Physiotherapy Students Association - PSA

Website

Physiotherapy Students Association - PSA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Physiotherapy Students Association - PSA, Community Organization, RHQ2+M8P, Kanchan Bridge, Purbachal New Town Project, Dhaka.

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে ফিজিওথেরাপিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (PAB)-এর উদ্যোগ...
08/09/2026

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে ফিজিওথেরাপিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (PAB)-এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস (SCHS) ফিজিওথেরাপি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (PSA)-এর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর ফিজিওথেরাপি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সফল প্রতিনিধিবৃন্দ এবং আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই) ভাইদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ হয়। দীর্ঘদিন পর প্রিয় সিনিয়র ও সাবেক প্রতিনিধিদের সঙ্গে দেখা হওয়ায় মুহূর্তটি আমাদের জন্য ছিল অত্যন্ত আনন্দের ও স্মরণীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন, এমপি, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস (SCHS) ফিজিওথেরাপি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (PSA)-এর প্রতিনিধিদল উক্ত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব ও পরিচয় তুলে ধরার পাশাপাশি ফিজিওথেরাপি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, পেশাগত সচেতনতা ও দায়বদ্ধতার প্রতিচ্ছবি তুলে ধরে।

এরই ধারাবাহিকতায় স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস (SCHS)-এর ফিজিওথেরাপি বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ফিজিওথেরাপি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ, সক্রিয় ও কর্মক্ষম সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য—

“হৃদ্‌রোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যক্রমের ভূমিকা”

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে সকল ফিজিওথেরাপিস্ট, শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ফিজিওথেরাপি এগিয়ে যাক, সুস্থ ও সক্রিয় সমাজ গড়ে উঠুক।
শুভ বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬।

WORLD PHYSIOTHERAPY DAY 2026 Theme: “Physiotherapy in Cardiovascular Disease and Stroke”হৃদরোগ ও স্ট্রোক—জীবনকে থামিয়ে দ...
08/09/2026

WORLD PHYSIOTHERAPY DAY 2026
Theme: “Physiotherapy in Cardiovascular Disease and Stroke”
হৃদরোগ ও স্ট্রোক—জীবনকে থামিয়ে দিতে পারে, কিন্তু ফিজিওথেরাপি পারে আবার চলার সাহস জোগাতে। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, চলাফেরার স্বাধীনতা ফিরিয়ে আনা এবং জীবনযাত্রার মান উন্নয়নে ফিজিওথেরাপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রোগীর পুনরুদ্ধারের প্রতিটি ধাপে ফিজিওথেরাপি হয়ে উঠতে পারে আশার শক্তি।

এই গুরুত্বপূর্ণ বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে
Physiotherapy Students’ Association-এর পক্ষ থেকে উদযাপন করছে World Physiotherapy Day 2026।
চলুন, ফিজিওথেরাপির শক্তিকে ছড়িয়ে দিই—
হৃদয়কে সুস্থ রাখি, স্ট্রোকের পর পুনরায় চলার পথ তৈরি করি। 🫀✨
Move • Recover • Rebuild • Live

Happy Birthday to our General Secretary, Md Mehedi Hasan 🎂Wishing you success, happiness & good health always. ✨
24/08/2026

Happy Birthday to our General Secretary, Md Mehedi Hasan 🎂
Wishing you success, happiness & good health always. ✨

🏆 অভিনন্দন, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট -(SCHS)SUB Inter-Department Football Tournament-এ চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ফিজিও...
30/07/2026

🏆 অভিনন্দন,
ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট -(SCHS)

SUB Inter-Department Football Tournament-এ চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট
সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ায় দলের সকল খেলোয়াড়কে Physiotherapy Students’ Association (PSA)-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 👏

আসন্ন সেমিফাইনাল ম্যাচ,
০১ আগস্ট- ২০২৬
সময় - দুপুর ১:৩০

⚽ Physiotherapy 🆚 Pharmacy

আমাদের Department-কে সমর্থন জানাতে এবং একটি উপভোগ্য ম্যাচের সাক্ষী হতে সকল শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও শুভানুধ্যায়ীদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

Physiotherapy students association (PSA)- SCHS

🏆 Proud of Our Physiotherapy Team!Our Physiotherapy Department has been delivering outstanding performances in the ongoi...
27/07/2026

🏆 Proud of Our Physiotherapy Team!

Our Physiotherapy Department has been delivering outstanding performances in the ongoing SUB Sports Club Inter-Department Tournament. Dedication, teamwork, discipline, and fighting spirit on the field truly reflect the strength, unity, and resilience of our department.

Whether we win or lose, your passion, commitment, and sportsmanship make us immensely proud. Keep believing in yourselves, play with confidence, and continue representing our department with excellence.

We wish the entire Physiotherapy Team the very best for the upcoming matches. Keep pushing forward, give your best, and make us proud!

Go Physiotherapy! 💙💪

অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা ,স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস ও  ফিজিওথেরাপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পিএসএ) পরিবারের পক্ষ ...
19/07/2026

অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা ,

স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস ও ফিজিওথেরাপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পিএসএ) পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর ৯ম কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৯)-এ নির্বাচিত হওয়ায় স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই)—

🔹 ডা. মো. এমরান হোসেন (পিটি) –
যুগ্ম সাধারণ সম্পাদক

🔹 ডা. মোহাম্মদ নেসার উদ্দিন (পিটি)–
সাংগঠনিক সম্পাদক

মহোদয়দ্বয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার উন্নয়ন, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আপনাদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।

আপনাদের এই গৌরবময় অর্জন স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস এবং ফিজিওথেরাপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পিএসএ) পরিবারের জন্য অত্যন্ত গর্বের। আমরা আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

অভিনন্দন ও আন্তরিক শুভকামনা।

ফিজিওথেরাপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পিএসএ)

স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস (এসসিএইচএস)

18/07/2026

Physios In Motion |Practice Session | PSA | SCHS

State College of Health Sciences-SCHS

আসন্ন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (BPA) নির্বাচনে স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের শ্রদ্ধেয় ও পরিশ্রমী অ্যালামনাই...
10/07/2026

আসন্ন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (BPA) নির্বাচনে স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের শ্রদ্ধেয় ও পরিশ্রমী অ্যালামনাই ভাইদের প্রতি ফিজিওথেরাপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, পূর্ণ সমর্থন ও শুভকামনা রইল।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, নেতৃত্বগুণ এবং পেশার উন্নয়নে নিরলস অবদান যথাযথভাবে মূল্যায়িত হবে। আশা করি, তাঁরা নির্বাচনে সাফল্য অর্জন করে বাংলাদেশ ফিজিওথেরাপি পেশার অগ্রগতি, ঐক্য ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার সুযোগ লাভ করবেন।

তাঁদের সার্বিক সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি.

ত্যাগের মহিমা, ভালোবাসার বন্ধন আর মানবতার আলোয় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ উল আযহা।এই ঈদ আমাদের শিখাক নিঃস্বার্থ ত্যাগ, সহমর...
27/05/2026

ত্যাগের মহিমা, ভালোবাসার বন্ধন আর মানবতার আলোয় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ উল আযহা।
এই ঈদ আমাদের শিখাক নিঃস্বার্থ ত্যাগ, সহমর্মিতা ও একে অপরের পাশে থাকার অনুপ্রেরণা। ✨
আপনাদের জীবন ভরে উঠুক শান্তি, সুখ ও অনেক ভালোবাসায়।

🌙 ঈদ মোবারক 🌙

সকলের অবগতির জন্য।
11/05/2026

সকলের অবগতির জন্য।

Address

RHQ2+M8P, Kanchan Bridge, Purbachal New Town Project
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Physiotherapy Students Association - PSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share