13/06/2026
নিরাপদ বাঁধ, নিরাপদ শহর ☘
গোল্ড ইনিশিয়েটিভের আওতায় সিডো আজ বাগেরহাট শহরের শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবীতে নাগরিক মানববন্ধন আয়োজন করে ✊🏻
উক্ত মানববন্ধনে সিডোর পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সংহতি প্রকাশ করেছে ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি বাগেরহাট ও অভিযান যুব সংগঠন, এক্টিভিস্টা বাগেরহাট, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, এবং বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ 💚
মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাট শহরের সুরক্ষাকবচ এই বাঁধটি আজ অবৈধ দখল ও ময়লার স্তূপে পরিণত হয়ে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে; তারা অবিলম্বে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ময়লা ফেলা বন্ধে প্রশাসনের কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান, একই সাথে শহরকে পরিচ্ছন্ন রাখতে সাধারণ নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা স্পষ্ট ঘোষণা দেন— প্রিয় শহরকে নিরাপদ ও বর্জ্যমুক্ত না করা পর্যন্ত তরুণদের এই ঐক্যবদ্ধ আন্দোলন চলবে 📢
পরিচ্ছন্ন ও দখলমুক্ত শহররক্ষা বাঁধ কেবল একটি দাবী নয়— এটি আমাদের অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ শহরের নিশ্চয়তা; তাই আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে আমাদের প্রিয় বাগেরহাটকে সুন্দর রাখি ♻