সাংবাদিক সাঈদুর রহমান রিমন স্মৃতি পরিষদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সাংবাদিক সাঈদুর রহমান রিমন স্মৃতি পরিষদ

সাংবাদিক সাঈদুর রহমান রিমন স্মৃতি পরিষদ দেশসেরা সিনিয়র সাংবাদিক সাঈদুর রহমান রিমনের স্মৃতিগুলো ধরে রাখতে ক্ষুদ্র প্রচেষ্টা এই সাংবাদিক সাঈদুর রহমান রিমন স্মৃতি পরিষদের সৃষ্টি।

এনবিবি ও মতিঝিল প্রেস ক্লাবের আয়োজনে দেশসেরা অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ...
31/07/2026

এনবিবি ও মতিঝিল প্রেস ক্লাবের আয়োজনে দেশসেরা অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত....

#সাঈদুর_রহমান_রিমন

30/07/2026

সকলের অংশগ্রহণ কামনা করছি

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন স্মরণিকাতে প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমা...
12/01/2026

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন স্মরণিকাতে প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমন ভাইয়ার নামে উৎসর্গ করেছেন সিআরএ'র সভাপতি সোহাগ আরেফিন ভাই।
Shohag Arefin ভাইয়া আপনার প্রতি কৃতজ্ঞতা এভাবে রিমন ভাইয়ের নামটি বাঁচিয়ে রাখার জন্য।

আজকে এমন একটা মানুষের জন্মদিন ছিলো- যার সাথে আর কোনো দিনও কথা হবে না, দেখা হবে না। যিনি আর বলবেন না- রিয়াদ একটা স্পেশাল ...
31/12/2025

আজকে এমন একটা মানুষের জন্মদিন ছিলো- যার সাথে আর কোনো দিনও কথা হবে না, দেখা হবে না। যিনি আর বলবেন না- রিয়াদ একটা স্পেশাল করে স্টোরি রেডি করো, যেটা আগামীকাল ৬ কলামে লিড করতে পারবো। কারো সাথে চ্যালেঞ্জ করবে না, যে - রিয়াদ একাই আগামীকাল পত্রিকা ছাপাতে পারবে।
ভাইয়া, আপনাকে হারিয়ে গণমাধ্যমে আমি এমন একজন অভিভাবক হারিয়েছি; যা কোনোদিন ভাষায় প্রকাশ করতে পারবো না।
পরপারে ভালো থাকবেন। আল্লাহ যেন আপনাকে জান্নাত দান করেন, সেটাই একমাত্র দোয়া।
- মোঃ মেহেদী হাসান রিয়াদ

আজ দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক ও সাহসী সম্পাদক প্রয়াত সাঈদুর রহমান রিমন (Saidur Rahman Rimon) এর জন্মদিন। তবে এমন ৩১ ড...
31/12/2025

আজ দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক ও সাহসী সম্পাদক প্রয়াত সাঈদুর রহমান রিমন (Saidur Rahman Rimon) এর জন্মদিন। তবে এমন ৩১ ডিসেম্বর কখনো আশা করি নি💔। এই দিনে আমরা একসাথে কতই না আনন্দ নিয়ে আপনার জন্মদিনটি উদযাপন করতাম অথচ আজ আপনি পৃথিবীতে নেই, আল্লাহ্‌র কাছে চলে গেছেন।

কিন্তু আমি সর্বদা আপনাকে আমার হৃদয়ে ধারণ করি, চর্চা করি প্রতিনিয়ত; কেননা বাংলাদেশে সাঈদুর রহমান রিমন একজনই ছিলেন। এ দেশ ও জাতি হারিয়েছে এক কিংবদন্তী অনুসন্ধানী সাংবাদিককে, যার অবদান রয়েছে সর্বত্র। আপনার চলে যাওয়ার পরে সাংবাদিকদের অধিকার আদায়ে কেউ সোচ্চার হয়ে কলম চালায় না, কোন সাংবাদিক হামলা-মামলার শিকার হলে তা নিয়ে কেউ দু'এক লাইন লিখে প্রতিবাদ জানায় না।

দেশজুড়ে আপনার রেখে যাওয়া কলম সৈনিকেরা আজও আপনাকে নিয়ে চর্চা করে, হৃদয়ে ধারণ করে। আপনার সহকর্মী, সহযোদ্ধা, শিষ্যরা আপনাকে কোনদিনও ভুলবে না। এদেশ ও জাতির মাঝে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আপনার হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি - বিএসসিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্টরা। এছাড়াও আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাকে নিয়েই প্রতিষ্ঠা করা হয়েছে সাংবাদিক সাঈদুর রহমান রিমন স্মৃতি পরিষদ।

নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের ভরসার শেষ জায়গাটুকুন ছিলেন আপনি আর আপনিই চলে গেলেন! আপনাকে নিয়ে লিখে শেষ করা যাবে না হয়তো কিন্তু হৃদয়ের যে আকাঙ্ক্ষা তা কখনো পূরণ হবে না ভাইয়া। কেন চলে গেলেন?

পরিশেষে আপনার জন্মদিনে এতোটুকুই বলতে চাই- আল্লাহ্‌ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন🤲।

- আজিজুল ইসলাম যুবরাজ (Azizul Islam Jubraz)

#সাঈদুর_রহমান_রিমন

#অনুসন্ধানী_সাংবাদিক
#সাংবাদিক

30/12/2025
ছিঃ পিরোজপুর প্রেসক্লাব ছিঃসাঈদুর রহমান রিমনঃ (২৩ সেপ্টেম্বর ২০২৩ইং)পিরোজপুরের দুর্বৃত্ত সাংবাদিকরা এ কেমন কাণ্ড ঘটালেন?...
23/09/2025

ছিঃ পিরোজপুর প্রেসক্লাব ছিঃ

সাঈদুর রহমান রিমনঃ (২৩ সেপ্টেম্বর ২০২৩ইং)

পিরোজপুরের দুর্বৃত্ত সাংবাদিকরা এ কেমন কাণ্ড ঘটালেন? দুর্নীতিপরায়ন এলজিইডি কর্মকর্তার লাঠিয়াল বাহিনীর ভূমিকায় মাঠে নামলেন তারা, পেশাদার সাংবাদিক ইমনকে সন্ত্রাসী কায়দায় প্রেসক্লাবে নিয়ে গেলেন এবং কয়েকজন সাংবাদিক তার উপর অমানুষিক নির্যাতন চালালেন। এ ঘৃণা ও লজ্জাজনক ঘটনার ক্ষোভে, দুঃখে অসুস্থ ইমন নিজ বাসায় ফিরেই আত্মহননের চেষ্টা চালান। তাকে ফাঁসি দেয়া অবস্থায় দরজা ভেঙ্গে উদ্ধার করেন আশপাশের মানুষ। বর্তমানে ইমন পিরোজপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইমনের স্ত্রী সুমাইয়া ইসলাম আরো বলেন, বুধবার রাত আটটার দিকে কিছু লোক দরজায় ধাক্কা দেন। দরজা খুললে তারা ঘরে ঢুকে ইমনকে জোর করে নিয়ে যান। এরপর ইমন বাসায় ফিরে তার কক্ষের দরজা বন্ধ করে দেন। তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। ফেসবুক লাইভ দেখে কিছু মানুষ দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।

‘এখন টিভি’র প্রতিনিধি ইমনের কী দোষ ছিল? পিরোজপুর এলজিইডির এক অফিস স্টাফের স্ত্রীর নামে কোটি টাকার টেন্ডার বেআইনিভাবে হাতিয়ে নেয়া সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন তিনি। এতেই এলজিইডির মাসোয়ারা পাওয়া সাংবাদিকদের গাত্রদাহ শুরু হয়ে যায়। তারা এ সংবাদকে কেন্দ্র করে বুধবার বিকেল থেকেই ইমনকে মোবাইল ফোনে প্রেসক্লাবে যেতে বারবার নির্দেশ দিতে থাকেন। ইমন তখন কম্পিউটারে সংবাদ লেখার কাজে ব্যস্ত থাকায় পরে যাবে বললেও রাক্ষুসে সাংবাদিকদের তর সহয়নি। তারা মোটর সাইকেলযোগে ইমনের বাসায় চড়াও হয় এবং তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে প্রেসক্লাবে নিয়ে বেদম মারধর করে।

তবে ঘৃণিত এ ঘটনার ব্যাখ্যা দাঁড় করিয়েছে দুর্বৃত্ত সাংবাদিকরা। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক বলেছেন, ইমন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারীর কাছে চাঁদা দাবি করেন। এ বিষয়ে প্রেসক্লাবে অভিযোগ এলে তাকে ডেকে সতর্ক করে দেওয়া হয়। আর সেই কথিত সতর্ক করা হলো, বেশ কয়েকজন মিলে তার উপর হামলে পড়া? ছিঃ ছিঃ ছিঃ। ধিক্ এ সাংবাদিকতা, ধিক্ এ নেতৃত্ব।

সাংবাদিকদের সমিতি, প্রেসক্লাব, সংগঠন, এসোসিয়েশন যে আসলেই প্রকৃত সাংবাদিকদের স্বার্থে গড়ে ওঠে না, সাংগঠনিক সাইনবোর্ডের আড়ালে তারা কেবলই যে অপরাধীদের রক্ষা কবচে পরিনত হয়- তার ক্লেদাক্ত দৃষ্টান্ত হয়ে থাকলো পিরোজপুর প্রেসক্লাব। এসব সংগঠনকে ঘৃণা জানান, ধিক্কার দিন, থুথু মারুন।

07/09/2025

আলহামদুলিল্লাহ, সাংবাদিক সাঈদুর রহমান রিমন স্মৃতি পরিষদ'র অফিসের ঠিকানাঃ ২৪,২৫ দিলকুশা, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
'শতভাগ নিশ্চিত'

Address

24, 25 Dilkusha, Motijheel C/A
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাংবাদিক সাঈদুর রহমান রিমন স্মৃতি পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share