GNB-What Girls Want- SDS

GNB-What Girls Want- SDS বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত আন্দোলন। আসুন সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধ করি

03/11/2025

“মেয়ের চোখে যে স্বপ্নটা ঝিলমিল করে,
সেটাই তার ভবিষ্যতের আলো।
বাল্যবিবাহ সেই আলো নিভিয়ে দেয়।
আসুন, আমরা সবাই মিলে বলি —
স্বপ্ন ভাঙবো না, স্বপ্ন গড়বো।
বাল্যবিবাহ বন্ধ করবো, ভবিষ্যৎ বাঁচাবো।”

03/11/2025

“একটা মেয়ের হাসি সবচেয়ে সুন্দর যখন সে নিজের স্বপ্নের পথে হাঁটে।
কিন্তু সেই হাসি ম্লান হয়ে যায় যখন ছোট্ট বয়সেই তার জীবনে বিয়ে নামে এক বোঝা চাপানো হয়।
মেয়েকে অলংকার নয়, শিক্ষা দিন।
কারণ তার জ্ঞানের আলোই হবে তার সত্যিকারের গয়না।”

03/11/2025

“সচেতন পুরুষের সিদ্ধান্তেই থেমে যাবে বাল্যবিবাহ”
মেয়েরা শুধু ঘরের শোভা নয়, তারা সমাজের ভবিষ্যৎ।
তাদের পড়াশোনা, স্বাধীনতা, আর সম্মানের অধিকার রক্ষায় পুরুষের ভূমিকা অমূল্য।
যে পুরুষ বাল্যবিবাহে ‘না’ বলে, সে শুধু এক মেয়ের জীবনই নয়—একটি প্রজন্মকে বাঁচায়।
চলুন, সচেতন হই কারণ সত্যিকারের পুরুষ সেই, যে অন্যায় থামাতে সাহসী।

03/11/2025

আজই থামান বাল্যবিবাহ
“একটি সিদ্ধান্ত, এক মুহূর্তের সাহস আর থেমে যেতে পারে একটি জীবনের অন্ধকার ভবিষ্যৎ।
আজই থামান বাল্যবিবাহ।
আজই বলুন মেয়েরা ছোট নয়, স্বপ্নগুলো বড়।
চলুন একসাথে বলি, ‘বাল্যবিবাহ নয়, স্বপ্নই হোক মেয়ের গন্তব্য।’”

03/11/2025

“বাল্যবিবাহ কেবল এক মেয়ে নয়, একটি প্রজন্মের স্বপ্নকে থামিয়ে দেয়।
মেয়েকে বিয়ের নয়, শিক্ষার আলো দিন।
কারণ শিক্ষিত মেয়ে শুধু নিজের নয়, পুরো পরিবারের শক্তি হয়ে ওঠে।
আসুন, আমরা সবাই বলি —
‘না’ বাল্যবিবাহকে, ‘হ্যাঁ’ মেয়ের শিক্ষাকে।”

01/09/2025

প্রতিটি কিশোরীর চোখে নতুন পৃথিবী গড়ার আলো জ্বলুক। শিক্ষা হোক তাদের সবচেয়ে বড় শক্তি, বাল্যবিবাহ নয়। আসুন সবাই মিলে বাল্যবিবাহ কে না বলি।

How can we support girls in achieving their dreams? Let’s make their visions a reality together!
31/08/2025

How can we support girls in achieving their dreams? Let’s make their visions a reality together!

আমরা ডাক্তার , ইঞ্জিনিয়ার , শিক্ষিকা হতে চাই স্ত্রী নয়, স্বপ্নই আমাদের পরিচয় শিশুবিয়ে থামান, মেয়েদের স্বপ্নকে এগিয়ে যেতে...
27/08/2025

আমরা ডাক্তার , ইঞ্জিনিয়ার ,
শিক্ষিকা হতে চাই স্ত্রী নয়,
স্বপ্নই আমাদের পরিচয় শিশুবিয়ে থামান, মেয়েদের স্বপ্নকে এগিয়ে যেতে দিন।

26/08/2025

কিভাবে বাল্যবিবাহ বন্ধ করতে হবে

যদি কোথাও বাল্যবিবাহের আয়োজন লক্ষ্য করেন তাহলে সঙ্গে সঙ্গে জানাতে হবে।

✔️ উপজেলা নির্বাহী কর্মকর্তা / নির্বাহী ম্যাজিস্ট্রেট।
✔️ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
✔️ উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
✔️ উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। কর্মকর্তা।
✔️ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
✔️ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা / মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
✔️ স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন।

📞 সহজ উপায়ে ব্যবস্থা নিতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর ১০৯।

মনে রাখুন: মোবাইল ফোন থেকে দেশের যেকোনো স্থান থেকে ১০৯ নম্বরে কল করা যায়।

আসুন, সকলে মিলে বাল্যবিবাহ কে না বলি, রক্ষা করি আমাদের ভবিষ্যৎ।

Address

Shariatpur Sadar Shariatpur
Dhaka
8000

Alerts

Be the first to know and let us send you an email when GNB-What Girls Want- SDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share