Khilkhet Muslim Society

Khilkhet Muslim Society দ্বীনের স্বার্থে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ছুটে চলা একদল প্রহরী।

27/05/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

আল্লাহু আকবার আল্লাহু আকবার লা-ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্ললাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমল গুলো কবুল করুন।

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।

Get Together 3প্রথমবারের মত খিলক্ষেত মুসলিম সোসাইটি ও উত্তরা মুসলিম কমিউনিটির যৌথ উদ্যোগে খিলক্ষেতে আয়োজিত '“ঈমান, ভ্রাত...
06/05/2026

Get Together 3

প্রথমবারের মত খিলক্ষেত মুসলিম সোসাইটি ও উত্তরা মুসলিম কমিউনিটির যৌথ উদ্যোগে খিলক্ষেতে আয়োজিত '“ঈমান, ভ্রাতৃত্ব ও খেলাধুলার” “উম্মাহ ইউনিটি ফুটবল মিট” আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে।

Alhamdulillah. Lots of fun, Entertainment, Salah, brotherhood all together.
Thanks everyone who participated with us.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
গতকালকে যে সকল ভাইজানেরা খেলায় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, বিশেষ করে Foysal bhai মাঠের বিষয়ে অনেক মেহনত করেছেন, মনির ভাই মাঠের স্পন্সোর করেছেন। আদনান ভাই, তাসিন ভাই, ইয়ামিন ভাই, তাদের মেহনতের কারণে অনেক ভাইজানেরা দূর দূরান্ত থেকে এসেছিলেন, আয়োজক হিসেবে আমাদের আরো কিছু দায়িত্ব ছিল যেগুলো আমরা পালন করতে পারিনি এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, মেহমানদারী ও আমরা সেভাবে করতে পারিনি, গেট টুগেদার প্রোগ্রামটা আরেকটু গুছানো এবং ভালো হতে পারত, আমরা আসলে করতে পারিনি ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা শুরু সামনের দিনগুলোতে যাতে আরো গুছিয়ে করতে পারি সেজন্য দোয়া চাচ্ছি এবং আমরা চাই আমাদের জার্নি যেন জান্নাত পর্যন্ত থাকে আমাদের সবকিছু তো আল্লাহর জন্য।
আমরা সবাই চেষ্টা করব আমরা যেন এই ধারাটা অব্যাহত রাখতে পারি। আল্লাহতায়লা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ যেন আমাদেরকে নেক এবং এক উম্মাহ হয়ে থাকার তৌফিক দান করেন।

জাযাকাল্লাহু খাইরান

প্রথমবারের মত খিলক্ষেত মুসলিম সোসাইটি ও উত্তরা মুসলিম কমিউনিটির যৌথ উদ্যোগে খিলক্ষেতে আয়োজিত হতে যাচ্ছে '“ঈমান, ভ্রাতৃত্...
29/04/2026

প্রথমবারের মত খিলক্ষেত মুসলিম সোসাইটি ও উত্তরা মুসলিম কমিউনিটির যৌথ উদ্যোগে খিলক্ষেতে আয়োজিত হতে যাচ্ছে '“ঈমান, ভ্রাতৃত্ব ও খেলাধুলার” “উম্মাহ ইউনিটি ফুটবল মিট”

“অবশ্যই কোনো জাতির অবস্থা আল্লাহ ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করে।”
— সূরা রা’দ: ১১

আজকের যুবসমাজ নৈতিক অবক্ষয়, বিভ্রান্তি এবং নানা প্রলোভনের জোয়ারে দিক হারিয়ে ফেলছে।
পরিবার, সমাজ ও নিজেদের ভবিষ্যতের জন্য তারা যে আলো, দিকনির্দেশনা ও স্থিরতা প্রাপ্য—
সেই আলোয় ফিরিয়ে আনার লক্ষ্যেই আমাদের এই বিশেষ আয়োজন।

দাওয়াহ, শিক্ষা ও ভ্রাতৃত্ব—
একদিনে তিনটি ইমপ্যাক্ট!
থাকছে ব্রাদারহুড গেট-টুগেদার ও টার্ফ ফুটবল—যেখানে থাকবে ভ্রাতৃত্বের উষ্ণতা, বন্ধন এবং পজিটিভ চেঞ্জের অনুপ্রেরণা।
যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করে সফলতা ও হিদায়াতের পথে ফেরানোর উদ্যোগ—

রেজিষ্ট্রেশন করলে যা যা পাচ্ছেন-

১। নাস্তা
২। রাতের খাবার
৩। জার্সি
৪। খেলাধুলার আয়োজন

আসন সংখ্যা সীমিত। তাই দেরি না করে আপনার আসনটি নিশ্চিত করুন।

রেজিস্ট্রেশন ফি - ৮০০ টাকা (জার্সি সহ), ৩০০ টাকা (জার্সি ছাড়া)

তারিখ - ০৫/০৫/২০২৬
সময় - রাত ৮.০০ ঘটিকা হতে ১০.০০ টা পর্যন্ত।
ঠিকানা- মিলন একাডেমি, মোহাম্মদি হাউসিং, লেক সিটি, খিলখেত ঢাকা।

লোকেশন লিংক - https://maps.app.goo.gl/hdr2rut926PYM8by6

বিস্তারিত জানতে চোখ রাখুন- Khilkhet Muslim Society
Uttara Muslim Community

👉 রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/vD2coee1sAv7hmx96

👉 আসুন—নিজেদের সংশোধন করি, এবং অন্যকেও সফলতা ও হিদায়াতের পথে আহ্বান করি।

পরিবর্তন শুরু হোক আজ থেকেই।

20/04/2026

কুরআন তিলাওয়াত করো। এটি তোমার বুক প্রশান্ত করবে, তোমার চিন্তাকে পরিষ্কার করবে এবং তোমাকে এক প্রশান্তির অনুভূতিতে ভরিয়ে দেবে। যখনই তুমি সামান্য অস্বস্তি বা উদ্বেগ অনুভব করো, কুরআন পড়ো।

পরিস্থিতির কারণে যদি তিলাওয়াত করতে না পারো, তাহলে শুনো। যদি শুনতেও না পারো, তাহলে মনে মনে এর আয়াতগুলো ভাবো। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে অন্তত আল্লাহকে যিকির করো।

কারণ, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। — [কুরআন ১৩:২৮]

12/04/2026

`অহংকারী ব্যক্তি`

রাসূল (ﷺ) বলেছেন: অহংকারী ব্যক্তি হাশরের মাঠে পিপীলিকার ন্যায় মানব আকৃতিতে একত্রিত হবে। সকল ধরনের লাঞ্ছনা ও অপমানে তারা পড়বে। তাদেরকে জাহান্নামের বন্দীশালায় আনা হবে, যার নাম "বুলিস"। সেখানে উত্তপ্ত আগুন তাদেরকে ঘিরে রাখবে। আর তাদেরকে জাহান্নামীদের রক্ত ও পুঁজ খাওয়ানো হবে। এ খাবারকে ত্বীনাতুল খাবাল বলা হয়। [জামে আত তিরমিযী-২৪৯২]।

07/04/2026

প্রোফাইলে (নারীর) পর্দা, বেপর্দা ছবি কিংবা কার্টুন এর ছবি দিচ্ছেন।যতজন এই গুলো দেখবে আর গুনাহ অর্জন করবে। আপনিও ঠিক ততোটাই গোনাহগার ভাগিদ্বার হবেন।

একটু খানি প্রশংসার আশায় প্রোফাইল কভার অথবা ফেসবুকে *আপলোড করা আজকের সুন্দর সুন্দর চোখ ধাঁধানো ছবি গুলো গুনাহের জারিয়া হিসেবে চলমান থাকবে।*

এমনও হতে পারে কে*য়ামতের দিন কঠিন ময়দানে কারো কারো জা*হান্নামের যাওয়ার কারণ হবে শুধুমাত্র সেই ছবি গুলোর জন্য। আহ্ মুমিনা নারী কতই না বোকা তুমি।

লেখা : সংগৃহীত

30/03/2026

`ডেইলি আমল প্ল্যানার`

*আজকের আয়াতঃ*

فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ ‎﴿٩﴾سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ‎﴿١٠﴾وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى ‎﴿١١﴾ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ ‎﴿١٢﴾ثُمَّ لَا يَمُوتُفِيهَا وَلَا يَحْيَىٰ ‎﴿١٣﴾

কাজেই তুমি (তাদের আল্লাহ তায়ালার কথা) স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানোটা উপকারী হয় ; যে ব্যক্তি (আল্লাহ তায়ালাকে) ভয় করবে সে (অবশ্যই) উপদেশ গ্রহণ করবে,আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে,সে ব্যক্তি অচিরেই বিশালকায় এক আগুনে গিয়ে পড়বে, অতঃপর সেখানে সে মরবে না, (বাঁচার মতো করে) সে বাঁচবেও না;। (সুরা আল আ'লা ৮৭:৯-১৩)

*জান্নাতে যাওয়ার আমল নং:০৭*
উবাদা ইবনে সামিত [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত,
রসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেনঃ

اصْمَنُوا لِي سِنَّا مِنْ أَنْفُسِكُمْ، وَأَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ، وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ، وَأَدُّوا إِذَا ائْتُمِنْتُمْ، وَاحْفَظُوا فُرُوجَكُمْ، وَغُضُوا أَبْصَارَكُمْ، وَكُفُّوا أَيْدِيَكُمْ

তোমরা নিজেদের পক্ষ থেকে আমার জন্য ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেবো—কথা বললে সত্য বলবে,ওয়াদা করলে পূরণ করবে,আমানত বুঝিয়ে দেবে,নিজের লজ্জাস্থানের হেফাজত করবে,দৃষ্টি অবনমিত রাখবে এবং নিজেদের হাত নিয়ন্ত্রিত রাখবে [আহমাদ : ২৩৪২৮]

*আজকের দু'আঃ*
যানবাহনে উঠার দোয়াঃ

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

উচ্চারণ: ছুবহানাল্লাজি ছাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না ইলা রব্বিনা লামুংক্বলিবূন

*মোটিভেশনাল রিমাইন্ডারঃ*

মৃত্যু আমার ধারণার চেয়েও নিকটবর্তী।
প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু কোনো দূরের বিষয় নয়। এটি আমার কল্পনার চেয়েও অনেক কাছে। আমি প্রতিদিন মানুষকে মরতে দেখি, তবুও এমনভাবে জীবন যাপন করি যেন আমার পালা অনেক দেরিতে আসবে। বাস্তবতা হলো, আমার নাম ইতিমধ্যেই লিখিত। আমার সময় নির্ধারিত হয়ে গেছে। আমি এটিকে বিলম্ব করতে পারবো না। আমি এটিকে এড়াতে পারবো না। সুতরাং প্রশ্নটি এই নয় যে আমি মরবো কি না, বরং আমি কীভাবে আল্লাহর সামনে উপস্থিত হবো। আমার কি তাঁর কাছে নামাজ নিয়ে যাবো, নাকি অবহেলা নিয়ে? এখনই প্রস্তুতি নিতে হবে, কারণ মৃত্যু এসে গেলে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না।

*দৈনিক আমল চেকলিস্ট*

০১। ১০০ বার সুবহানাল্লাহ।
০২। ১০০ বার সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি।
০৩। ৭০ বার আস্তাগফিরুল্লাহ।

أَسْتَغْفِرُ ٱللّٰهَ الَّذِي لَا إِلٰهَ إِلَّا هُوَ ٱلْحَيُّ ٱلْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِٱللّٰهِ ٱلْعَلِيِّ ٱلْعَظِيمِ

০৪। ১০০ বার- লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
০৫। ১০০ বার পাঠ করুন: লা ইলাহা ইল্লাল্লাহু।
০৬। ১০ দুরুদ পাঠ করুন।
০৭। ১০০ বার: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদির

০৮। ১০ বার সূরা ইখলাস পাঠ করুন।
০৯। প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসী পাঠ করুন
১০। প্রতিদিন সকাল সন্ধায় সাইয়েদুল ইস্তিগফার পাঠ করুন।

১১। *নিরাপত্তা লাভের দোয়াঃ*
প্রতিদিন সকাল সন্ধায় বার করে পাঠ করুনঃ

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারনঃ বিসমিল্লা-হিল্লাযী লা ইয়াদুর্‌রু মা‘আস্‌মিহি শাইয়ূন ফিল আরদি, ওয়ালা ফিস্‌ সামায়ি ওয়া হুয়াস্‌ সামীউল ‘আলীম।

১২। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করুন।
১৩। প্রতিদিন কুরআন মাজীদের অন্তত ১০-২০ টি আয়াত তেলোয়াত করুন ।
১৪। পরিচিত/অপরিচিত সকলকে আগে সালাম দিবো।
১৫। প্রতিদিন পাঁছ বার আযানের জবাব দিবো।
১৬। গোপনে দান সদাকাহ করবো-অন্তত ৫-১০ টাকা হলেও।
১৭। রাতে অন্তত ২-৪ রাকাত তাহাজ্জুত সলাত আদায় করবো।
১৮। ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করবো।

*যেসব কাজ থেকে বিরত থাকবোঃ*
১. কারো পিছনে গীবত করবো না
২. কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না
৩. মিথ্যা বলা থেকে বিরত থাকবো
৪. অতিরিক্ত মোবাইল স্ক্রল থেকে বিরত থাকবো
৫. গান-বাজনা শুনবো না এবং ছবি/নাটক দেখবো না
৬. চোখের হেফাজত করবো
৭. গালিগালাজ ও ঝগড়া পরিহার করবো
৮. রাগ নিয়ন্ত্রণ করবো।
৯. সময় নষ্ট করা ও অলসতা থেকে বিরত থাকবো
১০. নামাজ অবহেলা করবো না
১৩. অহংকার, হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকবো

*জীবনকে রমাদানের মতো আমল দিয়ে সাজিয়ে নিন,ইন শা আল্লাহ মৃত্যু টা ঈদ আনন্দে পরিণত হবে।*

20/03/2026

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
অর্থঃ আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করুন।

09/03/2026

সারাদিন কে কি বলল, কে কি করল, এগুলো নিয়ে ব্যস্ত থাকলে নিজের দিকে তাকানোর সময় পাওয়া যায়না।
মহা গুরত্বপূর্ন মাস চলে যাচ্ছে, একদিন পরেই শুরু রামাদানের শেষ দশক।

উম্মাহর এই কঠিন অবস্থায় স্বীয় আত্মশুদ্ধি আর উম্মাহর জন্য দোয়ার দিকে মনোযোগ দেই, কুরআনকে বেশি বেশি বুঝে বুঝে পড়া, তাদাব্বুর তথা কোরআন নিয়ে চিন্তা ভাবনা এর দিকে বেশি সময় দেই ইন শা আল্লাহ। এই সময় আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার সময়। যদি সত্যিই উম্মাহর প্রতি আমার দরদ থাকে এবং আসলেই আমি কিছু করতে চাই, তাহলে এই ১০ দিনে আল্লাহর কাছ থেকে এসব চেয়ে নেওয়ার চেষ্টায় রত হই সবাই ইন শা আল্লাহ।
দোয়ার দরখাস্ত আমিও যেন এই আমল ভালোভাবে করতে পারি।

Address

Khilkhet, Dhaka
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khilkhet Muslim Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share