11/02/2026
ফেব্রুয়ারির বাতাসে আজকাল এক ধরনের অদ্ভুত গন্ধ মিশে থাকে।
গোলাপের গন্ধ, চকোলেটের গন্ধ, আর একটু কৃত্রিম উচ্ছ্বাসের গন্ধ।
শহরের রাস্তায় হাঁটলে মনে হয় সবাই যেন কারও জন্য খুব ব্যস্ত।
কিন্তু নিজের ভবিষ্যতের জন্য কতটা ব্যস্ত, সেটার হিসাব কেউ রাখে না।
একটা বয়স আছে, যখন লাল রঙ খুব সুন্দর লাগে। মনে হয় এটাই ভালোবাসার একমাত্র ভাষা। কিন্তু জীবন পরে শিখিয়ে দেয় ভালোবাসা শুধু রঙিন কাগজে মোড়া উপহার নয়; ভালোবাসা মানে দায়িত্ব, অপেক্ষা, সংযম এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তাড়াহুড়োর আবেগ অনেক সময় গল্পের মতো শুরু হয়, কিন্তু শেষটা গল্পের মতো হয় না।
আমরা সেই শেষটা নিয়ে একটু ভাবতে বলেছি।
হাতে ছিল কিছু লিফলেট, মুখে ছিল কিছু সহজ কথা। কাউকে দোষ দেওয়ার জন্য নয়, কাউকে ছোট করার জন্যও নয়।
শুধু মনে করিয়ে দেওয়ার জন্য জীবনটা খুব মূল্যবান।
একদিনের উচ্ছ্বাসে যেন দীর্ঘদিনের আফসোস লিখে না ফেলি।