31/07/2026
কিছু মানুষ আলোয় দাঁড়িয়ে করতালি পান, আর কিছু মানুষ নীরবে আড়ালে থেকে এমন এক ইতিহাস গড়ে দেন, যার প্রতিটি সফলতার পেছনে লুকিয়ে থাকে তাঁদের অক্লান্ত পরিশ্রম।
জীবনবিন্দু - JibonBindu ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে আজকের এই বর্ষপূর্তি পর্যন্ত ঠিক এমনই দুইজন মানুষ নিরলসভাবে কাজ করে গেছেন....উপদেষ্টা Mahmudur Rahman Niloy এবং Md. Ariful Islam.
তাঁদের পরিচয় শুধু “উপদেষ্টা” শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁরা এই পরিবারের অভিভাবক, প্রতিটি সদস্যের নির্ভরতার ঠিকানা, বিপদের সময়ে সাহস জোগানো মানুষ, ভুলের সময়ে সঠিক পথ দেখানো মেন্টর এবং প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নেপথ্যের কারিগর।
কোনো সদস্য পারিবারিক, আর্থিক কিংবা ব্যক্তিগত সংকটে পড়লে সবার আগে যাঁদের কথা মনে পড়ে, তাঁরা এই দুইজন। সন্তানের মাথায় যেমন একজন বাবা স্নেহের হাত রাখেন, ঠিক তেমন করেই তাঁরা প্রতিটি সদস্যকে আগলে রেখেছেন, সাহস দিয়েছেন এবং কখনো কাউকে একা অনুভব করতে দেননি।
জীবনবিন্দু ফাউন্ডেশনের প্রতিটি অর্জনের পেছনে তাঁদের অসংখ্য নির্ঘুম রাত, অগণিত ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসা মিশে আছে।
প্রতিষ্ঠানের পরিকল্পনা, নীতিমালা, কাগজপত্র, ফান্ড ম্যানেজমেন্ট, ডোনার ও সময়ে ভলান্টিয়ার হওয়ার ক্ষেত্রেও পিছিয়ে নেই এদুজন।
আজ জীবনবিন্দু শুধু একটি সংগঠন নয়; এটি একটি পরিবার। আর সেই পরিবারের ভিত্তি শক্ত করেছেন এই দুইজন মানুষ। তাঁরা শিখিয়েছেন—মানবসেবার সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা, সততা ও দায়িত্ববোধ।
ইতিহাসে অনেক নায়ক থাকেন, কিন্তু সবচেয়ে বড় নায়ক তাঁরা, যাঁরা নিজের নামের চেয়ে প্রতিষ্ঠানের নামকে বড় করে দেখেন।
জীবনবিন্দু ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের পক্ষ থেকে মাহমুদুর রহমান নিলয় ভাই এবং মোঃ আরিফুল ইসলাম ভাই এর প্রতি জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।
আপনারাই জীবনবিন্দুর নেপথ্যের শক্তি, আমাদের অনুপ্রেরণা এবং আমাদের পরিবারের সবচেয়ে নির্ভরযোগ্য দুই স্তম্ভ।
আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন, সুস্থ রাখুন এবং মানবসেবার এই পথচলাকে আরও দীর্ঘ ও বরকতময় করুন। আমীন। ❤️
#একবিন্দু_চেষ্টা_এক_পৃথিবী_আশা