04/09/2025
📢 বিশেষ ঘোষণা | আল-ফালাহ হেল্পলাইন অব ডিপিআই
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু!
আলহামদুলিল্লাহ, নতুন সেমিস্টারের ক্লাস খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। এই সময়টায় অনেক শিক্ষার্থী বই ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন হন, যা তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়।
তাদের পাশে দাঁড়াতে আল-ফালাহ হেল্পলাইন অব ডিপিআই একটি মানবিক উদ্যোগ নিয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে আমরা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় পাঠ্যবই বিতরণ করবো সম্পূর্ণ বিনামূল্যে, ইনশাআল্লাহ।
📌 যাদের সত্যিকারভাবে বই কেনার সামর্থ্য নেই, তারা এই সহযোগিতা গ্রহণের জন্য নিচের ফর্মটি সঠিকভাবে পূরণ করুন:
📄 ফর্ম লিংক:[ https://forms.gle/syuXiJ3eBd1sSv2Q9 ]
⏳ আবেদনের শেষ সময়: [১২/০৯/২০২৫]
🔔 বিঃদ্রঃ
এই সহায়তা প্রকৃত মেধাবী অভাবগ্রস্ত শিক্ষার্থীদের জন্য। তাই দয়া করে কেবলমাত্র যারা সত্যিকারভাবে প্রয়োজনবোধ করেন, তারাই আবেদন করবেন। এতে করে আমরা সঠিকভাবে সহযোগিতা পৌঁছে দিতে পারব।
🤝 আসুন, আমরা শুধু নিজের কথা নয়—অন্যদের কথাও ভাবি। একে অপরের পাশে দাঁড়াই, যেন আমাদের শিক্ষার পথ আরো সুন্দর হয়।
শুভকামনায়,
আল-ফালাহ হেল্পলাইন অব ডিপিআই
একটি ছাত্রবান্ধব অরাজনৈতিক মানবিক প্ল্যাটফর্ম