Bangladesh Islami Chatrisangstha

Bangladesh Islami Chatrisangstha An Ideal Female Student Organization বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা । একটি ইসলামী আদর্শবাহী ছাত্রী সংগঠন

26/05/2026

তাকবীর:
الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد
উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
অর্থ:
“আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সকল প্রশংসা আল্লাহর।”

রাসুল (সা.) বলেছেন:"সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া এবং আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যে শ্রেষ্ঠ দোয়াটি পড়েছি তা হ...
26/05/2026

রাসুল (সা.) বলেছেন:"সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া এবং আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যে শ্রেষ্ঠ দোয়াটি পড়েছি তা হলো— 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির'।" (তিরমিজি)

25/05/2026


رَبِّ هَبْ لِیْ حُكْمًا وَّ اَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَۙ(এরপর ইবরাহীম দুআ করলো:) "হে আমার রব! আমাকে প্রজ্ঞা দান করো এবং...
25/05/2026

رَبِّ هَبْ لِیْ حُكْمًا وَّ اَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَۙ

(এরপর ইবরাহীম দুআ করলো:)
"হে আমার রব! আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করো।"
সূরা আশ শুআরা: ৮৩

সর্বশ্রেষ্ঠ দিনগুলোর আর মাত্র তিন দিন বাকি...
24/05/2026

সর্বশ্রেষ্ঠ দিনগুলোর আর মাত্র তিন দিন বাকি...

নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ও শাখায় বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন কর্মসূচি প...
24/05/2026

নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ও শাখায় বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

⭕নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার দাবি:

১. প্রধানমন্ত্রীর একমাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করার ঘোষণা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
২. অন্যান্য সকল নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে।
৩. নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোন পর্যায়ের কর্মকর্তার গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

🔰নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার প্রস্তাব:

১. সামাজিক অবক্ষয় রোধে, রাষ্ট্রীয় উদ্যোগে জরুরি ভিত্তিতে মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ ও সমস্ত অশ্লীল সাইট বন্ধ করতে হবে।
২. ছোট বড় সকলের জন্যই নৈতিক শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরণের প্রতিষ্ঠানেই সচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে।
৩. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৪. নারী ও শিশুর প্রতি যে কোন সহিংসতায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

22/05/2026

শিশু রা‌মিসার ধর্ষণ ও নৃশংস হত‌্যাকাণ্ড এবং অব‌্যাহত নারী ও শিশু‌দের প্রতি স‌হিংসতার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা মহানগরী দ‌ক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সহকারী সেক্রেটারি জেনারেল ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সম্পাদিকা
রাইসা রিফাত জুইন।

প্রেস রিলিজশিশু রা‌মিসার ধর্ষণ ও নৃশংস হত‌্যাকাণ্ড পুরো জাতিকে স্তম্ভিত করেছে। এর আগেও কুমিল্লার তনু, মাগুরার আছিয়া, পাব...
22/05/2026

প্রেস রিলিজ

শিশু রা‌মিসার ধর্ষণ ও নৃশংস হত‌্যাকাণ্ড পুরো জাতিকে স্তম্ভিত করেছে। এর আগেও কুমিল্লার তনু, মাগুরার আছিয়া, পাবনার জামিলা, নরসিংদীর আমেনা, ঢাকার তাহিয়া, সীতাকুণ্ডের ইরাসহ হাজারো নারী ও শিশুর সাথে সহিংসতার ঘটনার সাক্ষী আমাদের হতে হয়েছে। এই অব‌্যাহত নারী ও শিশু‌দের প্রতি স‌হিংসতার লাগাম টেনে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সময়ের অনিবার্য দাবি। আজ আছিয়া রামিসা, কাল আমার আপনার বোন বা সন্তান এর শিকার হবে না, তার কোন নিশ্চয়তা নেই। এ অবস্থায় রাষ্ট্রকে এখানে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতেই হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা মহানগরী দক্ষিণের আজকের মানববন্ধন থেকে নিম্নোক্ত দাবি ও প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

আমাদের দাবি:

১. রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে, দ্রুততম সময়ে ধর্ষক ও খুনীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
২. অন্যান্য সকল নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে।
৩. নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোন পর্যায়ের কর্মকর্তার গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার প্রস্তাব:

১. সামাজিক অবক্ষয় রোধে, রাষ্ট্রীয় উদ্যোগে জরুরি ভিত্তিতে মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ ও সমস্ত অশ্লীল সাইট বন্ধ করতে হবে।
২. ছোট বড় সকলের জন্যই নৈতিক শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরণের প্রতিষ্ঠানেই সচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে।
৩. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৪. নারী ও শিশুর প্রতি যে কোন সহিংসতায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

২২.০৫.২৬
মারুফা তাবাসসুম
সভানেত্রী, ঢাকা মহানগরী দক্ষিণ
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা

22/05/2026
রা‌মিসার ধর্ষণ ও নৃশংস হত‌্যাকাণ্ড এবং অব‌্যাহত নারী ও শিশু‌দের প্রতি স‌হিংসতার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ...
21/05/2026

রা‌মিসার ধর্ষণ ও নৃশংস হত‌্যাকাণ্ড এবং অব‌্যাহত নারী ও শিশু‌দের প্রতি স‌হিংসতার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা মহানগরী দ‌ক্ষিণের উদ্যোগে আগামীকাল জুমাবার (২২ মে ২০২৬) সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে, ইন শা আল্লাহ।

তারিখ: ২২ মে ২০২৬
সময়: সকাল ১১টা
স্থান: জাতীয় প্রেসক্লাব (মেইন গেইটের সামনে)

ঢাকা মহানগরী দক্ষিণ
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা

রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিরাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণ...
20/05/2026

রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর চরম নৃশংসতায় হত্যা ও লাশ খণ্ডিত করার লোমহর্ষক ও বর্বর ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া এবং সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ বলেন, "রাজধানীতে ৭ বছরের নিষ্পাপ শিশুকে যেভাবে পাশবিক নির্যাতনের পর টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, তা যেকোনো সভ্য সমাজকে স্তব্ধ করে দেয়। এমন বিকৃত ও পৈশাচিক মানসিকতা প্রমাণ করে সমাজে নৈতিক অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছেছে।"

নেতৃবৃন্দ আরও বলেন, "দেশে অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের মূল হোতা সোহেল রানা এবং তাকে সহায়তাকারী তার স্ত্রীর বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম সম্পন্ন করে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।"

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা নিহত শিশু রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং সমাজের সর্বস্তরের মানুষকে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় আহ্বান জানাচ্ছে।

২০.০৫.২৬
রিনতাহা তারান্নুম
প্রচার বিভাগীয় সম্পাদিকা
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা


Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Islami Chatrisangstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share