আমাদের ঝালকাঠি শহর- Our Jhalokathi City

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আমাদের ঝালকাঠি শহর- Our Jhalokathi City

আমাদের ঝালকাঠি শহর- Our Jhalokathi City Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের ঝালকাঠি শহর- Our Jhalokathi City, Nonprofit Organization, Dhaka.

প্রতিবাদঃনিশ্চয়ই এই জায়গাটার অফিসিয়াল নাম "খয়রাতি চৌমাথা" না। জয়গাটার নাম "সদর চৌমাথা" তা বলতে না পরলে "হালিমা বোডিং মোর...
22/05/2026

প্রতিবাদঃ

নিশ্চয়ই এই জায়গাটার অফিসিয়াল নাম "খয়রাতি চৌমাথা" না। জয়গাটার নাম "সদর চৌমাথা" তা বলতে না পরলে "হালিমা বোডিং মোর" বা "বাইতুল মোকাররম মোর" বললে ঝালকাঠি বাসি চিনবে জায়গাটা।

কতটা অযোগ্য অথর্ব নিম্ন মানের লোকজন ঝালকাঠি পৌরসভা চালাচ্ছে। এই ধরনের শব্দ ব্যবহার করে ঝালকাঠি পৌরসভাকে হেয় প্রতিপন্ন করেছে।

ঝালকাঠি পৌরসভা কতৃপক্ষের সামান্য লজ্জাবোধ থাকলে পৌরবাসীর কাছে ক্ষমা চাইবে।

28/04/2026

ঘন্টা ২ এর বৃষ্টিতে
অচল অবস্থা সৃষ্টি হয়
ঝালকাঠি শহরজুড়ে!!
শহরের বিভিন্ন রাস্তায় হাঁটু সমান পানির নিচে তলিয়ে যায়....... |||

ঝালকাঠি পৌরসভায় মশার উপদ্রব বৃদ্ধি পাওয়া এবং তা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের সীমাবদ্ধতা বা ব্যর্থতা বর্তমানে একটি নাগরিক উদ্বে...
20/03/2026

ঝালকাঠি পৌরসভায় মশার উপদ্রব বৃদ্ধি পাওয়া এবং তা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের সীমাবদ্ধতা বা ব্যর্থতা বর্তমানে একটি নাগরিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মশার বিস্তার কেবল বিরক্তির কারণ নয়, বরং এটি ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো স্বাস্থ্যঝুঁকিরও উৎস।

ঝালকাঠি পৌরসভার এই ব্যর্থতার পেছনে সাধারণত কিছু সুনির্দিষ্ট কারণ লক্ষ্য করা যায়:

🟥 ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা
পৌর এলাকার বেশিরভাগ ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় সেখানে ময়লা-আবর্জনা জমে পানির প্রবাহ বন্ধ হয়ে থাকে। এই জমে থাকা বদ্ধ পানিই মশার প্রধান প্রজনন কেন্দ্রে পরিণত হয়।

🟥 ময়লা-আবর্জনার অব্যবস্থাপনা
ঝালকাঠি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্দিষ্ট ভাগাড় বা ডাস্টবিন না থাকায় এবং সময়মতো ময়লা অপসারণ না করায় রাস্তার পাশে বা ডোবায় বর্জ্য স্তূপ হয়ে থাকে। বৃষ্টির পানি জমে এসব স্থানে মশা বংশবিস্তার করে।

🟥 মশা নিধন কার্যক্রমের সীমাবদ্ধতা
পৌরসভার পক্ষ থেকে ফগার মেশিন দিয়ে ধোঁয়া দেওয়া বা লার্ভিসাইড (মশার লার্ভা মারার ওষুধ) ছিটানোর কার্যক্রম প্রায়ই অনিয়মিত দেখা যায়। এছাড়াও অনেক সময় ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকে।

🟥 ঝোপঝাড় ও পরিত্যক্ত জলাশয়
শহরের অনেক এলাকায় পরিত্যক্ত জমি এবং কচুরিপানায় ভরা পুকুর রয়েছে। ব্যক্তিগত মালিকানাধীন এসব জায়গা পরিষ্কার রাখার ব্যাপারে পৌরসভার কঠোর তদারকির অভাবও এই ব্যর্থতার একটি অংশ।

🔴প্রতিকারের জন্য যা করা প্রয়োজন:
ক্রাশ প্রোগ্রাম: জরুরি ভিত্তিতে পুরো পৌর এলাকায় একযোগে মশা নিধন অভিযান শুরু করা।

⛔নর্দমা সংস্কার: ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা এবং পানির প্রবাহ নিশ্চিত করা।

⛔জনসচেতনতা: নাগরিকদের সচেতন করতে লিফলেট বা মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো।

মশা নিয়ন্ত্রণে কেবল পৌরসভাকে দোষারোপ না করে, আমাদের নিজেদের আঙ্গিনায় যেন পানি জমে না থাকে (যেমন টব, টায়ার বা ডাবের খোসা) সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।।

- আসিফ আল ইমরান।

নাগরিক সেবা পেতে আর নয় ভোগান্তি!  ঝালকাঠি পৌরসভার নাগরিক সেবা গুলো নিশ্চিত করার লক্ষ্যে সেবা সমূহের জন্য আলাদা ভাবে দ্বা...
27/02/2026

নাগরিক সেবা পেতে আর নয় ভোগান্তি!

ঝালকাঠি পৌরসভার নাগরিক সেবা গুলো নিশ্চিত করার লক্ষ্যে সেবা সমূহের জন্য আলাদা ভাবে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে।।

ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ছাত্রদল নেতা আসিফ আল ইমরানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।
08/01/2026

ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ছাত্রদল নেতা আসিফ আল ইমরানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

22/12/2025

ঝালকাঠি জেলার জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানের অগ্রনায়ক সচেতন ছাত্রনেতা আবির লস্কর'এর ভাবনায়, সুগন্ধা নদী হবে ঝালকাঠির পর্যটন স্পট।

"সুগন্ধা নদীর জন্য
আমরা সবাই ধন্য"

22/12/2025

ঝালকাঠি শহরের তরুণ ফুটবল প্লেয়ার ফেরদৌস মুন্নার আবেগে মিশে আছে এই সুগন্ধা নদী।

এই নদীকে দূষণ মুক্ত করে গড়ে তুলতে আমরা তরুণ প্রজন্ম বদ্ধপরিকর।।

Address

Dhaka
1222

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ঝালকাঠি শহর- Our Jhalokathi City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share