11/12/2025
দেশের উন্নয়ন পরিকল্পনার স্থানিক পরিকল্পনা (Spatial Planning) অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে জাতীয় স্থানিক পরিকল্পনা (National Spatial Planning) প্রণয়ন ও বাস্তবায়নের কর্মকৌশল নির্ধারণের নির্মিত সুপারিশ মালা প্রদানের জন্য ০৯ (নয়) সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে। উক্ত টাস্কফোর্স কমিটির সভাপতি ড. এ. টি. এম নুরুল আমিন মহোদয়ের সভাপতিত্বে অদ্য ১১,ডিসেম্বর ২০২৫ তারিখ (বৃহস্পতিবার) সকাল ১০.০০ ঘটিকায় সংশ্লিষ্ট অংশীজনদের সাথে একটি কর্মশালা নাজিয়া সালমা সম্মেলন কক্ষ (ভবন-১৯) পরিকল্পনা কমিশন চত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ।
সভাপতি জনাব এ.টি.এম নুরুল আমিন উপরে উল্লেখিত আলোচ্য বিষয়ের উপর একটি সার - সংক্ষেপে পটভূমি উপস্থাপন করেন । অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ,বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স এর সভাপতি , বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন পর্যায়ের কমকর্তা ও শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের পরিচালক প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত ছিলাম।
বাংলাদেশের উন্নয়নে, দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে সামনে রেখে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের নিমিত্তে সকলের মতামত ও করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয়। গ্লোবালি এবং জিওগ্রাফিকাল অবস্থার বিবেচনা করে দেশের অর্থনীতি, সামাজিক ব্যবস্থার উন্নয়ন ,জলবায়ু ও পরিবেশের ভারসাম্য বিবেচনায় কিভাবে এই ঘনবসতিপূর্ণ ভূখণ্ডের মানুষের জীবন মান উন্নয়ন করা যায় সেই প্রেক্ষাপট বিবেচনায় একটি টেকসই পরিকল্পনাই টাস্কফোর্সের অন্যতম লক্ষ্য। আমি নিজে এই টাস্কফোর্সের একজন সদস্য থাকতে পেরে ধন্য মনে করি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদক্ষেপ একটি যুগ উপযোগী পদক্ষেপ হবে বলে আশা করছি।
সৈয়দ মোঃ বকতিয়ার
পরিচালক - শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ
সাবেক পরিচালক - এফবিসিসিআই
সাবেক সহ - সভাপতি - বাফা