Tagleebe din Foundation - TDF

Website

Tagleebe din Foundation - TDF মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রতিষ্ঠিত মানবতার কল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান।
(1)

আল্লামা ম|মুনুল হকের তত্ত্বাবধানে Tagleebe din Foundation - TDF এর উদ্যোগে হুইলচেয়ার ও ভ্যান বিতরণগতকাল ২৭ আগস্ট ২০২৬, ...
28/08/2026

আল্লামা ম|মুনুল হকের তত্ত্বাবধানে Tagleebe din Foundation - TDF এর উদ্যোগে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ

গতকাল ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, বাগেরহাটের মোল্লাহাটে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ)-এর উদ্যোগে এবং এতিম এন্ড গরিব ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বিশেষ চাহিদাসম্পন্ন ও দরিদ্র মানুষের মাঝে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করা হয়েছে।

মোল্লাহাট কলেজ মাঠে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা ম|মুনুল হক। বিশেষ অতিথি ছিলেন এতিম এন্ড গরিব ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সালেহ আহমদ হামিদী।

অনুষ্ঠানে মোল্লাহাট, চিতলমারী ও ফকীরহাট উপজেলার ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং ৫০ জন দরিদ্র মানুষের মাঝে ভ্যান বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ম|মুনুল হক বলেন, “৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে একটি করে হুইলচেয়ার উপহার দিয়ে তাদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সচল করার প্রয়াস নেওয়া হয়েছে। একইভাবে ৫০ জন খেটে খাওয়া মানুষকে একটি করে ভ্যান দিয়ে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ যদি এতে বরকত দান করেন, তাহলে তারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, অনেক দরিদ্র মানুষ সারাদিন পরিশ্রম করে ভ্যান চালিয়ে যে অর্থ উপার্জন করেন, তার একটি উল্লেখযোগ্য অংশ ভ্যানের মালিককে ভাড়া হিসেবে দিতে হয়। নিজস্ব ভ্যান পাওয়ার ফলে এখন তারা নিজেদের শ্রমের উপার্জনের পুরোটা পরিবারের প্রয়োজন মেটাতে ব্যয় করতে পারবেন। এতে তাদের পরিবারে স্বচ্ছলতা ও জীবনযাত্রায় কিছুটা স্বাচ্ছন্দ্য আসবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-টিডিএফের মহাপরিচালক মাওলানা মাসরুরুল হক, মুহাম্মাদ কামাল উদ্দীন, রাহাত খন্দকার, সাদ সাম্মানসহ স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-টিডিএফ এর উদ্যোগে এতিম গরিব ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের কার্যক...
27/08/2026

তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-টিডিএফ এর উদ্যোগে এতিম গরিব ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে।

27/08/2026

তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-টিডিএফ এর উদ্যোগে এতিম গরিব ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে, ইনশাআল্লাহ।
স্থান: মোল্লাহাট কলেজ মাঠ, বাগেরহাট

কক্সবাজারে বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তাতাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ)-এর চলমান পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায...
09/08/2026

কক্সবাজারে বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা

তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ)-এর চলমান পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় আজ কক্সবাজারের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার পথকে সহজ করতে টিডিএফের এই মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

দুর্যোগে মানুষের পাশে—মানবতার কল্যাণে, ইনশাআল্লাহ।

তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ)-এর চলমান পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগু...
08/08/2026

তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ)-এর চলমান পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে টিন ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ঘর পুনর্নির্মাণ ও স্বাভাবিক জীবনে ফেরার পথে সহায়তা করতেই টিডিএফের এই মানবিক উদ্যোগ।

06/08/2026

বন্যার তাণ্ডব থেমেছে, কিন্তু অসংখ্য পরিবারের সংগ্রাম এখনো শেষ হয়নি। বিধ্বস্ত ঘর, হারিয়ে যাওয়া নিত্যপ্রয়োজনীয় সামগ্রী—অনিশ্চয়তার মধ্যেই নতুন করে জীবন গড়ার লড়াই চলছে তাদের।
এই বাস্তবতায় পুনর্বাসনের হাত বাড়িয়ে দিয়েছে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-টিডিএফ। আজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীরহাট বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়েছে।

06/08/2026

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মিয়ার বাজার সংলগ্ন তালিমুদ্দীদ মাদ্রাসা প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা বিতরণ।

06/08/2026

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীরহাট বাজার সংলগ্ন বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা বিতরণ।

05/08/2026

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-টিডিএফ। পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় আজ কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর এবং পেকুয়া উপজেলার টৈটং ও দক্ষিণ মেহেরনামা বাজার এলাকায় বন্যার্ত পরিবারের মাঝে ঢেউটিন ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়েছে।

05/08/2026

Address

Mohammadpur, Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tagleebe din Foundation - TDF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share