IraMon foundation

IraMon foundation আমাদের নিজস্ব অর্থায়নে পরিচালনা করা ?

01/05/2026
জীবন যদি সাদা কালোসময় এসেছে বদলে ফেলনতুন বছরে একটু হাঁসোনিজেকে এবার ভালোবাসা
13/04/2026

জীবন যদি সাদা কালো
সময় এসেছে বদলে ফেল
নতুন বছরে একটু হাঁসো
নিজেকে এবার ভালোবাসা

ঈদ 🌙 মোবারক
22/03/2026

ঈদ 🌙 মোবারক

দেওয়াবাড়ি, টাংগাইল এর এই মাদ্রাসায় গত ৩ বছর ধরে আমরা রোজায় খাওয়া দিয়ে থাকি। এবারো তার ব‍্যত্তয় হয়নি। ছোট ছোট বাচ্চাদের ...
27/02/2026

দেওয়াবাড়ি, টাংগাইল এর এই মাদ্রাসায় গত ৩ বছর ধরে আমরা রোজায় খাওয়া দিয়ে থাকি। এবারো তার ব‍্যত্তয় হয়নি। ছোট ছোট বাচ্চাদের হাসিমুখ দেখতে পারাটাও অন‍্যরকম একটা ব্যাপার…

🌺 বাংলাকে ভালোবাসাই একুশের প্রকৃত শ্রদ্ধা 🌺
20/02/2026

🌺 বাংলাকে ভালোবাসাই একুশের প্রকৃত শ্রদ্ধা 🌺

19/02/2026

🤲 রমজানুল মুবারক 🤲

সন্দ্বীপের ২০০ পরিবারের ঘরে চলে গেছে রোযার পুরষ্কার সামগ্রী।
কেউ খাবে, কেউ খাবেনা… তা হবেনা তা হবেনা
আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি অন্তত ২০০ পরিবারের মুখে কিছুটা হাসি ফোটাতে

আল্লাহ্ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন

আমিন

🌸 একটি স্বপ্ন হোক রঙিন 🌸​বিয়ে মানে কেবল একটি অনুষ্ঠান নয়, একটি মেয়ের নতুন জীবনের স্বপ্ন।আমাদের আশেপাশেই এমন অনেক পরিবার ...
07/02/2026

🌸 একটি স্বপ্ন হোক রঙিন 🌸

​বিয়ে মানে কেবল একটি অনুষ্ঠান নয়, একটি মেয়ের নতুন জীবনের স্বপ্ন।
আমাদের আশেপাশেই এমন অনেক পরিবার আছে যারা অভাবের কথা কাউকে বলতে পারে না, আবার সম্মানের ভয়ে কারও কাছে হাতও পাততে পারে না। এমন একটি সাদা মনের মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিয়ের আয়োজন সম্পন্ন করতে আমাদের Iramon Foundation এর পক্ষ থেকে সামান্য উপহার।

বিঃদ্রঃ আমরা ওই পরিবারের গোপনীয়তা এবং আত্মসম্মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই পরিবারের নাম বা ছবি জনসম্মুখে প্রকাশ করা থেকে বিরত থাকছি।

"কৃষক বাঁচলে বাঁচবে দেশ"আমাদের এই বারের কার্যক্রম ছিলো, পাবনা জেলার অন্তর্গত সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন আহাম্মদপুর ...
31/01/2026

"কৃষক বাঁচলে বাঁচবে দেশ"

আমাদের এই বারের কার্যক্রম ছিলো, পাবনা জেলার অন্তর্গত সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের বোয়ালিয়া, বিরাহিমপুর ও সোনাতলা গ্রামের কৃষক ভাইদের নিয়ে।
উত্তরবঙ্গের এই জেলার কৃষক ভাইদের যত্ন, সুনিবীর পরিচর্যা ও যথা সময়ে সার প্রয়োগ যার ফলশ্রুতিতে বাংলাদেশের পেঁয়াজের মোট চাহিদার ৬০% (শতাংশ ) এ জেলা হতে যোগান দিয়ে থাকে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে, ইরামন ফাউন্ডেশন এর উদ্যোগে অর্ধশত(৫০) দরিদ্র ও পুঁজিহীন কৃষক ভাইদের কষ্ট লাঘবের জন্য ১০০(একশত) বিঘা পেঁয়াজের জমিতে
প্রয়োগের জন্য বিভিন্ন প্রকার সার প্রদান ও সাথে শীতবস্ত্র দেয়া হয়।
ইরামন ফাউন্ডেশন এর উদ্যোগে এই সকল সার ও শীতবস্ত্র পেয়ে সকলে অনেক উচ্ছসিত। সকলে ইরামন ফাউন্ডেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই উদ্যোগ ও কার্যক্রমকে আরো সুন্দর করতে আমাদের মাঝে যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন: সুজানগর উপজেলার সহকারি কৃষি অফিসার জনাব কুতুব উদ্দিন, আহাম্মদপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ জিন্নাহঁ সরদার আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আক্কাস আলী স্যার, স্থানীয় কৃষি প্রতিনিধি জি এম ওয়াহিদুজ্জামান ও মোঃ হুমায়ুন কবীর।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে কাজ করেছেন ইরামন ফাউন্ডেশন এর আজীবন সদস্য আবির ইসলাম।


“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”🪴 সন্দ্বীপের এক নিভৃত গ্রামে চরম অর্থকষ্টে থাকা একটি পরিবারের কন্যার বিয়েতে পাশে দ...
26/01/2026

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

🪴 সন্দ্বীপের এক নিভৃত গ্রামে চরম অর্থকষ্টে থাকা একটি পরিবারের কন্যার বিয়েতে পাশে দাঁড়িয়েছে ইরামন ফাউন্ডেশন। সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা চেষ্টা করেছি একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এবং একটি নতুন পথচলায় কিছুটা স্বস্তি এনে দিতে।

​আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো তাদের জীবনের বড় কোনো পরিবর্তন আনবে না, কিন্তু এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ।

​🪴 আপনাদের প্রতি আহ্বান:

​আপনার সামান্য সহযোগিতাও বদলে দিতে পারে অন্যের জীবন। ইরামন ফাউন্ডেশনের এই পথচলায় আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের আগামীর অনুপ্রেরণা।

Happy New Year 2026 এ সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা
31/12/2025

Happy New Year 2026 এ সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা

রোগীর নামঃ লিটন খন্দকার যিনি বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ এর সদস্যবর্তমান ঠিকানাঃ খিলগাওঅপারেশন ডেটঃ ২৪-১২-২০২৫জাতীয় হৃদরোগ...
23/12/2025

রোগীর নামঃ লিটন খন্দকার যিনি বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ এর সদস্য

বর্তমান ঠিকানাঃ খিলগাও
অপারেশন ডেটঃ ২৪-১২-২০২৫

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে রোগীর অপারেশন হবে। আমাদের পক্ষ থেকে সহায়তা প্রদান করেছেন জনপ্রিয় নাট‍্য/সিনেমা পরিচালক তপু খান এবং জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুনুর রহমান।

আমরা দোয়া করছি লিটন যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন

Address

Lalmatia
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when IraMon foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share