01/08/2026
🌾 2026 এর জুলাই মাসের FANAS SOCIAL WELFARE S OCIETY এর খাবার বিতরণ কর্মসূচি 🌾
আলহামদুলিল্লাহ্, Fanas Social Welfare Society এর পক্ষ থেকে জুলাই মাসেও আমাদের ধারাবাহিক খাদ্য বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
📅 তারিখ: ২০ জুলাই ২০২৬
📍 অবস্থান: পশ্চিম শেখদি, ওয়ার্ড নং ৬২, দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা, বাংলাদেশ।
👨👩👧👦 উপকারভোগী পরিবার: ৫০ জন
আমাদের এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজের সেই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যারা প্রতিদিনের আহার নিয়েই অনিশ্চয়তায় ভোগেন।
🍚 বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল:
চাল
আটা
ডাল
আলু
তেল
পেঁয়াজ
রসুন
হলুদ
মরিচ
নিত্যপ্রয়োজনীয় অন্যান্য খাদ্যপণ্য
এই মহৎ উদ্যোগে যারা সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন — আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা না থাকলে এই কাজ এতদূর এগোতো না।
🙏 আমরা বিশ্বাস করি — “মানুষের জন্যই মানুষ"
সবাইকে ধন্যবাদ ও শুভকামনা।
FANAS SOCIAL WELFARE SOCIETY