08/11/2025
🌿 ডিএনবি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্পিং সফলভাবে সম্পন্ন হয়েছে! 🌿
আলহামদুলিল্লাহ! ডিএনবি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পিং সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মানবিক উদ্যোগে মোট ৬০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত।
এই ক্যাম্প সফল করতে যারা নানাভাবে সহযোগিতা করেছেন— সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা—
👁️🗨️ নেত্রকোনা ইসলামিয়া চক্ষু হাসপাতালকে,
মানবিক সেবা, দক্ষ সহায়তা এবং আন্তরিক প্রচেষ্টার জন্য।
এছাড়াও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই—
✅ বাগজান কুঠুরীকোনা মডেল হাই স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দকে,
তাদের সহযোগিতা ও স্থান ব্যবহারের অনুমতি ছাড়া এ আয়োজন সম্ভব হতো না।
✅ উপস্থিত ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের
✅ এবং এলাকার সম্মানিত জনগণকে, যারা এই সেবাপ্রাপ্তির জন্য আমাদের পাশে ছিলেন
মানুষ মানুষের জন্য—
ডিএনবি ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবতার পথে নিজের দায়িত্ব পালন করে যেতে বদ্ধপরিকর।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। 💚