Dur Foundation - দূর ফাউন্ডেশন

Dur Foundation - দূর ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dur Foundation - দূর ফাউন্ডেশন, Nonprofit Organization, Dhaka.

দুর্যোগ ত্রাণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, শিক্ষা সহায়তা, স্বাস্থ্য সেবা, পরিবেশ সংরক্ষণ, নারী ও শিশু উন্নয়ন, প্রতিবন্ধী ও বৃদ্ধ সেবা, সাংস্কৃতিক ও সচেতনতা কার্যক্রমে নিবেদিত জনহিতকর সংগঠন।
মানুষের জন্য কাজ, হৃদয়ের সাথে সেবা।

🚧 মাওয়া সংযোগ হাইওয়ে সড়কের ভয়াবহ পরিস্থিতি 🚧আটি ভাওয়াল এলাকায় মাওয়া সংযোগ হাইওয়ে সড়কটি আগে থেকেই খারাপ অবস্থায় ছিল। সাম্...
12/09/2025

🚧 মাওয়া সংযোগ হাইওয়ে সড়কের ভয়াবহ পরিস্থিতি 🚧

আটি ভাওয়াল এলাকায় মাওয়া সংযোগ হাইওয়ে সড়কটি আগে থেকেই খারাপ অবস্থায় ছিল। সাম্প্রতিক বৃষ্টি ও কাদার কারণে রাস্তার অবস্থা এখন আরও নাজুক হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় ২০ হাজার গাড়ি এই পথে চলাচল করে, ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

দূর ফাউন্ডেশন মনে করে—এই উদ্যোগটি যদি আমাদের সাথে নিয়ে কেউ গ্রহণ করে, তবে জনসাধারণের প্রাণ ও সম্পদ রক্ষা হবে।
🤝 যে কেউ চাইলে দূর ফাউন্ডেশন এর সাথে হাতে হাত মিলিয়ে, স্বচ্ছতা বজায় রেখে এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজে অংশ নিতে পারেন।

📌 আসুন একসাথে এগিয়ে আসি, মানুষের জীবন বাঁচাই।

✒️
সাঈদ রেদওয়ান হৃদয়
ভাইস চেয়ারম্যান, দূর ফাউন্ডেশন
📱 WhatsApp: 01865-692856
🌐 জনগণের কল্যাণে আমরা আছি সবসময়

08/09/2025

"তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না"
সূরা ইউসূফ ১২/৮৭

07/09/2025

মানবতার কল্যাণে দূর ফাউন্ডেশন সর্বদা পাশে ✨
রাস্তায় কাজের উদ্যোগে আমাদের সম্মানিত ডিরেক্টর রেদওয়ান গাজী এবং এক্সিকিউটিভ সদস্যবৃন্দ একসাথে অংশগ্রহণ করেছেন।
নিজেদের শ্রম দিয়ে মানুষের সেবায় কাজ করাই দূর ফাউন্ডেশনের আসল শক্তি। 💪❤️
আসুন, সকলে মিলেই সুন্দর সমাজ গড়ি।
#দূরফাউন্ডেশন #সমাজসেবা #মানবতারজন্য #উন্নয়নকাজ

07/09/2025

মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দূর ফাউন্ডেশন। আমাদের সম্মানিত উপদেষ্টা মিজানুর রহমান রুবেল নিজ হাতে রাস্তার কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ✨
এটাই দূর ফাউন্ডেশনের শক্তি – আমরা সবাই মিলে সমাজের উন্নয়নে কাজ করি। 🛠️❤️
আসুন, আমরা সকলে একসাথে সমাজ গড়ার কাজে এগিয়ে আসি।
#দূরফাউন্ডেশন #সমাজসেবা #মানবতারজন্য #উন্নয়নকাজ #মানবতারপথে

05/09/2025

✨ নতুন প্রজন্মকে নিয়ে আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে হবে।
শ্রম ও জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে হবে সমাজ ও দেশের উন্নয়নে।

দূর ফাউন্ডেশন-এর সম্মানিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম সমাজ, দেশ ও দশের ভবিষ্যৎ নিয়ে সবসময়ই আন্তরিকভাবে চিন্তিত। 🌿

আসুন, আমরা সবাই দূর ফাউন্ডেশন-এর সাথে যুক্ত হই এবং দেশ ও দশের বৃহত্তর স্বার্থে একসাথে কাজ করি। 🤝

#আলোকিতসমাজ #নতুনপ্রজন্ম

05/09/2025

✨ সাকিব বৃত্তি — শিক্ষার আলো ছড়িয়ে দিতে দূর ফাউন্ডেশনের একটি অনন্য উদ্যোগ।
#আলোকিতসমাজ

✨ দূর ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চা চক্র ও মিটিং।আমাদের একটাই লক্ষ্য — সমাজকে আলোকিত করা, ইতিবাচক পরিবর্তন আনা 🌿🤝...
05/09/2025

✨ দূর ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চা চক্র ও মিটিং।
আমাদের একটাই লক্ষ্য — সমাজকে আলোকিত করা, ইতিবাচক পরিবর্তন আনা 🌿🤝

#চা_চক্র #আলোকিতসমাজ

আজ দূর ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় এক্সিকিউটিভ সদস্য মরহুম সাকিবুল হোসেনের কবর জিয়ারত করা হয়।এই সময় উপ...
31/08/2025

আজ দূর ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় এক্সিকিউটিভ সদস্য মরহুম সাকিবুল হোসেনের কবর জিয়ারত করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডিরেক্টর বৃন্দ ও এক্সিকিউটিভ সদস্যবৃন্দ।
আল্লাহ মরহুমের আত্মাকে মাগফিরাত দান করুন। 🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনদূর ফাউন্ডেশনের এক্সিকিউটিভ সদস্য, আমাদের প্রিয় ডিরেক্টর রেদোয়ানের চাচাতো ভাই গ...
28/08/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
দূর ফাউন্ডেশনের এক্সিকিউটিভ সদস্য, আমাদের প্রিয় ডিরেক্টর রেদোয়ানের চাচাতো ভাই গতকাল রাতে ইন্তেকাল করেছেন। তার জানাজা বাংলানগর মাঠে আজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

আমরা দূর ফাউন্ডেশন পরিবার গভীর শোক প্রকাশ করছি এবং আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

26/08/2025

নয়াবাজার কলেজ রোড, মায়াকানন হাউজিং এ একটি পরিত্যক্ত জায়গা দীর্ঘদিন ধরে ময়লার স্তূপে ভরে ছিল। দূর ফাউন্ডেশন এর পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে জায়গাটি পরিষ্কার ও সিল করে দেয়ার, যাতে ভবিষ্যতে আর কেউ ময়লা ফেলতে না পারে।

🌿 পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সবার অধিকার।
🌍 আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলি।
#পরিচ্ছন্নবাংলাদেশ

🌿 দূর ফাউন্ডেশন এর উদ্যোগে পরিবেশ রক্ষা কার্যক্রম 🌿আজ দূর ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাঈদ রে...
26/08/2025

🌿 দূর ফাউন্ডেশন এর উদ্যোগে পরিবেশ রক্ষা কার্যক্রম 🌿

আজ দূর ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাঈদ রেদওয়ান হৃদয় এবং এক্সিকিউটিভ সদস্য সিমরান হাওলাদার নয়াবাজার কলেজ রোড, মায়াকানন হাউজিং এলাকার একটি পরিত্যক্ত জায়গা ভিজিট করেন।

📍 দীর্ঘদিন ধরে স্থানে ময়লা ফেলার কারণে পরিবেশের মারাত্মক দূষণ হচ্ছিল।
👉 দূর ফাউন্ডেশন এর পক্ষ থেকে জায়গাটি পরিষ্কার করে সিল করে দেয়া হবে।
👉 যাতে ভবিষ্যতে কেউ সেখানে ময়লা ফেললে পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

আমরা বিশ্বাস করি, শুধু এই একটি জায়গা নয়—বাংলাদেশের অলি গলির হাজারো স্থান এভাবেই দখল হয়ে আছে ময়লার স্তূপে। ✨
👉 আসুন, আমরা সকলে একসাথে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি।
👉 পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিক হিসেবে দায়িত্বশীল হই।

#পরিচ্ছন্নবাংলাদেশ

Address

Dhaka
1312

Alerts

Be the first to know and let us send you an email when Dur Foundation - দূর ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share