03/06/2026
বরাবর
Tarique Rahman
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনাব,
আমরা এমন এক শহর চাই যেখানে শিশু, কিশোররা স্কুল শেষে খেলতে যাবে। আর এ অবস্থায় শিশুদের জন্য খেলার মাঠ তৈরির নির্বাচনী অঙ্গীকার আমাদের সাধারণ নাগরিকদের আশা সৃষ্টি করেছে। বিনামূল্যে মাঠে খেলার পরিবেশ নিশ্চিতে, ঢাকা মাঠ,পার্কগুলো হতে, দখলদার ক্লাব উচ্ছেদ হবে বলে আশা করেছিলাম।
কিন্তু দুঃখের সাথে লক্ষ করলাম, সম্প্রতি রাজউক গুলশান সেন্ট্রাল পার্ক (শহীদ তাজ উদ্দিন স্মৃতি পার্ক) দীর্ঘদিনের দখলদার গুলশান ইয়ুথ ক্লাবকে ব্যবস্থাপনার দায়িত্ব দিয়ে দিয়েছে। যে ক্লাব আদালত কর্তৃক দখলদার হিসেবে চিহ্নিত, আদালত এ ক্লাবের অবৈধ স্থাপনা বন্ধ করে দেয়ার নির্দেশনা দিয়েছে। রাজউক এ সকল কিছু তোয়াক্কা না করে, দখলদার গুলশান ইয়ুথ ক্লাবকে মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে।
মাঠ, পার্ক জলাধার আইন অনুসারে ২০০০ অনুসারে মাঠ ভাড়া দেয়া অপরাধ। কিন্তু গুলশান ইয়ুথ ক্লাবসহ অন্যান্য ক্লাবগুলো বিভিন্ন বেআইনী স্থাপনা তৈরি করে মাঠ পার্ক ভাড়া দিচ্ছে। কোচিং এ ভর্তি না হলে এ সকল মাঠে খেলা যায় না। ইয়ুথ ক্লাব পার্কের খোলা জায়গা দখল করে একটি টার্ফ বানিয়েছে, যা হতে খেলার জন্য প্রতি ঘন্টায় ৮ হাজার টাকা আদায় করা হয়। যাতে শুধু ধনী লোকের সন্তান খেলতে পারে।
একটি এলাকায় ধনী গরীব, প্রতিটি মানুষ সরকারকে ভোট দেয়। কিন্তু সরকার ক্ষমতা আসার পর মাঠ, পার্ক যদি শুধু ধনীদের ক্লাবের আওতায় চলে যায়, তা জনগনের অধিকারহরনের সামিল।
সরকার যখন মাঠ উদ্ধারের কাজ করেছে, ঠিক তখন রাজউক কর্তৃক একটি দখলদার ক্লাবকে মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান, সরকারের সদিচ্ছা ও আন্তরিকতাকে প্রশ্নবিধ করবে। দেশের প্রধানমন্ত্রীর অঙ্গীকার, আদালতের নির্দেশনা লঙ্ঘন করে রাজউকের এ ধরনের কাজ জনগনকে হতাশাগ্রস্ত করবে। একটি দখলদার ক্লাবকে কার প্রভাবে মাঠ, পার্ক দখল করতে দেয়া হয়েছে তা তদন্ত করা উচিত।
সরকার পরিবর্তনের সাথে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের ক্লাবে সম্পৃক্ত করে বিধান ক্লাবটি যুগের পর যুগ উচ্ছেদ হয় না। এ সকল ঘটনা বছরের পর বছর দেখে আমরা সাধারণ মানুষ ক্লান্ত। আপনার কাছে এই দখলকারী ক্লাবগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহবান জানাই।
আমাদের সুপারিশ
১. মাঠ, পার্ক দখলকারী ক্লাবগুলোর তালিকা করে, মাঠ উদ্ধার।
২. মাঠ, পার্ক রক্ষণাবেক্ষন ও ব্যবস্থাপনায় বরাদ্ধ প্রদান এবং লোকবল নিয়োগ।
৩. গুলশান সেন্ট্রাল পার্ক ( শহীদ তাজ উদ্দিন স্মৃতি পার্ক) ক্লাব হতে উদ্ধার করে সাধারণ মানুষের প্রবেশ নিশ্চিত করা।
৪. মাঠ ব্যবস্থাপনার নামে বানিজ্যিকরনে রাজউকের বেআইনি ও জনস্বার্থ-বিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা।
বিনীত
মাঠ, পার্ক, জলাধার রক্ষা আন্দোলন
Firoz Ahmed Adil Mohammed Syeda Ratna Amirul Rajiv Naim Ul Hasan Ibrahim Khalil মোশাহিদা সুলতানা ঋতু Syed Mahbubul Alam Tahin Syed Ishtiaque Ahmed Hamidul Hillol