Anirban Open Scout Group

Anirban Open Scout Group The Scout Motto is "সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা", meaning "Do our best to be prepared for service"

20/08/2026
🌟 নতুন রোভার সদস্য ভর্তি চলছে! 🏕️⚜️“এসো রোভারিং করি, নিজেকে গড়ি”তারুণ্যের শক্তিকে সঠিক পথে কাজে লাগিয়ে নেতৃত্ব, সেবা, শৃ...
19/08/2026

🌟 নতুন রোভার সদস্য ভর্তি চলছে! 🏕️⚜️

“এসো রোভারিং করি, নিজেকে গড়ি”
তারুণ্যের শক্তিকে সঠিক পথে কাজে লাগিয়ে নেতৃত্ব, সেবা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তোলার দারুণ সুযোগ অনির্বাণ মুক্ত স্কাউট গ্রুপে।

🎯 নেতৃত্বের দক্ষতা অর্জন
🤝 সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ
🏕️ ক্যাম্পিং ও অ্যাডভেঞ্চার
🎖️ প্রশিক্ষণ ও বিভিন্ন ব্যাজ অর্জনের সুযোগ
🌍 জাতীয় ও আন্তর্জাতিক স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ

👤 বয়স: ১৭–২৫ বছর

📚 আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

🔥 ভর্তি চলছে!
আজই যুক্ত হোন, নিজেকে গড়ুন এবং সমাজের জন্য কিছু করার সুযোগ তৈরি করুন।
📞 যোগাযোগ: 01673058278 | 01719799036
📘 Facebook: Anirban Open Scout Group

💙 “সেবা, নেতৃত্ব ও বন্ধুত্বের পথে—রোভারিং হোক তোমার অঙ্গীকার।”

ডিজাইনঃ Tahasin Ahmed Turjo

🌍 আন্তর্জাতিক যুব দিবস ২০২৬তারুণ্যই পরিবর্তনের শক্তি, তারুণ্যই আগামীর নেতৃত্ব। 💚আসুন, নিজেদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে...
12/08/2026

🌍 আন্তর্জাতিক যুব দিবস ২০২৬

তারুণ্যই পরিবর্তনের শক্তি, তারুণ্যই আগামীর নেতৃত্ব। 💚

আসুন, নিজেদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসি।

“তারুণ্যের শক্তি, মানবতার সেবায়।” 🇧🇩

10/08/2026

এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রত্যাশীদের জন্য অনির্বাণ মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে এই বার্তা।

বন্যা চলে গেলেও ক্ষতচিহ্ন রয়ে যায় অনেক দিন। সেই দুর্যোগের পর মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে অনির্বাণ মু...
04/08/2026

বন্যা চলে গেলেও ক্ষতচিহ্ন রয়ে যায় অনেক দিন। সেই দুর্যোগের পর মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে অনির্বাণ মুক্ত স্কাউট গ্রুপ বন্যাকবলিত বান্দরবানের অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

স্কাউটিং আমাদের শিখিয়েছে, মানুষের সেবাই সর্বোচ্চ মানবতা। সেই আদর্শকে ধারণ করে আমরা চেষ্টা করেছি দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে।

এই কার্যক্রমে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই মানবিক উদ্যোগগুলো সফল হয়।

"সর্বদা প্রস্তুত" শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের অঙ্গীকার।

আজ ১ আগস্ট, বিশ্ব স্কাউট স্কার্ফ ডে।স্কার্ফ শুধু একটি পোশাক নয়, এটি আমাদের অঙ্গীকার, শৃঙ্খলা, সেবা ও ভ্রাতৃত্বের প্রতীক...
01/08/2026

আজ ১ আগস্ট, বিশ্ব স্কাউট স্কার্ফ ডে।
স্কার্ফ শুধু একটি পোশাক নয়, এটি আমাদের অঙ্গীকার, শৃঙ্খলা, সেবা ও ভ্রাতৃত্বের প্রতীক। গলায় এই স্কার্ফ ধারণ করে আমরা প্রতিজ্ঞা করি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে সর্বদা প্রস্তুত থাকব।
আসুন, আজ সবাই গর্বের সঙ্গে আমাদের স্কাউট স্কার্ফ পরিধান করি এবং স্কাউটিংয়ের চেতনাকে আরও ছড়িয়ে দিই।
Happy World Scout Scarf Day 2026! 💜⚜️

"স্কিলড বেইজড ডে ক্যাম্প - ২০২৬"-এ অংশগ্রহণ করেছে অনির্বাণ মুক্ত স্কাউট গ্রুপের ছেলে ও মেয়ে উভয় দল।বাংলাদেশ স্কাউট, ঢাকা...
01/08/2026

"স্কিলড বেইজড ডে ক্যাম্প - ২০২৬"-এ অংশগ্রহণ করেছে অনির্বাণ মুক্ত স্কাউট গ্রুপের ছেলে ও মেয়ে উভয় দল।

বাংলাদেশ স্কাউট, ঢাকা জেলা রোভার আয়োজিত এই দিনব্যাপী ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে আমাদের রোভাররা বিভিন্ন দক্ষতাভিত্তিক কার্যক্রম, নেতৃত্বের চর্চা, দলগত কাজ এবং আত্মউন্নয়নের সুযোগ লাভ করছে।
আমরা বিশ্বাস করি, প্রতিটি প্রশিক্ষণ একজন স্কাউটকে আরও দায়িত্বশীল, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনির্বাণ মুক্ত স্কাউট গ্রুপের সকল অংশগ্রহণকারী রোভারদের জন্য রইল আন্তরিক শুভকামনা। আশা করি, তোমাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Address

Dhaka
1344

Telephone

+8801783178898

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anirban Open Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Anirban Open Scout Group:

Shortcuts

Share