কাজের বদলে আত্মনির্ভর উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে চাইতো। বিশেষ করে গুণী অভিনেত্রী মায়ের রক্ত যেহেতু তার শরীরে বহমান, তাই দেশীয় বিনোদন সেক্টরে কাজ করতে মন চাইতো। তাই তো মিডিয়া ও চলচ্চিত্র প্রযোজনার দিকে মনোনিবেশ করেন রাকা। অতঃপর প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পুণ্যরিভ। এই প্রযোজনা প্রতিষ্ঠান ইতোমধ্যে দু'টি চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করেছে। সামনেই চলচ্চিত্র দু'টি মুক্তি পাবে।

রাকা তার অভিনেত্রী মা দিলারা ইয়াসমীনকে নিয়ে বলেন, পারিবারিকভাবে আমি একজন সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পরিবার থেকে এসেছি। আমার মা বাংলাদেশের চলচ্চিত্রের ৮০ ও ৯০ দশকের সোনালী দিনের সুপরিচিত ও গুণী অভিনেত্রী দিলারা ইয়াসমীন। তিনি তার আমলের প্রায় সব নায়কের বিপরীতে শতাধিক চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। আমি বলবো, শৈশবে এই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার কারণেই শিল্প ও চলচ্চিত্রের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণার বিকাশ ঘটেছে আমার।

রাকা জান্নাতি জানান, বর্তমানে তিনি চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে নতুন গল্প, সামাজিক বিষয়বস্তু এবং সৃজনশীল নির্মাণ কাজ করে যাচ্ছেন। চলচ্চিত্রের বাইরে বিজ্ঞাপনচিত্র, নাটক, টেলিফিল্ম, কর্পোরেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ডকুমেন্টারি নির্মাণ করছেন তিনি। এই কাজে বিশেষ পারদর্শিতার কল্যাণে সম্প্রতি রাকা জান্নাতি নতুন প্রজন্মের নারী উদ্যোক্তা হিসেবে 'প্রতিভাবান নারী উদ্যোক্তার বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছেন।

17/05/2026

অ্যাওয়ার্ড প্রগ্রামের কেক কাটছে ভাইরাল সেলিব্রেটি'গন #

16/05/2026

ক্লোজআপ ওয়ানের সেই সালমা অ্যাওয়ার্ড প্রোগ্রাম অ্যাওয়ার্ড নিচ্ছে

16/05/2026

অ্যাওয়ার্ড প্রোগ্রাম তার নতুন পোশাকে

“Talented New Entrepreneur “ Award 💜
16/05/2026

“Talented New Entrepreneur “ Award 💜

Address

Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raka ReLoaded posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share