শিশুর হাসি Child’s Smile

শিশুর হাসি Child’s Smile Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিশুর হাসি Child’s Smile, Community Organization, Dhaka.

শিশুর বেচে থাকা, অংশগ্রহন, সুরক্ষা ও বিকাশ নিয়ে আমরা কাজ করি — যেন প্রতিটি শিশু হাসতে পারে।
We work for child survival, participation, protection, and development — so every child can smile.

03/06/2026
https://www.kishoralo.com/feature/9w6ike2ebh
02/06/2026

https://www.kishoralo.com/feature/9w6ike2ebh

পপ তারকা শাকিরা গত সপ্তাহে এক ঘোষণায় জানান, আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে তাঁর সঙ্গে পারফর্ম করবে এই শিশুরা। ....

30/05/2026
26/05/2026

ইসলামের দৃষ্টিতে শিশু হত্যা কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, বরং আল্লাহর দেওয়া জীবন অন্যায়ভাবে কেড়ে নেওয়ার শামিল। কিসাস (মৃত্যুদণ্ড): পবিত্র কোরআনে বিনা অপরাধে যেকোনো হত্যার বিচার হিসেবে কিসাসের নির্দেশ রয়েছে। শিশু যেহেতু সম্পূর্ণ নিষ্পাপ ও দুর্বল, তাই তাকে হত্যার শাস্তি অত্যন্ত কঠোর। হত্যাকারীকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে।
সুরা বাকারা-১৭৮
রাসূলুল্লাহ (স.) বলেছেন, কেয়ামতের দিন প্রথম বিচার অনুষ্ঠিত হবে মানুষের রক্তক্ষরণ তথা হত্যার ব্যাপারে। (বুখারি: ৬৮৬৪, মুসলিম: ১৬৭৮)
আমাদের রামিসার পরিবার কি এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার পাবে। বাংলাদেশ কি মানুষ হত‍্যার অভয়ারণ্য হয়ে যাচ্ছে।রাস্ট্র বিচার করুন।

23/05/2026

'হে শিশু, আমাদের ক্ষমা করো’
হাম। যে রোগটি বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল, সেই রোগই এখন শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মৃত্যুর সংখ্যা এখন শুধু একটি সংখ্যা নয়। ১০০, ২০০, ৩০০—এভাবে গুনতে গুনতে ৫০০।
কোথাও কোনো হাসপাতালের বিছানায়, কিংবা কোনো গ্রামের মাটির ঘরে, কোনো মা বা বাবা তাঁদের শিশুর কপালে হাত রেখে কাঁপা গলায় বলবেন, ‘আর একটু চোখ খোলো বাবা।’
কিন্তু শিশুটি আর চোখ খুলবে না। ভাবলে শিউরে উঠতে হয়—এই শিশুগুলোর অপরাধ কী ছিল?
তারা তো রাজনীতি বোঝেনি। টিকাদান কর্মসূচির ফাইল কোথায় আটকে আছে, তা জানত না। এ নিয়ে দেনদরবারে কী সমস্যা হয়েছিল, তা তাদের জানাও নেই।
আন্তর্জাতিক সংস্থাগুলো, যারা বাংলাদেশকে টিকা দিয়ে সহযোগিতা করে, তারা বারবার সতর্ক করেছে। তারা এখন স্পষ্ট করে বলছে, অন্তর্বর্তী সরকারের সময় টিকাদানে গাফিলতি হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচিতে ব্যাঘাত ঘটেছে। যেসব শিশু নির্ধারিত সময়ে হাম-রুবেলার টিকা পাওয়ার কথা ছিল, তাদের অনেকেই সেই সুরক্ষা পায়নি। আর সেই ফাঁক গলেই ফিরে এসেছে হাম।
এই দেশ হাম নির্মূলের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল।
গ্রামের পর গ্রাম, শহরের অলিগলি—স্বাস্থ্যকর্মীরা গিয়ে শিশুদের টিকা দিয়ে এসেছেন। মায়েরা বুক ভরে বিশ্বাস করেছিলেন, অন্তত এই একটি রোগ থেকে তাঁদের সন্তান নিরাপদ।
সেই অর্জন কি তাহলে আমরা হারিয়ে ফেলছি?
যখন একটি রাষ্ট্র সময়মতো টিকা পৌঁছে দিতে ব্যর্থ হয়, যখন সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া হয় না, যখন দায় স্বীকারের বদলে ব্যাখ্যা খোঁজা হয়—তখন আসলে প্রতিটি অনিরাপদ শিশুর গলায় অদৃশ্য একটি নম্বর ঝুলে যায়। কে হবে পরেরজন?
প্রতিটি শিশুই একটি পূর্ণ পৃথিবী। একটি শিশু মারা গেলে শুধু একটি প্রাণ হারায় না; হারিয়ে যায় তার ভবিষ্যৎ, তার মায়ের স্বপ্ন, তার বাবার ভরসা, তার ভাইবোনের খেলার সঙ্গী।
হামের এই পুনরুত্থান আমাদের জন্য শুধু জনস্বাস্থ্যের সংকট নয়; এটি আমাদের নৈতিক ব্যর্থতার আয়না।
চলতি বছরের শুরু থেকেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। ভ্রুক্ষেপ ছিল না কারও। তারও আগে অন্তত দেড়টি বছর ধরে টিকা দিতে নিদারুণ অবহেলা করেছে অন্তর্বর্তী সরকার।
তবে হে শিশু, তুমি আমাদের ক্ষমা করো। তুমি তাদের ক্ষমা করো, যারা তোমাকে এই পৃথিবীটা দেখতে দিল না সুন্দর করে।

আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে; ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো...জীবন যেন এভাবে থেমে ...
21/05/2026

আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে; ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো...জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক, যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।’

15/05/2026

বাংলাদেশের স্বাধীনতার পর এত শিশুর অকাল প্রয়াণ দেখতে হয়নি। ১৪ মে ২০২৬ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হাম ও এর উপসর্গে এখন পর্যন্ত মোট ৪৩৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৭০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৩৬৯ জন শিশুর মৃত্যু হয়েছে। হয়তো এই লাইন আরো দীর্ঘ হবে! এই অসহনীয় ভার কিভাবে বহন করছেন সন্তানহারা পিতামাতারা? রাষ্ট্রীয় এই ব্যর্থতার দায় রাষ্ট্রেরই নেয়া উচিত। হাম আক্রান্ত শিশুদের বিনামূল্যে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা উচিত। সন্তানহারা পিতামাতাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা উচিত। ক্ষতিপূরণ দেয়া উচিত। এবং সর্বোপরি এর জন্য দায়ীদের বিচারের আওতায় আনা উচিত।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিশুর হাসি Child’s Smile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share