Taqwa - تقوى

Taqwa - تقوى মানুষের চেয়ে সৃষ্টিকর্তাকে খুশি করা বেশি সহজ,,!

বাবা মেয়েকে বাহিরে পাঠায়ভাবে মেয়ে পাবে উচ্চশিক্ষা। নারী স্বাধীনতার সাফাই গাওয়া এ সমাজ, কাউকে করে পতিতা, কাউকে বানায় রক্...
06/09/2025

বাবা মেয়েকে বাহিরে পাঠায়

ভাবে মেয়ে পাবে উচ্চশিক্ষা। নারী স্বাধীনতার সাফাই গাওয়া এ সমাজ, কাউকে করে পতিতা, কাউকে বানায় রক্ষিতা।

বই - তবুও ভালোবাসব।

আম্মা সবসময় বলে, কারো ভালো সময়ে তারে এড়িয়ে চলবি!তিনদিন দাওয়াত দিলে একদিন যাবি। কিন্তু খারাপ সময়ে না ডাকলেও গিয়া হাজির হব...
02/09/2025

আম্মা সবসময় বলে, কারো ভালো সময়ে তারে এড়িয়ে চলবি!

তিনদিন দাওয়াত দিলে একদিন যাবি। কিন্তু খারাপ সময়ে না ডাকলেও গিয়া হাজির হবি।

টাকাপয়সা ক্ষমতা কোন কিছু দিয়া হেল্প না করতে পারলেও যাবি, অন্তত হাতটা ধরে বলবি, 'ভাই আমি আছি তোর সাথে'।

লেখা: সংগৃহীত

গুরুত্বপূর্ণ‼️
28/08/2025

গুরুত্বপূর্ণ‼️

কি করলেন এই জীবনে? 💔
25/08/2025

কি করলেন এই জীবনে? 💔

একটি মাত্র হাদিসে জীবনের কত বড় প্রজ্ঞা!রাসূলুল্লাহ (সা.) বলেছেন:"হয় ভালো কথা বলো, নয়তো চুপ থাকো!"(বুখারী: ৬০১৮)আমাদের কথ...
26/07/2025

একটি মাত্র হাদিসে জীবনের কত বড় প্রজ্ঞা!
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"হয় ভালো কথা বলো, নয়তো চুপ থাকো!"
(বুখারী: ৬০১৮)

আমাদের কথার মাধ্যমে আমরা যেমন অপরকে অনুপ্রাণিত করতে পারি, তেমনি আঘাতও দিতে পারি।
গীবত, মিথ্যাচার, অন্যের সমালোচনা বা অহেতুক বিতর্কে জড়িয়ে পড়া আমাদের আত্মাকে কলুষিত করে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে।

এই হাদিসটি আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ এবং সচেতনতা।
যখন আমরা নীরব থাকি, তখন আমাদের মন চিন্তা করার সুযোগ পায় এবং আমরা আরও সংযত হতে পারি।

আসুন, আমরা প্রতিটি শব্দ উচ্চারণের আগে চিন্তা করি:
– এটি কি আল্লাহর সন্তুষ্টির কারণ হবে?
– এটি কি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে?

যদি উত্তর 'না' হয়, তবে নীরবতাই উত্তম।

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফা...
17/07/2025

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফার করতাম। এখন দিনে ২০ হাজার/২৫ হাজার বার ইস্তিগফার করি৷

ফলাফল : আমি কোনো কিছু ভাবার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সেটা কবুল করে নেন।

আমি উমরাহ যেতে চেয়েছিলাম। আল্লাহ একদিনের মধ্যে আমার ভিসার ব্যবস্থা করে দেন। ট্রাভেল এজেন্টও অবাক হয়ে গিয়েছিলো কারন ভিসা আসতে কমপক্ষে ৫ দিন লাগে।

আমার জীবনে ইস্তিগফারের আরো অনেক অনেক অলৌকিক গল্প আছে। আমি কিছু চাইলেই সেটা কবুল হয়ে যায় সাথে সাথে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।

বিঃদ্রঃ নির্দিষ্ট সংখ্যায় ইস্তিগফার করলে বিশেষ ফজিলত আছে এমন ভাবা যাবে না৷ টার্গেট রাখতে পারেন যে আমি দিনে এতোবার ইস্তিগফার করবো। তবে এতোবারই করতে হবে বা এতোবার করলেই দু'আ কবুল হবে এমন ভাবলে বিদআত হবে। বরং যতো ইচ্ছা করতে পারেন ইনশাআল্লাহ।

♦️লেখা সংগৃহীত |

স্ত্রী হবার যোগ্যতা সেই নারী-ই রাখে যে স্বামীর বিপদে তাকে খোটা দিয়ে নয় , ঢাল হয়ে পাশে থাকে।❤️🌸
05/07/2025

স্ত্রী হবার যোগ্যতা সেই নারী-ই রাখে যে স্বামীর বিপদে তাকে খোটা দিয়ে নয় , ঢাল হয়ে পাশে থাকে।❤️🌸

বিয়েটা যদি এভাবে হত__!!এক.ছোট চাচ্চুর বয়স বাইশ বা তেইশ হবে। আগামীকাল ছোট চাচ্চুর বিয়ে। অথচ আমাদের ঘর দেখে বুঝার কোনো উপা...
24/06/2025

বিয়েটা যদি এভাবে হত__!!

এক.
ছোট চাচ্চুর বয়স বাইশ বা তেইশ হবে। আগামীকাল ছোট চাচ্চুর বিয়ে। অথচ আমাদের ঘর দেখে বুঝার কোনো উপায় নেই, এই ঘরের কোনো ছেলের বিয়ে হচ্ছে। আমি যা দ্বীন পালন করি, সব ইন্সপায়ার ছোট চাচ্চু থেকে। আত্মীয়স্বজন কেউ আসে নি। এমনকি ফুফু, আপুরাও না। অবশ্য তাদের দাওয়াত দেওয়াও হয় নি। এখন রাত দশটা বাজে। ছোট চাচ্চুর কিছু বন্ধু এসেছে। সবাই ছাদের উপর আছে। আমাকে নাস্তা পরিবেশনের দায়িত্ব দেয়া হয়েছে। ছোট চাচ্চুর বন্ধুরা নাশিদ গাচ্ছে। কী সুন্দর বোকাল! এগারোটার দিকে তারা চলে গেল। পরে সবাই ঘুমিয়ে গেলাম। আমার জীবনে এই প্রথম দেখলাম, বিয়ের রাতে আত্মীয়স্বজনদের ঘুমাতে। আমিও তো কখনোই বিয়ের রাতে ঘুমাই নি। সারারাত হাই ভলিউমে আইটেম সং বাজত। ঘুমানোর চিন্তা করাও কঠিন ছিল।

দুই.
মেয়ের বাড়ি থেকে কিছুই দেওয়া হয় নি। কিছুই না বলতে, কিছুই না। ছোট চাচ্চু কাপড়ের ব্যবসা করেন। নিজের টাকা দিয়ে যা কিছু সংগ্রহ করা যায়, করেছেন। আমাদের জয়েন ফ্যামেলি। পর্দা করতে অসুবিধে হতে পারে বলে, ছোট চাচ্চু একটা বাসায় থাকবেন। বাড়ি থেকে বিশ টাকা বাড়া ওখানে যেতে। আমি দুদিন আগে একবার ওখানে গিয়েছিলাম। অল্প কিছু জিনিস সংগ্রহ করেছেন। দুটি সাধারণ রুম, রান্নাঘর আর একটি বাথরুম।

তিন.
আমরা সবমিলিয়ে এগারো জন যাচ্ছি কনের বাড়িতে। এগারো জনও হয়তো যাওয়া হত না, কনের বাবার জোরাজুরিতে যাওয়া হচ্ছে। মেয়ের বাড়ি দেখে আরও অবাক হলাম। আজ বিয়ে, অথচ কোনো হৈ-হুল্লোড় নেই, কোনো আয়োজন নেই। দুইদিন ধরে আমি শুধু অবাক হয়েই চলছি। মোহর পঞ্চাশ হাজার টাকা। আমি প্রথমে ভাবছি, ভুল শোনেছি। পরে শোনি, পঞ্চম হাজারই। নগদ। পঞ্চাশ হাজার শোনে, প্রথমে দুয়েকজন কথা তুললেও ছোট চাচ্চুর কথা শুনে সবাই নীরব হয়ে গেছে। ছোট চাচ্চু এরকম বলেছেন, 'আমি বিয়ে তালাক দেয়ার জন্য করছি না। আল্লাহ না করুন, যদি কখনো তালাকের প্রয়োজন হয়, তাহলে কি টাকার অভাবে আমি ছেড়ে দেওয়া থেকে বিরত থাকব। আমি আজীবনের জন্য আপনাদের মেয়ে নিতে এসেছি, ক্রয় করতে না।' আমি খেয়াল করলাম, মেয়ের বাবার চোখে পানি চলে এসেছে। তিনি তো ছেলে যত দিবে, তাতেই সন্তুষ্ট ছিলেন। মসজিদে কবুল পড়ানো হল। পরে খেজুর ছিটিয়ে দেওয়া হল। আমরা সবাই চলে এলাম বাড়িতে। ছোট চাচ্চু আর চাচি আলাদা গাড়ি দিয়ে আসলেন।

চার.
একটা নীরব বিপ্লব ঘটে গেছে আমাদের গ্রামে। ছোট চাচ্চুর বিয়ের পর গ্রামে অনেক ছেলে এভাবে বিয়ে করছে। একেবারে সাধারণভাবে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ইসলামে বিয়েটা অনেক সহজ। আমরাই বিয়েকে কঠিন করে ফেলেছি। ফলে জিনা বাড়ছে। কারও ক্ষুধা লাগলে তাকে যদি হালাল খাবার দেওয়া না হয়, তাহলে সে হারামের দিকে অগ্রসর হবে—এটাই স্বাভাবিক।

~ সংগৃহীত
Taqwa - تقوى

আফসোস.....!🥹
23/06/2025

আফসোস.....!🥹

সমাজে বোরকা অনেকেই পরে, কিন্তু পর্দা করে কজন? বোরকা পরলেই তো আর পর্দা হয়ে যায় না।বোরকা পরে নাচা-নাচি, টি*কটক করা, রি'ল...
23/06/2025

সমাজে বোরকা অনেকেই পরে, কিন্তু পর্দা করে কজন? বোরকা পরলেই তো আর পর্দা হয়ে যায় না।

বোরকা পরে নাচা-নাচি, টি*কটক করা, রি'লস বানানো, ভ্লগ করা, প্রকাশ্যে নাশিদ গাওয়া, সেটা আপলোড করা—এগুলো পর্দাবিরোধী কার্যকলাপ। একে তো এর কারণে বোরকার অবমাননা হয়, তার ওপরে পরপুরুষ বিশেষত কিছুটা দ্বী'নমুখী মানুষজন এগুলোতে আকৃষ্ট হয় বেশি। যারা বেপর্দাদের দিকে তাকায় না, তারাও এগুলোর মাধ্যমে ফিতনায় আ’ক্রান্ত হয়।

পর্দা মানে কেবল বাসা থেকে বের হবার সময় বোরকা পরা নয়; বরং বাসার ভেতরে কাজিন ও অন্যান্যদের সঙ্গে দেখা-সাক্ষাৎ থেকে বিরত থাকলে তবেই সেটা পর্দা।

পর্দা কেবল কয়েকখানা কাপড়ের আবরণ নয়। পর্দা হলো তা-ই, যা পরপুরুষকে আপনার প্রতি আকৃষ্ট করা থেকে বিরত রাখবে। সুতরাং আপনার দৈহিক সৌন্দর্যের জন্য যেমন পর্দা আছে, তেমনি পর্দা আছে আপনার কন্ঠ ও কর্মকাণ্ডেরও।

~ আবুল হাসনাত কাশিম (হাফি.)

Follow: Taqwa - تقوى

আল্লাহুম্মাগফিরলী 💔
22/06/2025

আল্লাহুম্মাগফিরলী 💔

মূলতঃ তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না।
22/06/2025

মূলতঃ তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa - تقوى posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share