16/06/2026
‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ আবু জুবায়েরের মর্মান্তিক মৃত্যুতে শোকবার্তা’
‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ আবু জুবায়েরের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা।
শাখা সভাপতি শান্ত তালুকদার এবং সেক্রেটারি হাবিবুর রহমান এক যৌথ বিবৃতিতে জানান,মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের (LL.B) ৪৬তম ব্যাচের শিক্ষার্থী“মোঃ আবু জুবায়েরের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের ন্যায় আমরাও ব্যথিত। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর মাগফিরাত কামনা করছি।”
নেতৃবৃন্দ আরও বলেন, “দেশে সড়ক দুর্ঘটনাজনিত প্রাণহানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়ে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে অনুসরণ, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং চালকদের দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
নেতৃবৃন্দ আরও বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিবৃতির শেষে তারা মরহুম মোঃ আবু জুবায়েরের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।