23/04/2026
277 : কোরআন মানব জাতির জন্য রবের পক্ষ থেকে একমাত্র হেদায়েতের গ্রন্থ।
কোরআনের কোথাও মসজিদ বানিয়ে ইমামের পিছনে যৌথভাবে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়নি।
তাহলে, মসজিদ গুলোতে নামাজ না পড়ে, কোরআন শিক্ষার আসর করা হলে কি মানুষ হেদায়েত পেত না?
কুরআনের দলিল ভিত্তিক আলোচনা ও মতামত :
প্রিয় মানবজাতি,
"সালামুন আলাইকুম"।
আমরা মানবজাতির কোন অভ্যাসের তাবেদারি না করে, সরাসরি কুরআন থেকে, মানবজাতির জন্য দিতে চাওয়া যে শিক্ষা - সেই সর্বস্বত্ব রূপটি তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ।
প্রশ্নটি মূলত দুইটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে:
(১) কোরআন কি একমাত্র হেদায়েতের গ্রন্থ?
(২) মসজিদে জামায়াতে সালাতের পরিবর্তে শুধু কোরআন শিক্ষা চালু করলে কি হেদায়েত পাওয়া সম্ভব?
এগুলো কোরআনের আয়াত দিয়ে ব্যালান্স করে বুঝতে হবে—
১. কোরআন হেদায়েতের গ্রন্থ — এতে কোনো সন্দেহ নেই
আল্লাহ বলেন:
“এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই; মুত্তাকীদের জন্য হেদায়েত।” — (সূরা বাকারা ২:২)
“নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিশা দেয় যা সবচেয়ে সরল।”
— (১৭:৯) " নিশ্চয়ই এ কোরআন এমন এক পথের নির্দেশ দেয়, যা সুদৃঢ় ও মুমিনদের জন্য সুসংবাদ, যারা যারা সৎকর্ম আমল করে। নিশ্চয়ই তাদের জন্য রয়েছে মহাপুরুষ্কর।
সুতরাং, কোরআনই মূল হেদায়েতের উৎস — এটা সম্পূর্ণ সত্য।
২. কিন্তু কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং অধ্যায়ন ও গবেষণা করে বুঝেশুনে আমলের মাধ্যমে (প্রতিষ্ঠা) করার জন্য।
কোরআনে বারবার “সালাত কায়েম করো” বলা হয়েছে:
“তোমরা সালাত কায়েম কর ”— (২:৪৩, ২:৮৩, ২৪:৫৬ ইত্যাদি)
👉 এখানে গুরুত্বপূর্ণ শব্দ: “أقيموا الصلاة (আকিমুস সালাত)”
এর অর্থ শুধু পড়া নয়, বরং প্রতিষ্ঠা করা, নিয়মিতভাবে সংগঠিতভাবে কায়েম করা।
৩. জামায়াত/সমষ্টিগত সালাতের ইঙ্গিত কোরআনেই আছে কিন্তু আমরা মানব জাতি, ইবলিশের প্ররোচনায় পড়ে, একান্তই না বুঝে নিজেদের মতো করে সালাতের বদলে নামাজ বানিয়ে নিয়েছি।
কিছু আয়াতে স্পষ্ট ইঙ্গিত আছে:
(ক) একসাথে রুকু করার নির্দেশ
“সালাত কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো।”
— (২:৪৩)
➡️ “ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ”
বাংলা তরজমা:
“আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো।”
বিশ্লেষণ : আর তোমরা সালাত কায়েম কর, এবং যাকাত আদায় কর।
এই দুটি আলাদা নির্দেশ সকল মানবজাতির জন্য ব্যক্তিগতভাবে প্রয়োগ করা ফরজ।
* এবং রুকু কারীদের সাথে রুকু কর -
তাহলে রুকু কারী কারা?
আল্লাহ কুরআনে যা নির্দেশ দেয় তাতে সহজে বুঝা যায়, যারা কোরআন জেনেও বুঝে আল্লাহর প্রতি নত হয় তারাই রুকু করে।
অর্থাৎ সম্মিলিতভাবে কোরআন জেনেও বুঝে, পরিবার সমাজ ও রাষ্ট্রীয়ভাবে, আল্লাহর বিধানের প্রতি নত হওয়া।
এর মানে এই নয় যে, না বুঝে কোরআন থেকে কিছু অংশ পাঠ করে ইচ্ছেমতো নামাজে ব্রত হওয়া।
▶️ (খ) আবার অনেককে ভয়কালীন সালাতেও জামায়াতের বর্ণনা মনে করেন।
“যখন তুমি তাদের মধ্যে থাকো এবং তাদের জন্য সালাত কায়েম করো, তখন একদল তোমার সাথে দাঁড়াক…”
— (৪:১০২)
➡️ এখানে যুদ্ধ/ভয়ের অবস্থাতেও রসুলের সাথে দলবদ্ধভাবে সালাত করার পদ্ধতি বলা হয়েছে।
কিন্তু বলা হয়নি, সালাতিরা রসূলকে ইমাম বানিয়ে, প্রচলিত নামাজের মত পিছনের থেকে অনুসরণ করবে। বরং বলা হয়েছে তাদেরকে পাহারা দেয়ার জন্য পিছনে অস্ত্রসহ একদল দণ্ডায়মান থাকবে।
এর মানেই এই নয় যে, প্রচলিত রিচুয়াল নামাজ নিজেদের মনগড়া পদ্ধতিতে ইমামের পিছনে আদায় করবে। এটাই আমাদের সমাজের ভুল সালাত প্রতিষ্ঠার পদ্ধতি।
৪. মসজিদের ভূমিকা কোরআনে আছে কী?
কোরআনে “মসজিদ” শুধু ভবন না, বরং সমষ্টিগতভাবে আল্লাহর বিধান জানা বোঝা ও কার্যকর করার কেন্দ্র:
“আর এও যে, নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না ” — (৭২:১৮)
* মসজিদ হল সিজদা করার স্থান। আর সিজদা করা হবে শুধু আল্লাহকে। অর্থাৎ আল্লাহর এই বিধান সম্পূর্ণ জেনে ও বুঝে, নিজেকে আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে নিয়োজিত করার নাম সিজদা।
সিজদা মানে -মাটিতে লুটিয়ে পড়ে মাটিতে কপাল ঠেকিয়ে ঘষাঘষি করা নয়।
সুতরাং প্রচলিত রিচ্যুয়াল সিজদা, মানুষ না জেনে করে আসছে দীর্ঘদিন ধরে।। অর্থাৎ ভুল পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
“আল্লাহর মসজিদগুলো আবাদ করে তারাই যারা ঈমান আনে…” — (৯:১৮)
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
বাংলা তরজমা:
“নিশ্চয়ই আল্লাহর মসজিদসমূহ রক্ষণাবেক্ষণ করে তারা—
যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান আনে,
সালাত কায়েম করে, যাকাত প্রদান করে
এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।
আশা করা যায়, তারাই হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।”
সংক্ষিপ্ত অর্থগত দিক
এখানে “يَعْمُرُ (ইয়া'মুরু)” শব্দটি এসেছে, যার অর্থ:
✔️ রক্ষণাবেক্ষণ করা / আবাদ করা।
✔️ সচল রাখা
✔️ জীবন্ত রাখা -
➡️ অর্থাৎ, মসজিদ শুধু নির্মাণ নয়—
বরং ঈমান, সালাত, যাকাত ও আল্লাহভীতির মাধ্যমে সেটিকে কার্যকর রাখা।
অর্থাৎ এক কথায়, কোরআন অধ্যায়ন ও গবেষণা করার মাধ্যমে আল্লাহর দিকে চাওয়া শিক্ষার প্রতিটি শিক্ষা ও কার্যক্রম মসজিদ থেকে পরিচালিত করার মাধ্যমে তার সচল রাখা।
৫. 👉 সুতরাং, কোরআনের প্রকৃত অনুসরণ হলো—
“কোরআন শেখা + ও সকল বিধান চালু রাখার জন্য সমষ্টিগত ভাবে জ্ঞান অর্জন করা এবং তার কার্যকরী করা।
০৬। অতি আশ্চর্যের বিষয় হলো, ২:৪৩ নং আয়াতসহ বিভিন্ন আয়াতে, সালাতের সাথে যাকাত আদায় করা এবং রূকুকারীদের সাথে রুকু করার জন্য আদেশ করেছেন।
“وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ”
বাংলা তরজমা:
“আর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো।”
এখানে পরিকল্পিতভাবে, যাকাত আদায়ের বিষয়টি নগণ্য মনে করে শুধু জামাতের নামাজ পড়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এটাই হল ভুল পদ্ধতি।
২. নক্ষত্র, বৃক্ষ ইত্যাদির “সিজদা/রুকু” —
কোরআনে বলা হয়েছে:
“নক্ষত্র ও বৃক্ষরাজি সিজদা করে।” — (৫৫:৬)
আরও বলা হয়েছে:
“আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে… সূর্য, চন্দ্র, নক্ষত্র, পর্বত, বৃক্ষ, জীবজন্তু—সবই আল্লাহকে সিজদা করে।” — (২২:১৮)
৩. এখানে তারা কি মানুষের মতো রুকু/সিজদা করে?
না—কোরআন নিজেই ব্যাখ্যা দেয়:
“প্রত্যেকেই তার নিজ নিজ সালাত ও তাসবীহ জানে।” — (২৪:৪১)
➡️ অর্থাৎ
🔹 মানুষের মানুষের ক্ষেত্রে সালাত ও তাসবিহ করার ধরন, তারা বানিয়ে নিয়েছে। কোরআন অনুসরণ করা হয়নি।
🔹 অন্য সৃষ্টির সালাত ও তাসবিহ করা ধরুন তারা বানিয়ে নেই বরং আল্লাহর নির্দেশ পালন করছে।
👉 সবাই আল্লাহর অধীন (submission), কিন্তু প্রকাশ ভিন্ন এবং তা হবে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য লক্ষ্য করে কোরআন অনুসরণ করা।
৪. “সিজদা/রুকু” শব্দের মূল অর্থ কী?
আরবি “সুজুদ” (سجود) ও “রুকু” (ركوع) শব্দের মূল ধারণা হলো:
✔️ নত হওয়া
✔️ বিনয় প্রকাশ করা
✔️ সম্পূর্ণভাবে অধীন হওয়া।
( তবে তা অবশ্যই কোরআন জেনেও বুঝে)
৫. তাহলে পার্থক্যটা কীভাবে বুঝবো?
▶️ (ক) মানুষের ক্ষেত্রে
👉 শারীরিক + ইচ্ছাকৃত ইবাদত
✔️ দাঁড়ানো
✔️ রুকু
✔️ সিজদা
➡️ এগুলো আলাদা কোনো নির্দেশিত পদ্ধতি না।
▶️ (খ) প্রকৃতির ক্ষেত্রে (নক্ষত্র, গাছ)
👉 স্বাভাবিক নিয়মে আল্লাহর বিধানের অধীন থাকা
✔️ সূর্যের নিয়মিত চলা
✔️ গাছের বৃদ্ধি
✔️ মহাবিশ্বের শৃঙ্খলা
➡️ এগুলোই তাদের “সিজদা” / “রুকু”
৬. গুরুত্বপূর্ণ বিষয়
যদি বলা হয়—
“নক্ষত্র সিজদা করে, তাই মানুষের সিজদাও প্রতীকী”—
👉 তাহলে সমস্যা হয়, কারণ:
🔹 কোরআনে মানুষের জন্য নির্দিষ্ট আমল নির্দেশ করা হয়েছে, সালাত কায়েম ও যাকাত আদায় করা।
অথচ পরিকল্পিতভাবে, যাকাত আদায় করাকে নগণ্য মনে করে, শুধুমাত্র রিচুয়াল সালাত ও বানানো রুকু সিকদার মাধ্যমে নামাজের পদ্ধতি আবিষ্কার করা হল। যা কুরআনের সাথে সাংঘর্ষিক।
সুতরাং আমরা বলতে পারি - কুরআন মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ হলেও অধিকাংশ মানুষ তা বুঝতে পারিনি এবং বুঝার চেষ্টাও করেনি। তাই মানুষ ভুলের মধ্যে বিরাজমান।
জাফর আহমেদ / কোরআন গবেষক।