18/04/2026
পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন – স্টল প্রতিযোগিতার ফলাফল।
ঢাকা ইমপিরিয়াল কলেজ আয়োজিত পহেলা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে স্টল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। সকল স্টলে দর্শনার্থীরা QR কোড স্ক্যানের মাধ্যমে নাম ও মোবাইল নাম্বার প্রদান করে ঢাকা ইমপিরিয়াল কলেজ বিজনেস ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে ভোট প্রদান করেন, যা সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সকল অংশগ্রহণকারী, দর্শনার্থী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হচ্ছে।
🏆সেরা স্টল: স্টল নং ২৫
এই স্টলটি পরিচালনা করেন রায়হান, আনাস ও প্রসূন। তাদের দক্ষতা ও দায়িত্বশীলতার জন্য আন্তরিক অভিনন্দন।
ঢাকা ইমপিরিয়াল কলেজ বিজনেস ক্লাব কর্তৃক এই সেরা স্টল পুরস্কার প্রদান করা হয়। সেরা স্টলের পুরস্কার প্রদান করেন কলেজের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় এবং পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব দেবাশীষ কুমার ধর স্যার।
এই সফল আয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের ফল। সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।