16/07/2026
🤝 মানবতার সেবায় আমাদের প্রাণের সংগঠন 🤝
প্রিয় কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও সম্মানিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে—
আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণের সংগঠনের উদ্যোগে সম্প্রতি তিনটি মানবিক সহায়তা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের মাধ্যমে পরিবার গুলোর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে—
🔹 একজন প্রবাসী অসুস্থ ব্যক্তির চিকিৎসা সহায়তা(৫০ হাজার টাকা)
🔹 একটি অসহায় পরিবারের মেয়ের বিবাহের জন্য (১০ হাজার টাকা)
🔹 গ্রামের ছোট একটি ছেলের চিকিৎসার জন্য (১০ হাজার )টাকা আর্থিক সহায়তা।
আমরা বিশ্বাস করি, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, যাঁদের জন্য এই সহায়তাগুলো প্রদান করা হয়েছে তাঁদের সুস্থতা, কল্যাণ ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন। একই সঙ্গে আমাদের প্রাণের সংগঠন যেন ভবিষ্যতেও এভাবেই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় কাজ করে যেতে পারে, সেই দোয়াও করবেন।
আল্লাহ তাআলা সকলকে সুস্থতা, নিরাপত্তা ও বরকত দান করুন। আমীন। 🤲❤️