Ambi-Atchuni Ku'rang

Ambi-Atchuni Ku'rang A space to share the soul of Garo culture through oral tales, legends, lived experiences.

Ma·ambini Kattrang Gimajachina Katta Dokga ba Golpo Agana Skangni Chasongode A·Chikrangni society-o Gamchatgipa Dakbewal...
08/07/2026

Ma·ambini Kattrang Gimajachina

Katta Dokga ba Golpo Agana Skangni Chasongode A·Chikrangni society-o Gamchatgipa Dakbewalko Ripingkadina Gita Ong·achim. Antam Salni Napang·engon Sa·ra A·tilao Ba Waladamo Disa Bi·sa Chadambe Tomdakgenchim. Uamangni Gisepo A·songgenchim Nokdangni ba Songadamni Me·apa Jadala Ku·riting Mangiparang. A·bachengon Ku·ritingni katta, Katta Dokga, Matgrik ku·riting, Aro Janggi Tangani Agan Bewal, Aroba Pagitcham Ma·gitchamrangni Gisik Ra·e Dongna Gita Bang·bea Ku·riting Golpo. Ia Indake Dakani Ka·ding Wa·rame An·seng Dile Dongnasan Tom·dake Dongani Ong·jachim. Ia Indake Dakanichi Chasongoni Chasongrangona I·tihas, Dakbewal Rikbewal ko Ski-sugate Ripingkadina Ge·sa Skol gita Ong·achim.

Da·oni Somoiode lekka Ki·tapoba ua Indakgipa Chengoni Ku·riting Katta, Agan Bewal Dongjajok. Pil·sagita Chengoni Katta Gitcham Ku·ritingko Kna-na Skani Dongjajok. Pil·sara Saksa Saksa Dake Gima·engjok Agan Bewal Ku·riting Golpo Man·gipa Ma·apa Jadalarangba. Uamang Baksa Gima·engjok Ku·riting Katta, Gisik Ra·ani, I·tihas Aro Dakbewal Rikbewalrangni Gamjinrang. Jerangkon Se·ajotachim Uarangko Bangbatan Da·ode Mamingchiba Se·jote Ra·rikani Ong·jaengjok. Indiba Uarangko Se·jote Ra·rikna Ripingkadina Nangchongmotgipa Ong·achim. Ge·sa Jatni Ku·riting Golporang Gimaniara Jatni Identity Aro Ka·tongoni Be·ben Baksa Gimagita Ong·a. Uni Gimin Golporako Am·sandie Chimmonganio Batang Gimin Salko Gisik Ra·asan Ong·ja Iako Dakanichi Mikkangchi Daldrobagipa Chadamberangna A·Chikrangni Daka Rikako Ski-sugate Ripingkadina, Da·o Dongenggipa Chadamberangnin Jakon Ong·a Aro Daitoni Bakrengsi.

Ia Nangchongmotgipako Mija Bilsionin Ambi-Atchuni Ku·rang Dakbewalni Dakchakachi Dhaka Aro Mymenshingo Katta Dokga ba Golpo Agananiko Kandike Tommachim. A·Chikrangni Dakgarikanio Dokgadammaniko Dok·na Skani Bangabanggija Tomaniko Dakanio A·chik Ku·chi Ku·riting Golpo Agananiko Su·satachim. Me·apa Jadalani Ku·sik-oniko, Ku·riting Kna Aro An·tangni Ma·ani Ku·sikchi Golpo Aganani Ia Ja·kuko De·anio Banga Chadamberang Namnika Aro Gisik Gnang Ong·achim. Jegitaba project-ni Dakchaka Bondikchina Indiba Kamni Nangchongmotgipa Bon·angkuja. Aro Batesa Chinga Chanchia Ia Ja·kuko De·ani Da·on Nangchongmotgipa Ong·a.

Uni Gimin Changsatai Gitdal Ja·ku De·na Dhaka Aro Mymenshingo Disa Bi·sa Chadamberangko Ra·e Katta Dokgani Tomaniko Ong·atna Chinchiani Gnang. Wangala ko Pangchake Ia changba A·Chik Ku·sikchi Golpo Agananiko Su·satgen, je Dakode Daldrobagipa Chadamberang An·tang Ku·tangchi Golpo Aganna Man·gen. Me·apa Jadalani Ku·ritingrang Changsatai Mangrakchina An·tangtangni Dakbewal identity Baksa Nengtue Apsan Ong·china.

Ching·a Be·be Ra·a Ku·riting de Batanggiminko Gisik Ra·anisan Ong·ja, Ku·ritingde Ge·sa Jatni identity Aro Mikkangchi Re·mikkangani Chol Ong·a uni Gimin Hai An·ching Apsan Ku·monge An·chingni Me·apa Jadalani ku·rang Tange Dongani Ku·riting I·tihas Aro Janggi Mangrake Seng·aniko Daldrobagipa Chadamberangni Jako De·atna, ku·riting Golpo Je Dakode Gimagijachina, je Dakode Ku·sik Mangrake Dongchina Aro An·chingni Gamjinrang Chasongni Chasong Mangrake Dongchina.

Ambi-Atchuni Ku·rang Ko Changsatai A·bachengatna Ska aro ua Rama ko Re·na. Iako Re·mikkanganio Na·simangni Ra·chaka, Ka·sa Aro Dakchakanian Chingni Bilakgipa Bil Ong·a.

মা-আম্বিনি কাৎথা যেন হারিয়ে না যায়

একসময় কাৎথা দকগা বা গল্প বলার আসর ছিল গারো সমাজের অন্যতম প্রাণবন্ত সাংস্কৃতিক চর্চার মাধ্যম। সন্ধ্যা নামলেই উঠোনে কিংবা বারান্দায় জড়ো হতো শিশু, কিশোর-কিশোরী আর তরুণেরা। তাঁদের মাঝখানে বসতেন পরিবারের বা গ্রামের কোনো প্রবীণ গল্পকথক। শুরু হতো লোককাহিনী, রূপকথা, বীরত্বগাথা, জীবনবোধ আর পূর্বপুরুষদের স্মৃতিতে ভরা গল্পের আসর। এটি কেবল বিনোদনের আয়োজন ছিল না; ছিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধ ও জীবনজ্ঞান পৌঁছে দেওয়ার এক অনন্য শিক্ষালয়।

বর্তমানে সময়ের পরিক্রমায় কাৎথা দক্কার সেই প্রাণবন্ত আসর আর নেই। একদিকে যেমন কমে গেছে গল্প শোনার আগ্রহ, অন্যদিকে একে একে বিদায় নিচ্ছেন সেই গল্পকথক প্রবীণ-প্রবীণারাও। তাঁদের সঙ্গে হারিয়ে যাচ্ছে অসংখ্য লোককাহিনী, স্মৃতি, ইতিহাস ও সাংস্কৃতিক উত্তরাধিকার; যেগুলোর অনেকগুলো আর কোথাও লিখে রাখা হয়নি। অথচ সেগুলোর ডকুমেন্টেশন জরুরি। একটি জাতির গল্প হারিয়ে যাওয়া মানে তার স্মৃতি, পরিচয় ও আত্মার একটি অংশ হারিয়ে যাওয়া। তাই এই গল্পগুলো সংরক্ষণ করা শুধু অতীতকে স্মরণ করার বিষয় নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বর্তমান প্রজন্মের দায়-দায়িত্বের অংশ।

এই প্রয়োজনীয়তা থেকেই গত বছর Ambi-Atchuni Ku·rang কালচারাল সারভাইভালের সহায়তায় ঢাকা ও ময়মনসিংহে কাৎথা দকগা বা গল্প বলার আসরের আয়োজন করেছিল। গারোদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজানো শিখনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছিল আচিক ভাষায় গল্প বলার প্রতিযোগিতা। প্রবীণদের মুখে লোককাহিনী শোনা এবং নিজের মাতৃভাষায় গল্প বলার এই উদ্যোগ তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া তৈরি করেছিল। যদিও সেই প্রকল্পের সহায়তা শেষ হয়েছে। কিন্তু কাজের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। বরং আমরা মনে করি, এই উদ্যোগের এখনই সবচেয়ে বেশি প্রয়োজন।

তাই আবারও নতুন উদ্যমে ঢাকা ও ময়মনসিংহে গারো কিশোর-কিশোরী ও তরুণদের নিয়ে কাৎথা দকগার আয়োজন করার পরিকল্পনা করছি। ওয়ানগালাকে কেন্দ্র করে এবারও থাকবে আচিক ভাষায় গল্প বলার প্রতিযোগিতা, যেখানে নতুন প্রজন্ম নিজেদের ভাষায় গল্প বলবে, প্রবীণদের কাছ থেকে শেখা লোককাহিনী পুনরায় জীবন্ত করে তুলবে এবং নিজেদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

আমরা বিশ্বাস করি, গল্প শুধু অতীতের স্মৃতি নয়—গল্পই একটি জাতির পরিচয়, আত্মপরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যতের পথচলার প্রেরণা। তাই আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রবীণদের কণ্ঠে বেঁচে থাকা লোককাহিনী, ইতিহাস ও জীবনজ্ঞানকে নতুন প্রজন্মের হাতে তুলে দিই। গল্প যেন হারিয়ে না যায়। ভাষা যেন বেঁচে থাকে। আর আমাদের উত্তরাধিকার যেন প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হতে থাকে।

Ambi-Atchuni Ku·rang আবার শুরু করতে চায় সেই পথচলা। এই যাত্রায় আপনাদের অংশগ্রহণ, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

05/02/2026

Instruments Workshop

05/02/2026

Instruments Workshop
Mymensingh Zone

Dama Bangsi Doka-Dam•ako Sningani SalchamMymensingh ZoneVenue : Caritas Mymensingh
13/12/2025

Dama Bangsi Doka-Dam•ako Sningani Salcham
Mymensingh Zone
Venue : Caritas Mymensingh

Address

Kalachadpur
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ambi-Atchuni Ku'rang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share