ঢাকাস্থ আবেদা-নূর এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ঢাকাস্থ আবেদা-নূর এসোসিয়েশন

ঢাকাস্থ আবেদা-নূর এসোসিয়েশন Working together, Achieving greatness!

ঢাকাস্থ আবেদা-নূর অ্যাসোসিয়েশন (DANA)

১৩-ই মার্চ ২০২৫ তারিখে ১৩ জন ফাউন্ডিং মেম্বার নিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা ঘটে ঢাকাস্থ আবেদা-নূর অ্যাসোসিয়েশন (DANA)। ঢাকাস্থ আবেদা-নূর অ্যাসোসিয়েশন-(DANA) হলো আবেদা-নূর ফাউন্ডেশনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একটি মিলনমঞ্চ। Dhaka-তে অধ্যয়নরত বা Dhaka-তে অবস্থানরত আবেদা-নূর হাইস্কুল, মাদরাসা ও ফাউন্ডেশনের অন্যান্য প্রতিষ্ঠানসমূহ থেকে SSC/Dakhil/Dawra উত্তীর

্ণ শিক্ষার্থীদের একত্রে সংযুক্ত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

আমাদের লক্ষ্য:

আবেদা-নূরের কোনো শিক্ষার্থী যেন ঢাকায় এসে টিকে থাকাই নয়, এগিয়ে যাওয়াই যেন হয় আমাদের মূল লক্ষ্য।

DANA - Working Together, Achieving Greatness.

উদ্দেশ্য:

1. ঢাকায় অবস্থানরত আবেদা-নূর ফাউন্ডেশনের সব শিক্ষার্থীকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে যুক্ত করা।
2. যে কোনো বিপদে–আপদে, স্বাস্থ্য, আর্থিক বা শিক্ষাগত সমস্যায় পারস্পরিক সহায়তা ও সহযোগিতা করা।
3. জুনিয়র শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যারিয়ার গাইডলাইন ও ভবিষ্যৎ সুযোগগুলো সম্পর্কে অবহিত করা।
4. সিনিয়র–জুনিয়রের বন্ধন আরও শক্তিশালী করা, যাতে অভিজ্ঞরা নতুনদের পাশে দাঁড়াতে পারে।
5. আবেদা-নূর পরিবারের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে Coordination & Leadership Development গড়ে তোলা।
6. Dhaka-ভিত্তিক সকল শিক্ষার্থীকে যুক্ত করে সেমিনার, কর্মশালা, উদ্যোগ ও প্রোগ্রাম সমন্বিতভাবে আয়োজন করা।

আপনি কি আবেদা-নূর পরিবারের একজন? ঢাকায় এসে আর নয় একা পথচলা! এখানে আমরা একে অপরের পাশে থাকি, সহায়তা করি, শেয়ার করি, এবং একসাথে এগিয়ে যাই। যদি আপনি ঢাকায় পড়াশোনা করেন বা উচ্চশিক্ষা/চাকরির উদ্দেশ্যে ঢাকায় অবস্থান করেন, তাহলে এখনই সদস্য হতে পারেন DANA-র।

নিচের ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং হয়ে যান DANA-র একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Form Link: https://forms.gle/d8wRRkCud4gTch7BA

আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। (আমিন)
02/05/2026

আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। (আমিন)

আলহামদুলিল্লাহ❤️সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে আমাদের একটি সুন্দর ইফতার মাহফিল হয়ে গেল।অংশগ্রহণ করা সকল সদস্যদের ...
07/03/2026

আলহামদুলিল্লাহ❤️
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে আমাদের একটি সুন্দর ইফতার মাহফিল হয়ে গেল।অংশগ্রহণ করা সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আল্লাহ আমাদের সংগঠনকে আরো ও সুন্দর ভাবে পরিচালনা করার তৌফিক দান করুক-আমিন🤲

ঢাকার বুকে একখণ্ড আবেদা-নুরীয়ান❤️❤️
ব্যাচ-১৭❤️

আজ লাইলাতুন নিসফি মিন শা‘বান অর্থাৎ পবিত্র শবে-বরাত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন “আল্লাহ তাআলা শা'বানের মধ্যরাতে তাঁর বান্দাদ...
03/02/2026

আজ লাইলাতুন নিসফি মিন শা‘বান অর্থাৎ পবিত্র শবে-বরাত।

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন “আল্লাহ তাআলা শা'বানের মধ্যরাতে তাঁর বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।” (ইবনে মাজাহ শরীফ)

ক্ষমা, রহমত ও তাওবার বরকতময় এ রাতে আল্লাহ তায়ালা আমাদের দোয়া কবুল করুন, আমাদের সব নেক আমল গ্রহণ করুন এবং আমাদের সকল গুনাহ ক্ষমা করে মাগফিরাত দান করুন। (আমিন)

ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করে পরকালে পাড়ি জমিয়েছেন।শিষ্ঠাচার, সৌজন্যবোধ, ...
30/12/2025

ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করে পরকালে পাড়ি জমিয়েছেন।

শিষ্ঠাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে অনন্য চরিত্র। আপসহীন নেত্রী তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের যে অনন্য ইতিহাস রেখে গেছেন, তা জাতির স্মৃতিতে চিরঅম্লান এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ, দেশনেত্রী বেগম জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। (আমিন)

ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর অর্থাৎ এই বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে। উজানীর বার্...
23/12/2025

ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর অর্থাৎ এই বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে। উজানীর বার্ষিক মাহফিল সফল হউক।

জুলাই বিপ্লবী ওসমান হাদি মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তা'য়ালা তাক...
18/12/2025

জুলাই বিপ্লবী ওসমান হাদি মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তা'য়ালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। (আমিন)

সহৃদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আবেদা নূরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত এবং বর্তমানে ঢাকাস্থ বিভিন্ন প্রতিষ্ঠ...
10/12/2025

সহৃদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আবেদা নূরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত এবং বর্তমানে ঢাকাস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে “আবেদা নূর অ্যাসোসিয়েশন”-এর যাত্রা শুরু হয়।

শুরু থেকে আমরা সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করে এসেছি। এখন সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে আমরা নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ইনশাআল্লাহ খুব শিগগিরই ঢাকার মধ্যেই আবেদা নূরের একটি শক্তিশালী, সুসংহত ক্ল্যান গড়ে তুলতে সক্ষম হবো।

আমাদের সাথে যুক্ত হতে... নিচের ফরম পুরন করুন।
https://forms.gle/mbxyCJ1g5ZZC3BfT8

08/12/2025
ছাদ খোলা গাড়িতে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আলমগীর কবীর স্যারের রাজসিক বিদায়ী সংবর্ধনা।যার পুরো শিক্ষকতার ক্যারিয়...
08/11/2025

ছাদ খোলা গাড়িতে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আলমগীর কবীর স্যারের রাজসিক বিদায়ী সংবর্ধনা।

যার পুরো শিক্ষকতার ক্যারিয়ারে আমাদেরকে আগলে রেখেছিলেন বছরের পর বছর। স্যারের বিদায়ের দিনে, স্যারের জন্য রইলো অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা ও পরবর্তী জীবনের জন্য শুভ কামনা।

#ঢাকাস্থ_আবেদা_নূর_এসোসিয়েশন

08/11/2025

আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের বিদায়ী প্রধান শিক্ষক জনাব আলমগীর কবির স্যারের বক্তব্যের কিছু অংশ 💚

Address

Modhur Canteen
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকাস্থ আবেদা-নূর এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share